প্রথম পাতা » নির্বাচিত, নির্বাচিত, রম্য

বারো প্রকার ব্লগার

লিখেছেন: বাউল

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০০৮ – ৯:০১ পূর্বাহ্ণ১২০ টি মন্তব্য

বারো প্রকারের রাশি, তাই বারো প্রকারের মানুষ। ব্লগারদের যদি সেইরুপ শ্রেনীবিন্যাস করা যায় তাহলে সেই শ্রেনীবিন্যাস হইবে নিন্মরুপঃ (কোন কোন ব্লগার দুই বা ততোধিক শ্রেনীর অন্তর্ভূক্ত হইতে পারেন, ইহা লইয়া দুশ্চিন্তার কোন কারন নাই। গ্রহ নক্ষত্র ও পারিপার্শ্বিকের প্রভাবে এইরুপ হইয়া থাকে)
১। ঘাগুঃ ইহারা বাংলা ব্লগের দিকপাল শ্রেনী। বাংলা ব্লগিং এর আদীকাল হইতে ইহারা ব্লগিং এর সহিত যুক্ত। ইহারা বহু ছাগু পোন্দাইয়া নিজেরা ঘাগুতে পরিনত হইয়াছেন। অবশ্য সেই সমস্ত ছাগুসকলও এদের সাথে লড়াই করিতে করিতে ক্রমশঃ ঘাগুর কাছাকাছি পৌছাইয়া গেছেন। ইহাদের পোষ্ট কদাচ্ দেখিতে পাওয়া যায়। ইহাদের মন্তব্যগুলি সংক্ষিপ্ত ও নির্দিষ্ট।
২। ঝাউলীঃ সব ধরনের পোষ্টের মন্তব্য/আলোচনায় উটকো ঝামেলা বাঁধাইয়া আউলাইয়া দেওয়াই এই ধরনের ব্লগারের প্রধান কাজ। যুক্তির বিপরিতে যুক্তি মিলুক বা না মিলুক, ছন্দের বিপরীতে ছন্দ মিলুক বা না মিলুক মন্তব্য পালটা মন্তব্যে সিদ্ধহস্ত এই সকল ব্লগারগন। “সালিস মানি তালগাছ আমার” ইহাদের মৌলিক বৈশিষ্ঠ্য। ইহাদের একগুয়েমী ও চামড়ার পুরুত্বের সহিত গন্ডারের তুননা করা যাইতে পারে।
৩। ছাগুঃ বাংলা ব্লগিং এ সবচেয়ে ইন্টারেস্টিং ব্লগার এই ছাগু শ্রেনী। নামে ছাগু হইলেও ইহাদের চারিত্রিক বৈশিষ্ঠ্য শুকরের কাছাকাছি। ইহারা মূলত রাজাকারের ব্লগীয় রুপ। কপি-পেষ্ট এর ওস্তাদ এই শ্রেনী নিজেদেরকে ধর্মের ইজারাদার বলিয়া মনে করেন। ইহারা ব্যাক গার্ড হিসাবে পাছায় জাতীয়তাবাদকে বাঁধিয়া রাখেন, ইহা দ্বারা সাধারন ব্লগারকে সহজেই বিভ্রান্ত করা সম্ভব হয়। ইহারা সাধারনত কম মন্তব্য করিয়া থাকেন।
৪। শাঁখের করাতঃ ইহারা বড়ই বিপদজনক শ্রেনী! ইহাদিগের পোষ্টে ভালো মন্তব্য দিয়ে যেমনি উল্টা কথা শুনিতে হয়, তেমনি পোষ্টের বিপক্ষে বলিলে ব্যক্তিগত আক্রমনের শিকার হইতে হয়। ইহারা কোনটি প্রশংসা আর কোনটি তিরস্কার তাহা নির্নয় করিতে না পারিয়াই এইরুপ করিয়া থাকেন। মন্তব্যের ক্ষেত্রে ইহারা সাধারনত সমালোচনা করতে বেশী পছন্দ করিয়া থাকেন।
৫। ঠুলী(এক ব্যান্ড)ঃ ইহাদের প্রধান বৈশষ্ঠ্য হইলো, শুধু মাত্র নিজেদের পোষ্ট লইয়া ব্যাস্ত থাকা। অন্যের পোষ্টেও যে মন্তব্য করা যায়, ইহারা সেইটা জানেননা। শুধুমাত্র নিজেদের পোষ্টের মন্তব্যের জবাব দিয়াই ইহারা পুলকিত বোধ করিয়া থাকেন। ইহাদের আরেকটি প্রজাতী কেবলমাত্র বিশেষ ধরনের পোষ্ট লিখিয়া থাকেন এবং সেই বিশেষ ধরনের পোষ্টে মন্তব্য করিয়া থাকেন। উপরোন্ত অন্য প্রকৃতির পোষ্টেও ঘুরিয়া ফিরিয়া ঐ বিশেষ ধরনের মন্তব্য করিয়া থাকেন।
৬। কুলীনঃ ইহারা জাত সচেতন কুলীন শ্রেনী। বাছিয়া বাছিয়া ব্লগ পাঠ করিয়া, বাছিয়া বাছিয়া মন্তব্য দেওয়াই ইহাদের প্রধান বৈশিষ্ঠ্য। যেনো যে কোন ব্লগারের পোষ্টে মন্তব্য করিলে ইহাদের জাত বিসর্জনে যাইবে, এমনই ভাব! ইহারা সাধারনত নিজেদের পোষ্টের মন্তব্যের জবাব দিতেও কুন্ঠা বোধ করিয়া থাকেন।
৭। ঠোঁট কাটাঃ ইহারা যে কোন ধরনের কথা নির্দ্বিধায় বলিয়া ফেলেন, যাহা সত্য জ্ঞান করেন তাহা বলিতে ইহারা কনামাত্র দ্বিধাবোধ করেন না। পোষ্ট পছন্দ হইলে প্রশংসা করেন, পছন্দ না হইলে বলিয়া ফেলেন পছন্দ হয় নাই। ইহারা অনেকটাই নিরপেক্ষ শ্রেনী।
৮। পালিশঃ পোষ্ট অখাদ্য হইলেও ইহারা পড়িয়া না পড়িয়া তাহার প্রশংসা করিয়া থাকেন। ইহারা সাধারনত খুব কম পোষ্ট লিখিয়া থাকেন।
৯। সার্বজনীনঃ ইহারা ব্লগের প্রান। বিভিন্ন বিষয়ে ইহাদের জ্ঞান রহিয়াছে। ইহারা ব্যাতিক্রমী পোষ্ট দিয়া যেনো ব্লগকে বাঁচাইয়া রাখেন। মন্তব্যেও ইহারা অনেক সময় পোষ্টের উপরদিয়া গমন করেন। সব ধরনের পোষ্টে ইহারা মন্তব্য করিয়া থাকেন। যেই পোষ্ট ভালো লাগে তাহাতে ইহারা তারকা নিক্ষেপ করিতে পিছপা হননা।
১০। ভ্যাবলাঃ ইহাদের ডাকনাম(নিক) প্রায় সার্বক্ষনিক রাত্রির আকাশের গ্রহের ন্যায় জ্বলজ্বল করিতে দেখা যায়(অনলাইন)। তথাপী ইহারা না লেখেন কোন পোষ্ট, না করেন কোন মন্তব্য। আক্ষরিক অর্থে ভ্যাবলার মত কেবল চাহিয়াই থাকেন।
১১। বর্ণচোরাঃ ইহারা বড় জটিল প্রকৃ্তির ব্লগার। শাঁখের করাতের সাথে কিছু মিল আছে ইহাদের। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পোষ্ট দিয়া, আবার মৌলবাদের পক্ষে তর্কে মেতে ওঠা এই শ্রেনীর ব্লগারের কাছে কোনো ব্যাপারই নহে।
১২। নয়াঃ নামেই ইহার বৈশিষ্ঠ্য প্রকাশিত। ইহারা একটি ব্লগ লিখিয়া ক্ষনে ক্ষনে প্রথম পাতায় যাইয়া অবলোকন করিয়া থাকেন, কেহ মন্তব্য করিলো কিনা। প্রথম পোষ্টে স্বাগতম পাইয়া, দ্বিতীয় পোষ্টে সেই একই ব্লগারের নিকট হইতে তিরস্কার শোনা ইহাদের নির্মম নিয়তি।

VN:F [1.0.8_357]
রেটিং: 0.0/5 (0 ভোট)
বুকমার্ক:
  • Facebook
  • Google
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
  • YahooMyWeb

ট্যাগঃ


  • রাশেদ
    রাশেদ ৯ সেপ্টেম্বর ২০০৮ ৯:০৫ পূর্বাহ্ণ

    হা হা! জট্টিল হইছে।

    আমি কোন ক্যাটাগরিতে পড়ি চিন্তা করতেছি।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ৯:২৯ পূর্বাহ্ণ

    হ, ভাইব্যা দেহেন!

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • গেদু চাচা
    গেদু চাচা ৯ সেপ্টেম্বর ২০০৮ ৯:০৫ পূর্বাহ্ণ

    হাডাইয়া হালাইছে রে ভাতিজা!!!!!!!!!!!!!

    সুন্দর হইছে, সুস্থিরে আরো কিছু আলোচনা হইবোনে।

    আপাতত ভিন্নধর্মী একখান পোস্ট দেওয়ার জন্য পাচ তারা দিলাম।
    (*) (*) (*) (*) (*)

    পোস্টা ভালো লাগলো তাই হাসলাম। :-D :-D :-D :-D :-D

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ৯:৩০ পূর্বাহ্ণ

    চাচাড়ে বহুদিন বাদে হাসাইতে পাইরা খুশী হইছি। হে হে হে!

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    গেদু চাচা

    গেদু চাচা সেপ্টেম্বর ৯, ২০০৮ ৯:৩৭ পূর্বাহ্ণ

    আজকাল এত ব্যস্ত যে আসলেই হাসবার সময়টুকুও পাওয়া যায় না, খালি চুরি কইরা ব্লগে বসতে হয়।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ৯:৪৪ পূর্বাহ্ণ

    আমারো সেইম অবস্থা! কতদিন বাদে আইজ একটু ফুসরত পাইলাম, তাই সময় নষ্ট না কইরা লেইখ্যা ফেললাম।

    VN:F [1.0.8_357]
    গেদু চাচা

    গেদু চাচা সেপ্টেম্বর ৯, ২০০৮ ৯:৪৬ পূর্বাহ্ণ

    ভালো করছেন। দেখেনা আমি ঐ সিরিজটা আর শুরুই করতে পারতেছিনা। ভাবছি আজ বিকাল নাগাদ দিমু।

    VN:F [1.0.8_357]
  • রাশেদ
    রাশেদ ৯ সেপ্টেম্বর ২০০৮ ৯:০৬ পূর্বাহ্ণ

    আরেক ধরনের আছে। কর্তৃপক্ষকে ভগবান মনে করে! তাদের বিরুদ্ধে কিছু কখনো বলতে পারে না বা তাদের সুনাম গাইতে গাইতে গৃহপালিত উপাধি পেয়ে যায়!

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    গেদু চাচা

    গেদু চাচা সেপ্টেম্বর ৯, ২০০৮ ৯:১৬ পূর্বাহ্ণ

    বাউল একটা সুন্দর পোস্ট দিছেন, একটু আজাইর হইয়া লই, চুলচেরে বিশ্লেষন হবে,

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ৯, ২০০৮ ৯:২৪ পূর্বাহ্ণ

    হু। আজকে আমি মহা ব্যস্ত। রাতে দেখবো আলোচনার অবস্থা।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ১০, ২০০৮ ৫:২৮ অপরাহ্ণ

    চাচায়তো আর বিশ্লেষন করলেন না! :-)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • নীড় সন্ধানী
    নীড় সন্ধানী ৯ সেপ্টেম্বর ২০০৮ ৯:৪৫ পূর্বাহ্ণ

    আমি তো ১২ নাম্বারের কেন্ডিডেট। দারুন ক্লাসিফায়েড করছেন। আপনারে চাঁদ-তারায় তারাইলাম। (*) (I) (*) (I)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ৯:৫০ পূর্বাহ্ণ

    আপ্নেরে ধন্যবাদ। (F) ১২ নাম্বারে কেন্ডিডেট ক্যালা? কয়দিন হইছে বয়স? আমার একমাস তিনদিন বয়স(ব্লগার হিসাবে)।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • ডাক্তার আইজুদ্দিন
    ডাক্তার আইজুদ্দিন ৯ সেপ্টেম্বর ২০০৮ ৯:৪৯ পূর্বাহ্ণ

    পিলাস পিলাস

    পিলাস পিলাস

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ৯:৫২ পূর্বাহ্ণ

    ডাক্তার সাহেবরে দেইখ্যা বড় ভালা লাগলো। :-) ধইন্যা!

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • মুকুল
    মুকুল ৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:১০ পূর্বাহ্ণ

    জটিল বিশ্লেষণ!!! (Y)

    পিলাস। :-D

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১০:১৫ পূর্বাহ্ণ

    থ্যাঙ্ক্যু মুকুল ভাই। (F)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • খলিল মাহমুদ
    ফারিহান মাহমুদ ৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:১১ পূর্বাহ্ণ

    বর্ণচোরা’টা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হলো।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১০:৪৭ পূর্বাহ্ণ

    (H) সবচেয়ে জটিল।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • সুশান্ত
    সুশান্ত ৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৭ পূর্বাহ্ণ

    পাঁচ তারা পোস্ট, [পালিশ কেটাগরিতে ফালায়েন না আবার]

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১০:২৮ পূর্বাহ্ণ

    পড়ছেন তো? (H)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • সুশান্ত
    সুশান্ত ৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:২৯ পূর্বাহ্ণ

    প্রথম পোষ্টে স্বাগতম পাইয়া, দ্বিতীয় পোষ্টে সেই একই ব্যাক্তির নিকট হইতে তিরস্কার শোনা ইহাদের নির্মম নিয়তি। :-P

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১২:১৭ অপরাহ্ণ

    পইড়াই মন্তব্য করছেন, তাইলে পালিশ কই ক্যামতে? :-O

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • নিরক্ষর
    নিরক্ষর ৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪২ পূর্বাহ্ণ

    জটিলস!!
    (*) (*) (*) (*) (*)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১০:৪৮ পূর্বাহ্ণ

    থ্যাঙ্ক্যু! (F) (F) (F) (F) (F) এক তোড়া!

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • টিনের  সেপাই
    টিনের সেপাই ৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:১৯ পূর্বাহ্ণ

    মজা পাইলাম। :-)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১১:২৪ পূর্বাহ্ণ

    সার্থক হইলাম, মজা পাওয়ার নিমিত্তেই এই লেখা। :-)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • পাগল
    পাগল ৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৪ পূর্বাহ্ণ

    আমি তো দেখি ১০ নম্বরে পইরা গেলাম ?????????? হায় হায় রে আমি ভ্যাবলার এখন কি হইব???

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১১:২৯ পূর্বাহ্ণ

    মন্তব্য দিছেনতো! তাইলে ভ্যাবলা ক্যামতে?! মনে রাইখেন, নয়া আর ভ্যাবলারাই সহজে সার্বজনীন শ্রেনীতে যাইবার পারে। (F)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    পাগল

    পাগল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১১:৩৮ পূর্বাহ্ণ

    বাছাইলেন, আমি তো চিন্তায় পইরা গেছিলাম, আপনারে (D) (D) (D)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • আবু সাঈদ জিয়াউদ্দিন
    আবু সাঈদ জিয়াউদ্দিন ৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৯ পূর্বাহ্ণ

    দারুন বিশ্নেষন - তবে দুইটি করিয়া উদাহরন দিলে ভাল হইতো (Y)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১১:৩৩ পূর্বাহ্ণ

    উদাহরন সকলেই অবগত আছেন বলিয়া বোধ হয়। পড়িয়া কি নিক গুলি চোখের সামনে ভাসিয়া ওঠে নাই? (H)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • রাজামশাই
    রাজামশাই ৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৬ পূর্বাহ্ণ

    ওরে আমি কোনটায় :-D

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১১:৩৭ পূর্বাহ্ণ

    বাইছ্যা লন! ;-)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • দাদু
    দাদু ৯ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪০ পূর্বাহ্ণ

    ভােলা হয় নাই।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১১:৪৩ পূর্বাহ্ণ

    দাদুর কোন ঠোঁট কাটা? উপ্রের নাকি নীচের? :-(

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • ইফ্‌তেখার মোহাম্মদ
    ইফ্‌তেখার মোহাম্মদ ৯ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৩ অপরাহ্ণ

    এই পোস্টির জন্য বাউল ভাই ৫… ;-)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১২:০৬ অপরাহ্ণ

    ধন্যবাদ ইফতেখার ভাই! (F)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • পাবলিক
    পাবলিক ৯ সেপ্টেম্বর ২০০৮ ১২:১১ অপরাহ্ণ

    ” আমি ভাই ক্ষ্যাপা বাউল, আমার দেওল আপন দেহ ”

    মজা, মজা, ভীষণ মজা লাগলো…. ৫ তারা

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১২:১৮ অপরাহ্ণ

    ক্ষ্যাপা বাউল! আমি শান্ত বাউল, তাই লালনের ছবি লইছি। হে হে হে! (H)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • মলিকিউল
    মলিকিউল ৯ সেপ্টেম্বর ২০০৮ ১:৫৭ অপরাহ্ণ

    মিতা, ইডা কি দিলেন। সমস্যায় পইড়া গেলাম। বুঝতে পারতাছিনা কুন ক্যাটাগরীতে আছি! ৮ আর ১১ না হইলেই হয়। :-(
    গুপনে জানায়া দিয়েন আমার গুরুপটা।

    পুষ্টে দিলাম “আজি যত তারা তব আকাশে”…।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১:৫৯ অপরাহ্ণ

    আমারতো মনে হয় ৯ এ আছেন আপনে। (F)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    মলিকিউল

    মলিকিউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ২:০৪ অপরাহ্ণ

    :-D :-D :-D :-D
    আমি বিশাল খুশী।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ২:১০ অপরাহ্ণ

    আমি কিন্তু মিতা প্রীতি করিয়া বলিনাই। “এক ব্যান্ড” নামটা বদলাইতে চাই। মিতা, যুৎসই শব্দ পাইতেছিনা। সাহায্য চাই।

    VN:F [1.0.8_357]