অদ্ভুত মানুষের খোঁজে… : একজন সিএনজি ড্রাইভার
লিখেছেন: মাহমুদুল হাসান
শুক্রবার, ২৯ অগাষ্ট ২০০৮ ৫:৫১ পূর্বাহ্ণ৩৮ টি মন্তব্য
ছবির লোকটার নাম মোশাররফ হোসেন । পেশা সিএনজি ড্রাইভার । শেরপুরে বাড়ি । বাবা মুক্তিযুদ্ধে শহীন হোন । ৫০-৫১ বছরের মোশাররফ ভাইও মুক্তিযোদ্ধা ছিলেন । যুদ্ধে বাম পা ক্ষতিগ্রস্ত হয় । এখনো খুঁড়িয়ে হাঁটেন । ধানমন্ডি থেকে গুলশান যাওয়ার পথে এই লোকটার সাথে দেখা হয় । প্রচুর অভিমানী এই মানুষটা । সরকারের উপদেষ্টাদের উপর খুবই ক্ষ্যাপা । অথ উপদেষ্টা লাইনে দাঁড়িয়ে মানুষদের চাল নিয়ে একটা উক্তি করেছিলেন । উক্তিটা অনেকটা এরকম । সিনেমা হলে লাইনে দাঁড়িয়ে যদি টিকেট কাটতে সমস্যা না হয় তাহলে চাল নিতে সমস্যা কেন । মোশাররফ ভাই রাগে দুঃখে বলেন, ঐ শালাদেরকে খালি কাপড় পড়িয়ে একটা সিএনজি কিংবা রিকশা দিয়ে ছেড়ে দিতে হবে । তারপর শালারা বুঝবে আমাদের কষ্ট কতো ? আরেকটা কথা বলেছিলেন মোশাররফ ভাই যা শুনে খুব হেসেছিলাম । যদি আরেকবার সুযোগ পাই । কেউ যদি একটা অস্ত্র এনে দিয়ে বলতো রাজাকারকে গুলি মার । আমি করতাম কি জানো ? একটা রিভলবারে ছয় রাউন্ড গুলি থাকলে ছয় রাউন্ডই পশ্চাৎদেশে রিভলবার আটকিয়ে ভরে দিতাম । তারপর আরো ছয় রাউন্ড একস্ট্রা ভরতাম ।
দেশের কাছে এ মানুষের কোন চাওয়ার নেই । একটাই আফসোস লোকটার । আমরা যুদ্ধ করে দেশটাকে মুক্ত করলাম । আর আমরাই গাড়ি চালাই । আর দেশবিরোধীরা তাদের জীপে পতাকা লাগিয়ে ঘুরে । আর আমি যদি আমার সিএনজিতে পতাকা লাগাই তাহলে আমার বিরুদ্ধে মামলা হবে । কারণ আমি জাতীয় পতাকাকে অবমাননা করছি । অদ্ভুত আমার দেশের আইন ।
খেটে খাওয়া এই মানুষটার সাথে সারা রাস্তায় কথা বলে এসেছি । যুদ্ধের কথা বললেই লোকটা চুপ হয়ে যায় । অসম্ভব ভাল লাগে লোকটাকে । লোকটার জন্য কিছুই করতে পারিনি । কেবল ঐদিন দুপুরের খাবার একসাথে খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে । বিশাল মনের অধিকারী এই লোকটা ভদ্রতার খাতিরে বললো, ছোট ভাই, বিলটা আমি দেই ? আমি দিতে দিলাম না । কারণ আমি জানি লোকটার পকেটে ১০০টাকার বেশি হবে না । কিশোর মুক্তিযোদ্ধা মোশাররফ ভাইয়ের মোবাইল নাম্বারটা সংগ্রহ করে রাখি । কোথাও গেলে উনাকে ফোন দেই । কারণ অনেক মজা লাগে লোকটার কথা শুনে ।
উল্টো রথে চলছে আমাদের দেশ । প্রকৃতরা সম্মান পায় না । আর ভুয়ারা দেশটাকে খেয়ে ফেলছে । আরেকটা ৭১ এর দরকার । আরেক বার স্টেনগান গজের্ উঠুক ।
ট্যাগঃ









কেমিকেল আলী ২৯ অগাষ্ট ২০০৮ ৬:০০ পূর্বাহ্ণ
আমাদের দেশে এইরকম ঘটনাই রূঢ় বাস্তবতা
পোষ্টে
কেমিকেল আলী ২৯ অগাষ্ট ২০০৮ ৬:০৩ পূর্বাহ্ণ
ষ্টিকি করার জন্য কৃর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি
রাশেদ ২৯ অগাষ্ট ২০০৮ ৬:০৯ পূর্বাহ্ণ
শ্রদ্ধা তাঁর জন্য।
রাশেদ ২৯ অগাষ্ট ২০০৮ ৬:১০ পূর্বাহ্ণ
ষ্টিকি করার জন্য কৃর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি
মাহমুদুল হাসান (লেখক) ২৯ অগাষ্ট ২০০৮ ৬:১৪ পূর্বাহ্ণ
ছবিটা আমি ইচ্ছে করে তুলেছি এভাবে । বুঝাতে চেয়েছি আমাদের স্বাধীনতা বন্ধী ।
রাশেদ অগাষ্ট ২৯, ২০০৮ ৬:১৭ পূর্বাহ্ণ
আলা_ভোলা অগাষ্ট ২৯, ২০০৮ ১১:৩৯ পূর্বাহ্ণ
মলিকিউল ২৯ অগাষ্ট ২০০৮ ১২:৫৩ অপরাহ্ণ
চোর ২৯ অগাষ্ট ২০০৮ ৪:৫৩ অপরাহ্ণ
বাংলাদেশের সাধারণ মানুষ অন্তত দেশের ব্যাপারে কলমবাজদের চেয়ে অনেক বেশি সচেতন। এরাই একাত্তরে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই স্বাধীনতার ফল খেয়েছে সুবিধাবাদ আর ধান্দাবাজেরা।
নয়া নয়া ফ্যাশনে কখনো উনুচ, কখনো তত্ত্ব সরকার, কখনো সামরিক সরকার, কখনো স্বৈরাচারের পক্ষে বিবৃতি দেয়া জ্ঞানপাপীদের জন্য ঘৃণা।
মোশাররফ হোসেনের মত সাধারণ মানুষের প্রতি স্যালুট।
মাহমুদুল হাসান অগাষ্ট ২৯, ২০০৮ ১১:৫৩ অপরাহ্ণ
চোরদা, আপনার সাথে একমত । এরা বোকা তাই সুবিধাবঞ্চিত । মানুষটার প্রতি স্যালুট ।
গেদু চাচা ২৯ অগাষ্ট ২০০৮ ৫:৪৭ অপরাহ্ণ
সালাম মোশাররফ হোসেনকে।
লেখককে ধন্যবাদ।
জেনারেল ২৯ অগাষ্ট ২০০৮ ৭:১৬ অপরাহ্ণ
সালাম সালাম
হাজার সালাম
মোশাররফদের স্মরণে
এফ এম কে ২৯ অগাষ্ট ২০০৮ ৭:২৯ অপরাহ্ণ
টুটুল ২৯ অগাষ্ট ২০০৮ ১০:২৩ অপরাহ্ণ
অনেকে অনেক সময় বিভিন্ন প্রয়োজনে ফান্ড সংগ্রহ করেছেন।
সকলে মিলে এই মুক্তিযুদ্ধাকে একটা সিএনজি কিনে দেয়া যায় না? হয়তো দেশের জন্য তার অবদানের তুলনায় কিছুইনা। কিন্তু একজন মুক্তিযুদ্ধার জন্য অন্তত কিছু করা গেল
…
মাহমুদুল হাসান অগাষ্ট ২৯, ২০০৮ ১১:৫৯ অপরাহ্ণ
ভুল বললেন টুটুল ভাই । অত্যন্ত সৎ উনি । আমি ১০০টাকা বেশি দিতে চেয়েছিলাম । কিন্তু উনি নেননি । অন্যরকম একটা লোক ।
টুটুল অগাষ্ট ৩০, ২০০৮ ১২:১২ পূর্বাহ্ণ
এক্টা ঘটনা কৈ…
আরো বছর দশেক আগে এক রিক্সাওয়ালারে এক্টা রিক্সা কিন্না দিছিলাম চান্দা তুইলা। এখন তার রিক্সার গ্যারেজ।
যাউকগা…
ধন্যবাদ বিষয়টা লেখা হিসেবে দেয়ার জন্য…
মাহমুদুল হাসান অগাষ্ট ৩০, ২০০৮ ৩:০১ পূর্বাহ্ণ
আমি উনাকে তারপরও জিঞ্জেস করে দেখবো । দেখি উনি কি বলেন?
টিনের সেপাই ২৯ অগাষ্ট ২০০৮ ১০:৫৬ অপরাহ্ণ
নূহান ৩০ অগাষ্ট ২০০৮ ৪:৫৯ পূর্বাহ্ণ
মোশাররফ হোসেনের মত সাধারণ মানুষের প্রতি স্যালুট।
সুশান্ত অগাষ্ট ৩০, ২০০৮ ২:৪৩ অপরাহ্ণ
নাসরিন সুলতানা ৩০ অগাষ্ট ২০০৮ ৫:১২ পূর্বাহ্ণ
এটাই এখন আমাদের দেশের সাধারণ চিত্র। যারা সৎ নিতীবান। তারাই পরাজিত! ধন্যবাদ লেখককে এমন একজন মুক্তিযোদ্ধার সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য।
মাহমুদুল হাসান অগাষ্ট ৩১st, ২০০৮ ১২:৫৮ পূর্বাহ্ণ
আমি অনেক ভাগ্যবান । এই ভদ্রলোক অনেক মজা করে কথা বলেন । আরেকদিন দেখা হলে উনার কথাগুলো ভিডিও করে সবার মাঝে শেয়ার করবো ।
নীড় সন্ধানী ৩০ অগাষ্ট ২০০৮ ৮:৩৭ পূর্বাহ্ণ
খুবই বাস্তব নিদারুন একটা চিত্র। অনেক বছর আগে আমার সৌভাগ্য হয়েছিল এরকম নির্লোভ সাহসী এক ঠেলাগাড়ী চালক মুক্তিযোদ্ধার সাথে কথা বলার। আলাদা পোষ্টে লেখার ইচ্ছে আছে সেটা। মাহমুদুল ইসলামকে ধন্যবাদ শেয়ার করার জন্য।
মাহমুদুল হাসান অগাষ্ট ৩১st, ২০০৮ ১২:৫৯ পূর্বাহ্ণ
অপেক্ষায় থাকলাম ।
jacki ৩০ অগাষ্ট ২০০৮ ৪:৩২ অপরাহ্ণ
man can u come to hold gun again
I will be with u ….always
মাহমুদুল হাসান অগাষ্ট ৩১st, ২০০৮ ১২:৫৯ পূর্বাহ্ণ
ME ALSO….
রাজীব ৩০ অগাষ্ট ২০০৮ ১০:১০ অপরাহ্ণ
আসলেই, আমাদের আরেকটি ৭১ এর প্রয়োজন। প্রয়োজন আরেকটি মুক্তি সংগ্রামের। ৭১-এ আমরা ভৌগলিক মুক্তি পেয়েছি কিন্তু সত্যিকারের স্বাধীনতা আজো আমাদের কাছে মরিচিকা মাত্র।
সহানুভুতি সেই সব অসহায়দের প্রতি যারা মুক্তির স্বপ্ন দেখেছিলেন, ধিক্কার যারা প্রতি মুহুর্তে সেই স্বাপ্নিক মানুষদের পদদলিত করছে।
মাহমুদুল হাসান অগাষ্ট ৩১st, ২০০৮ ১:০০ পূর্বাহ্ণ
একমত আপনার সাথে ।
Ranadipam Basu (রণদীপম বসু) ৩০ অগাষ্ট ২০০৮ ১০:২০ অপরাহ্ণ
এটাই আমাদের এবং আমাদের দেশের প্রকৃত চেহারা। আমরা সবাই জানি বুঝি খৈ ফুটাই, কিন্তু ঠিকই রাজাকারদের মাহফিলে গিয়ে আহা উহু করি আর ভোটের সময় রাজাকারদের ভোট দিয়া জয়যুক্ত করি। আমরা পাবলিক হচ্ছি বড় চরিত্রহীন। অতএব এইসব মোশাররফদের দুঃখ এত তাড়াতাড়ি দূর হওয়ার কোন সম্ভাবনা তো দেখি না !
ভিক্ষা দিয়া কয়জনের দুঃখ দূর করবেন। আর এটা কি সঠিক কোন পন্থা ? কে জানে, আমি বুঝি না !
তবে অবশ্যই এদের কথা আমাদেরকে বেশি বেশি করে বলতে হবে। রাজাকার অধ্যুষিত এই দেশে এদের কথা তো অন্য কেউ বলবে না। ধন্যবাদ এরকম হৃদয়স্পর্শি পোস্টের জন্য। আগামীতেও আপনার এ প্রয়াস অব্যাহত থাকবে এই কামনা রাখছি।
মাহমুদুল হাসান অগাষ্ট ৩১st, ২০০৮ ১:০২ পূর্বাহ্ণ
আমি খুব ভালো লিসেনার । খুব কাছে থেকে বিভিন্ন মানুষের জীবন দেখাটা আমাকে অনুপ্রানিত করে । উৎসাহদানের জন্য ধন্যবাদ ।
নকীব ৩১ অগাষ্ট ২০০৮ ১২:১৪ পূর্বাহ্ণ
কিংবদন্তী ৩১ অগাষ্ট ২০০৮ ১:২৪ পূর্বাহ্ণ
এই মানুষগুলো এখনও আছে বলেই এই দেশটা এখনও টিকে আছে..কিংবদন্তী
আরাশি ৩১ অগাষ্ট ২০০৮ ৩:৩৭ পূর্বাহ্ণ
এরকম মোশাররফরা পড়ে আছে দেশের আনাচে কানাচে, নিগৃহীত তারা !
এ-ই আমাদের করুণ নিয়তি ।
mahbub alam ৩১ অগাষ্ট ২০০৮ ১০:০৬ পূর্বাহ্ণ
mahbub alam ৩১ অগাষ্ট ২০০৮ ১০:১১ পূর্বাহ্ণ
ভাল একটা বিসয় নিয়ে লিখেছেন ধন্যবাদ
somalochok ৩১ অগাষ্ট ২০০৮ ১২:৩৬ অপরাহ্ণ
এটাতে অদ্ভূতের কি হলো বুঝলাম না। বাংলাদের মানুষের ৮০%-র অবস্থা এইরূপ। এটাকে অদ্ভূত না বলে গণ বললে ভাল হতো। কতৃপক্ষ কেন এটাকে স্টিকি করেছে তাও বুঝলাম না। লেখক বিষয়টা সংশোধন করে নিলে ভাল হয়।
মাহমুদুল হাসান (লেখক) ১ সেপ্টেম্বর ২০০৮ ৩:০৮ পূর্বাহ্ণ
সমালোচক, মানি এরচেয়ে খারাপ অবস্থায় আছে অনেক মুক্তিযোদ্ধা । শিবির কুত্তার বাচ্চারা লাত্থি মেরে পার পেয়ে যায় মুক্তিযোদ্ধাকে । বিচার হয় না দেশে । আমার অদ্ভুত হওয়ার কারণ লোকটার দেশপ্রেম,আত্মবিশ্বাস,সততা ও সাহস দেখে । সাদেক হোসেন খোকা,মান্নান ভুইয়াও মুক্তিযোদ্ধা । কিন্তু তাদের প্রতি আমার বিন্ধুমাত্র শ্রদ্ধা নেই । কারণ মুক্তিযোদ্ধা হয়েও এরা ক্ষমতার লোভে রাজাকারদের সাথে একই মঞ্চে বসে ভাষণ দেয় । আপষকামী এসব ভন্ড দেখে যখন হতাশ তখন মোশাররফ ভাইয়ের মতো সহজ-সরল মুক্তিযোদ্ধা দেখে অদ্ভুত না হয়ে পারি না । এতো অভাব । পা ক্ষতিগ্রস্ত তারপরও আপোষহীন লোকটা । এখনো আরেকটা যুদ্ধ করার সখ তাঁর । অথরিটি এই পোস্টটা স্টিকি করেছিলেন এই খেটে খাওয়া মানুষটাকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে । তাঁদের ত্যাগেই আমাদের বাংলাদেশ ।
নূহান সেপ্টেম্বর ১st, ২০০৮ ৪:৪৬ পূর্বাহ্ণ