অসতর্কভাবে, খোলা ট্রাকে এসিড বহন করায় এত প্রাণহানি
লিখেছেন: নির্বাক হাসান
সোমবার, ১৭ নভেম্বর ২০০৮ ৪:৩৪ পূর্বাহ্ণ১৫ টি মন্তব্য
অসতর্কভাবে ও খোলা ট্রাকে এসিড পরিবহন করার কারণেই কুমিল্লায় ৬ নভেম্বরের দুর্ঘটনায় এত বেশি মানুষ মারা যায়। দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি গতকাল রোববার তাদের প্রতিবেদনে এ কথা বলেছে। কমিটি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সাতটি সুপারিশ করেছে। প্রথম আলো সহ অন্যান্য পত্রিকায় বিস্তারিত এসেছে এই বিষয়ে।
প্রতিবেদনে বলা হয়, কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে এসিড পরিবহন করতে পারবে না বলে নিয়ম রয়েছে। কিন্তু সেদিন কোনো ধরনের অনুমতি ছাড়াই ওই ট্রাকটিতে এসিড পরিবহন করেছিল। এ ছাড়া বাস ও ট্রাকের মাত্রাতিরিক্ত গতি ছিল। ফলে দুর্ঘটনার পর প্লাস্টিকের কনটেইনার ফেটে, বিনষ্ট হয়ে ও এসিড বের হয়ে বাস যাত্রীদের শরীর ঝলসে যায়। এখানে বিশেষ ভাবে উল্ল্যেখ যে, এসিড পরিবহনের জন্য বিশেষ ধরনের পদার্থের তৈরি কন্টেইনার আছে।
প্রতিবেদনে বলা হয়, এসিডে ভর্তি আধার (কনটেইনার) পরিবহনের জন্য লাইসেন্সের আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট পরিবহনের নকশাও থাকতে হয়। কিন্তু এ ধরনের কিছুই ট্রাক থেকে পাওয়া যায়নি।
তদন্ত কমিটির আহ্বায়ক কুমিল্লার জেলা প্রশাসক (রাজস্ব) নাজমুল হক খান জানান, এসিড নিয়ন্ত্রণ আইন-২০০২-এর ৩৬ নম্বর ধারায় বলা আছে, লাইসেন্স ব্যতীত এসিড পরিবহন করলে অনুর্ধ্ব ১০ বছরের কারাদন্ড এবং তিন বছরের সশ্রম কারাদন্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। এ ক্ষেত্রেও এসিডের মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে হবে।
তদন্ত কমিটি এ ছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করা, মহাসড়কের বাঁক সোজাসহ আরও বেশি সংখ্যক প্রতীক স্থাপন, হাইওয়ে পুলিশকে গতিশীল এবং বেশি করে হাইওয়ে পুলিশ বুথ স্থাপন করা, খোলা ট্রাকে এসিড পরিবহন নিষিদ্ধ করে বিশেষ যানে নেওয়া, সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং হাইওয়েতে ঘনঘন মোবাইল আদালত বসানোর সুপারিশ করে।
এসিডের মালিক মেসার্স নাসির কেমিক্যাল এন্টারপ্রাইজের মো. নাসির উদ্দিন জানান, সে দিন ১০ টন এসিড ৮৮টি কনটেইনারে করে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি দাবি করেন, সতর্কতার সঙ্গেই কনটেইনারে করে এসিড নিয়ে যাওয়া হচ্ছিল। তাঁর এ সংক্রান্ত সনদ আছে দাবি করে তিনি বলেন, ট্রাকের চালক ইব্রাহিম পলাতক রয়েছে। তাঁকে খুঁজে পেলেই সব জানা যাবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বুড়িচং উপজেলার কোরপাইতে চট্টগ্রাম থেকে ফতুল্লাগামী এসিডবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো-ট-০৬-০২৪৪) সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের বাসের মুখোমুখি ঘটে যাওয়া সংঘর্ষে গতকাল রোববার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।
ট্যাগঃ








রাশেদ ১৭ নভেম্বর ২০০৮ ৬:৪৪ পূর্বাহ্ণ
[জবাব]
ডাক্তার আইজুদ্দিন ১৭ নভেম্বর ২০০৮ ৬:৪৫ পূর্বাহ্ণ
৭ মন তেলো পুড়বোনা রাধাও নাচবোনা
[জবাব]
ইফ্তেখার মোহাম্মদ নভেম্বর ১৭, ২০০৮ ১০:৩০ পূর্বাহ্ণ
[জবাব]
ব্লুজ ১৭ নভেম্বর ২০০৮ ৮:৪২ পূর্বাহ্ণ
[জবাব]
বাংলাক্লাব ১৭ নভেম্বর ২০০৮ ৯:৪৫ পূর্বাহ্ণ
[জবাব]
মুকুট ১৭ নভেম্বর ২০০৮ ৯:৫৯ পূর্বাহ্ণ
[জবাব]
নরকের প্রহরী ১৭ নভেম্বর ২০০৮ ১০:২১ পূর্বাহ্ণ
[জবাব]
নরকের প্রহরী নভেম্বর ১৭, ২০০৮ ১০:৩৬ পূর্বাহ্ণ
“কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে এসিড পরিবহন করতে পারবে না বলে নিয়ম রয়েছে।”-আমাদের দেশে কোন নিয়মটা আর মানা হয়। এই দূর্ঘটনাটা ঘটার পর হয়তো একটু হইচই হচ্ছে - কিছুদিন পর আমরা সবাই ঘটনাটা ভুলে যাব। বিনা লাইসেন্সে এসিড পরিবহন চলতেই থাকবে।
আমরা এই ঘটনার জন্য দায়ীদের বিচার চাই, এরকম ঘটনা যেন আর না ঘটে, সেজন্য আইনের শক্ত প্রয়োগ চাই।
[জবাব]
পুরানপাপী ১৭ নভেম্বর ২০০৮ ১১:০৭ পূর্বাহ্ণ
বাংলাদেশে আইন অনেক আছে। কয়জন তা জানে আর কয়জন তা মানে। এখন পযর্ন্ত সেই পলাতক ড্রাইভার ও এসিড কোম্পানী মালিককে কেন গ্রেফতার করা হয় নাই। তার বিরুদ্ধে ফৌজদারী মামলা কেন করা হবে না। আর সে কেন ক্ষতিগ্রস্থ পরিবার গুলিকে কোন ক্ষতিপূরুন দেবে না। তারা কোম্পানীর জিনিস বিক্রি করে ক্ষতিপূরুন দেওয়ার ব্যবস্থা করা হোক।
[জবাব]
নাসরিন ১৭ নভেম্বর ২০০৮ ১১:৩৫ পূর্বাহ্ণ
আমার কথা অনেকেই আগে বলে দিয়েছেন। ভাই মাকড়শা, আমাদের দেশে আইন আছে অনেক ভাল ভাল কিন্ত তার প্রয়োগ নাই। এ জন্য দায়ী আমাদের নিতীহীনতা। আমরা জানি আইন ভাংগলে আমরা টাকার জো্রে পার পেয়ে যাব।দুঃখ একটাই। কবে আমরা দায়িত্বশীল দেশপ্রেমিক জনগন পাব!!!
[জবাব]
আরিফ জেবতিক ১৭ নভেম্বর ২০০৮ ১২:১২ অপরাহ্ণ
কাটপেস্ট নিউজকে ফিচার পোস্ট করার কারনটা বোধগম্য হল না ।
[জবাব]
<< মাকড়শা>> নভেম্বর ২০, ২০০৮ ১১:৫৫ অপরাহ্ণ
কিছু কারন তো আচিলই…নাইলে কি পুষ্টের সাথে সাথে ফিচার হয় আবার কয়েকঘন্টার মাইঝখানে নাইক্ক্যা হইয়া যায়
[জবাব]
চোরাই ১৭ নভেম্বর ২০০৮ ১:৪৬ অপরাহ্ণ
প্রত্যেক মৃত্যই দুঃখের
[জবাব]
<< মাকড়শা>> নভেম্বর ২০, ২০০৮ ১১:৫৬ অপরাহ্ণ
১মত..সহমর্মিতা সবার জন্যই
[জবাব]
নকীব ২১ নভেম্বর ২০০৮ ১২:০৮ পূর্বাহ্ণ
দূর্ঘটনার জন্য দায়ী ব্যাক্তিদের বিচার চাই……………
[জবাব]