লেখকঃ মুজিব মেহদী
অনাস্বাদিত অরণ্যা হরিণ খুঁজে গৃহপালিতের আমি খেয়েছি কামড়, শিঙের গুঁতায় বুঝি প্রেম প্রেম খেলাধুলা ভুলে যাই, ঘাসের আড়ালে থাকা তোমারই গোপনে আমি দৃষ্টি মেলাই, বুঝি সবুজের অধিক কিছু পৃথিবীতে নাই, …
কবিতা লেখতে লেখতে প্যাচপেচে কাদা ও মার্সগ্যাসযুক্ত জলাজংলা পেরিয়ে মরুভূমির গিরগিটির সামনে পড়েও আমার তেমন অস্বস্তি হয় নি, কিন্তু যেদিন ভরদুপুরে যৌনতা বিশেষ্যের সামনে গিয়ে পড়লাম, চিনতে শিখলাম ওর ক্রিয়াভিত্তি, …
কখনো পাব না ছুঁতে নীহারিকা এটা বুঝে গেছি, বুঝে গিয়ে কাগজে লিখেছি তার নাম, এরপর হাত দিয়ে মুখ দিয়ে নানাভাবে ছুঁয়ে গেছি তারে, যেমন খুশি তারে পেরেছি বাজাতে, সরোদে গিটারে …
বিনীত এ কাঠঠোঁকরাকে বসতে দিও
তোমার গাছে প্রেমের খোড়ল খুঁড়তে দিও
তত জ্ঞানী হয় মানুষ জানে যতজনকে
খাসি হতে দেখলে পাঠাকে, জ্ঞান বাড়ে
আর পেশা যে প্রক্রিয়া খোঁজাকরণের
তার কাছে গতায়াত
বেশ্যাগমনের মতোই কতকটা জঘন্য লাগে
সোজাকথা ধারালো চাকুর প্রায়
সত্যের সবচেয়ে নিকটে থাকে
আর সত্য তো পূর্ণোত্থিত …
সর্পজিহ্বা লুকিয়ে ছিলাম সীমায় সুস্থির
(এর নাম হলো সংযম)
ওদিকে আমার কিলবিল করছিল গূঢ়কাম
আড়ালচারিতা হলো অশ্লীল
আড়াল আরো দ্বিগুণ আগ্রহ বাড়িয়ে তোলে
ওড়না কখনো স্তনাগ্র আড়াল জানে না
আমি কি নাসিকাকুঞ্চনে জাগিয়ে তুলি নি গাঢ় …
প্রথম জননী হয় যেসব মেয়েরা
শিশুদের বুক দিতে সঙ্কোচ করে
অসম্ভব টনটনে দুগ্ধময় মোলায়েম স্তন হয় ইহাদের
শালদুধ প্রকৃতির নহরায়োজন
শিশুর জন্য শালদুধ খাদ্য ও পথ্য বটে
বুঝেও বোঝে না কেউ
খয়েরি কিংবা কালো যেকোনো বাট
শিশুর …
আমার এই রামগোপালি জীবন চুষে চুষে যে রস বেরোলো তা দিয়ে একটা লেবেনচুষও এ যাবৎ হলো না বানানো এ জীবন হাতে নিয়ে মেলার মাসে গুচ্ছগ্রামের পাশ দিয়ে আমাকে চলে যেতে …
মাথার ভিতরে যেসব কবিতা আমি হারিয়ে ফেলেছি
ঝরঝরে হবারও আগে
সেসবকে খুঁজে পেতে আজ এই সমুদ্র সকাশে
জুতো খুলে রাখবার মতো করে ঝাউবনে
বু্দ্ধি গচ্ছিত রেখে সৈকতে খুলে বসি মন
নোনাজলে ধুয়ে তারে খুঁজে নেব …
১.
কে মহান আর কে নন, এটা মাপার গজকাঠি যারা বানিয়েছেন তারা নিশ্চিত মহান নন
২.
যা বলার তা কতটা ভালো করে বলা যায় সে চেষ্টায় রতরাই শব্দশিল্পী
৩.
একভাবে টিকে থাকাটাই প্রথম ও একমাত্র কাজ মানবজন্মের, …
তমিস্রা বয়ন শেষে রজনী ঘুমাতে গেছে
শরীরটা কাঁচা ওর
আজ তাই বন্ধ আছে তালা খোলা শীৎকার
অসমান ঘাসমাঠে চাবি খোঁজাখুঁজি
ফাঁকফোকর গলিয়ে ফোঁটা ফোঁটা আলো এসে
সোজাসুজি পতিত হয়েছে মুখে
জানালার দৌত্যে ওটা চাঁদের শ্লীলতাহানি
মানি বা …
