১২ই নভেম্ভর ২০০৮:লেখা
লিখেছেন: টিনের সেপাই
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০০৮ ১০:৪১ পূর্বাহ্ণ৫ টি মন্তব্য
লেখা টেখার অভ্যাস আসলে ছিল না কখনোই।সামহোয়ারইনে একসময় মন্তব্যটাই ছিল আমার লেখালেখির পরিসর অথবা ঘনত্ব কিংবা আয়তন। সচলে মন্তব্য থেকে কিছুটা বড় আকারের জিনিসপত্র ছাড়লাম। সেটাও প্রায় বছর খানেক হবে হয়ত।লিখতে গেলে মনে হয় কি লিখব ? থিম সংকট। তো সেটা নিয়ে কিছুটা চিন্তা ভাবনা করে বের করলাম আসলে থিম ধরে লেখার কিছু নাই। যেইটা নিয়ে লিখব সেটাই থিম। সবই যেখানে থিম সেখানে বাছাবাছির আর কি দরকার ? তো সেই সমস্যা যখন মিটল তখন শুরু হল আরেক ঝামেলা। এইসব ঝামেলা দেখলে বুঝতে পারি যে আমি আসলে বেশ পরিশ্রমী টাইপের অলস।ফাঁকিবাজি করার যাবতীয় পন্থার পিছনে আমার যথেষ্ট চিন্তাভাবনা আছে। যাই হোক। তো সেই সমস্যাটা হল কেন লিখব ? এইসব আবোল তাবোল লিখে কি হবে ? দূর্লভ কোনও তথ্য আমার লেখায় থাকবে না। বুঝলাম নিজের ভাবনা চিন্তা শেয়ার করব ? কিন্তু কেন করব ? কেউ কেউ লেখা পড়ে হয়ত “সহমত” বলে যাবেন। তো সেই সহমতিদের দেখা পেয়ে উল্লসিত হয়ে যাব এমনটাও তো মনে হয় না। আমার মত চিন্তাভাবনা করে এরকম মানুষজন তো কতই আছে, এটাতো নতুন কিছু না। আবার দেখা গেল যে লেখা পড়ে হয়ত কেউ কেউ পথে আসার অনেক উপদেশ দিয়ে গেলেন। এটাও স্বাভাবিক যেখানে পথের কোনও শেষ নাই আর সবাই কোনও না কোনও পথের ইজারা নিয়ে বসে আছেন।
তো এই পর্যন্ত চিন্তা করে বুঝলাম যে আসলে ইন্টার অ্যাকশনটা অনেক বড় ব্যাপার। কিন্তু আসলে আদৌ কি সেটাতে কিছু হয় ? একজন প্রাপ্তবয়স্ক মানুষের বেসিকটা কি ইন্টার অ্যাকশনে বিন্দুমাত্র বদলায় ?
ট্যাগঃ








বাউল ১৩ নভেম্বর ২০০৮ ১০:৪৩ পূর্বাহ্ণ
কি জানি বাপু!
[জবাব]
মুকুল ১৩ নভেম্বর ২০০৮ ১০:৪৭ পূর্বাহ্ণ
আমিও খুবই অলস। তবুও কিভাবে যেন স্বভাবের বিপরীত ব্লগে অনেক সময় দিই।
[জবাব]
নরকের প্রহরী ১৩ নভেম্বর ২০০৮ ১১:৩৮ পূর্বাহ্ণ
একজন প্রাপ্তবয়স্ক মানুষের বেসিকটা কি ইন্টার অ্যাকশনে বদলায় কিনা বলতে পারবনা, তবে নিজের মত প্রকাশ করে একটা কিছু লেখার পর পাঠকের প্রতিক্রিয়া লেখককে তার চিন্তার যথার্থতা বিচারের একটা সুযোগ করে দেয়। এই বিচারে চিন্তা-চেতনার কিছু পরিবর্তন হতেও পারে। আর বেশীর ভাগ ব্লগারই হয়তো কোন কারন চিন্তা না করে মনের আনন্দের জন্যই লেখেন।
ব্যাতিক্রমী সুন্দর একটা লেখা
। “আমি আসলে বেশ পরিশ্রমী টাইপের অলস।ফাঁকিবাজি করার যাবতীয় পন্থার পিছনে আমার যথেষ্ট চিন্তাভাবনা আছে।”- একদম মনের একটা কথা বলেছেন
।
[জবাব]
বাতিঘর ১৩ নভেম্বর ২০০৮ ১১:৫৬ পূর্বাহ্ণ
[জবাব]
রাশেদ ১৩ নভেম্বর ২০০৮ ৩:৩৯ অপরাহ্ণ
কিছুই বদলায় না, খালি মনের শান্তি।
[জবাব]