প্রথম পাতা » ব্লগরব্লগর

চাকরতন্ত্রের উপর ভরসা না করে জনগনকেই বিচারের দায়িত্ব নিতে হবে

লিখেছেন: আবু সাঈদ জিয়াউদ্দিন

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০০৮ – ৫:১৫ পূর্বাহ্ণ৪৮ টি মন্তব্য

জামাত নামক একটা অবৈধ রাজনৈতিক দল ১৯৭১ সালে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে। শুধু বিরোধীতা করেই তারা থেমে থাকেনি - তাদের দলের নেতৃত্ব পাকি আর্মির সহায়ক রাজাকার আলবদর আর আলশামস বাহিনী তৈরী করে বাংলাদেশের মুক্তিকামী মানুষের উপর হত্যা, লুট, ধর্ষন আর অগ্নি সংযোগ করেছে। পৃথিবীর আর কোন দেশ হলে জামাত নামক কোন সংগঠনের অস্তিত্ব থাবতো না। তাদের সকল নেতাদের জেলে অথবা পগারপারে থাকতে হতো। কিন্তু বাংলাদেশের ইতিহাসের সাথে যেহেতু মীরজাফরের ইতিহাস জড়িয়ে আছে - সেহেতু আমরা দেখেছি খন্দকার মুসতাক আর জিয়ার জন্ম হয়েছে। যুদ্ধারপধীরা বহাল তবিয়তে ফিরে এসেছে। দল গড়ছে - রাজনীতিতে ছলচাতুরির মাধ্যমে জায়গা করে নিচ্ছে। একদিকে পেট্রো ডলারের চাপ অন্যদিকে সেনা শাসকদের আস্কারায় আজ জামাত বাংলাদেশের রাজনীতিতে একটা বিশেষ ভুমিকায় আছে। আমরা দেখি সকল নেতাদের ধরে জেলে আটকানো হচ্ছে আর জামিন বন্ধ। কিন্তু যে মূহূর্তে নিজামী নামক আলবদর নেতাকে ধরা হলো - সরকারের সকল অহংকার তাসের ঘরের মতো মাটিতে মিশে গেল। একে একে সকল দূর্নীতিবাজ নেতারা বেড়িয়ে এলো - ফুলের মালা গলায় নিয়ে জনগনের সেবার জন্যে এগিয়ে যাচ্ছে। কিন্তু মুজাহিদ নামক আরেক আলবদর নেতার নামে মামলা থাকা সত্বেও তাকে গ্রেফতার না করে তার দালালির স্কিলকে কাজে লাগিয়ে আরেকটা রাজনৈতিকদলকে ম্যানেজ করলো। মোট কথা - যতবার সামরিক শাসন আসছে ততবারই শক্তিশালী হচ্ছে দুইটা শক্তি - সামরিক বাহিনী আর জামাত। বিপরীতে ততটাই শক্তি হারাচ্ছে গনতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলো। আগেই বলেছি - বিগত ১৫ বছরে রাজনৈতিক দলগুলোতে গনতান্ত্রিক চর্চার অভাবে শুরু হয়েছে চাকরতন্ত্র। এখন দুইটা বৃহৎ দলই পরিচালিত হয় দুই নেত্রীর নিযোজিত চাকর দিয়ে। একচাকর বিএনপি চালাচ্ছে - যাতে সে অতীতের সকল কুকর্মকে উপেক্ষা করে আবারো লুটপাটের রাজত্বের জন্যে যুদ্ধাপরাধীদের সাথে জোট করছে। আরেকটা দল - আওয়ামীলীগ - যারা কিনা বাংলাদেশের মুক্তিসংগ্রামের নেতৃত্ব দিয়ে ছিলো এরাও চাকরতন্ত্রের কারনে মেধাবী নেতৃবৃন্দের অবদান থেকে বঞ্চিত হচ্ছে। এদের সকল কর্মকান্ড চলে নেত্রীর নির্দেশে আর চাকরদের হাতে সন্মান হারানোর ভয়ে মুখ খুলেনা নেতারা। এদের সর্বশেষ কর্মকান্ড দেখে হয়তো অনেকে অবাক হয়েছেন। এরা যুদ্ধাপরাধীদের ইমাম মানতে অসুবিধা মনে করেন না আর ধর্মের কারনে যুদ্ধাপরাধীদের সাথে করমর্দনেও কন্ঠিত নন। এখানেই যুদ্ধাপরাধীদের দল জামাতের সাফল্য - এরা ধর্মের লেবাস পড়ে ধর্ষকের চেহারা লুকিয়ে ফেলেছে আর চাকর নেতারা তা বুঝার মতো মেধার অভাবে ভুগছেন। লজ্জা আর ঘৃনা সেই চারক শ্রেনীর নেতাদের জন্যে। সবশেষে আশা করি সবার কাছে এই বিষয়টা পরিষ্কার - বিচারের দায়িত্ব জনগনেরই। যারা ৭১ এ স্বজন হারিয়েছে - যার মা বোন ধর্ষিত হয়েছে তাদের হাহাকার করার সময় শেষ। এখন সময় এসেছে নিজেদের হিসাব বুঝে নেবার। সেই হিসাবটা হবে জনতার আদালতেই।

( শিরোনাম কিঞ্চিত পরিবর্তিত হলো)

বুকমার্ক:
  • Facebook
  • Google
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
  • YahooMyWeb

৬ votes, average: 5 out of 5৬ votes, average: 5 out of 5৬ votes, average: 5 out of 5৬ votes, average: 5 out of 5৬ votes, average: 5 out of 5 ( ভোট, গড়: 5/5)
লগ ইন করুন রেটিং এর জন্য!
Loading ... Loading ...

ট্যাগঃ


  • রাশেদ
    রাশেদ ৮ সেপ্টেম্বর ২০০৮ ৫:১৭ পূর্বাহ্ণ

    হি হি! মেলাদিন পর আবার আপনার পোস্টের প্রথম কমেন্ট আমার। :-P

    আবু সাঈদ জিয়াউদ্দিন

    আবু সাঈদ জিয়াউদ্দিন সেপ্টেম্বর ৮, ২০০৮ ১০:১৬ পূর্বাহ্ণ

    হ্যা, তোমার জন্যে আরেকটা লেখা দিচ্ছি। কেমন আছো?

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ৮, ২০০৮ ১০:৪৪ অপরাহ্ণ

    হু, আছি ভালোই। তবে এই উইকে আজাব আছে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে আবার নিয়মিত হব আশা করি।

    ভাবী আর পিচ্চিরা কেমন আছে?

  • রাশেদ
    রাশেদ ৮ সেপ্টেম্বর ২০০৮ ৫:২০ পূর্বাহ্ণ

    লজ্জাজনক। সৈয়দ আশরাফের কমেন্ট দেখে খুব বেশি অবাক হই নাই। তারা আগেও জামাতের সাথে মিশে গেছিলো, ক্ষমতায় যাওয়ার জন্য আবারো যাবে দরকার হলে। কি দল ছিলো আর কি হইলো এখন!

    জামাত সবচেয়ে বেনেফিট পাইলো এই সরকারের আমলে। অথচ সেনাপ্রধান যখন বলছিলো মুজিব জাতির পিতা ইত্যাদি, তখন ভাবছিলাম তারা স্বাধীনতাপন্থী, এখন দেখি সব গুলোই জামাতের দিকে ইনক্লাইন্ড!

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ৮, ২০০৮ ৫:২৯ পূর্বাহ্ণ

    ধুর আর ভাল্লাগেনা বাংলাদেশের পলিটিক্স। পুরা হতাশ!

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ৮, ২০০৮ ৫:৩১ পূর্বাহ্ণ

    (Y)

    আবু সাঈদ জিয়াউদ্দিন

    আবু সাঈদ জিয়াউদ্দিন সেপ্টেম্বর ৮, ২০০৮ ১০:১৬ পূর্বাহ্ণ

    সুশান্ত, পলিটিক্স নিয়েই জীবন - বাংলাদেশকে একটা আধুনিক দেশ হিসাবে দেখার স্বপ্ন থেকেই এই লেখালেখি।

    হতাশ হলে চলবে কেন?

    এহহামিদা সেপ্টেম্বর ৯, ২০০৮ ১২:০২ পূর্বাহ্ণ

    কারে কন!!
    সুশান্ত সাব নাকি বাংলাদেশে থাকতে খালি কামে ফাকিই দিত!!

    আবু সাঈদ জিয়াউদ্দিন

    আবু সাঈদ জিয়াউদ্দিন সেপ্টেম্বর ৮, ২০০৮ ১০:২৪ পূর্বাহ্ণ

    চাকরদের কথায় মন খারাপ করো না। ;-)

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ৮, ২০০৮ ১০:৪৪ পূর্বাহ্ণ

    :-D

  • শান্ত
    শান্ত ৮ সেপ্টেম্বর ২০০৮ ৬:৫১ পূর্বাহ্ণ

    কিছুই করার নাই বস!শুধু দেখা ছাড়া!দীর্ঘশ্বাস!
    (Y)

    আবু সাঈদ জিয়াউদ্দিন

    আবু সাঈদ জিয়াউদ্দিন সেপ্টেম্বর ৮, ২০০৮ ১০:২২ পূর্বাহ্ণ

    যা হবার হবেই। বাংলাদেশে জামাতিরা একসময় নিম্চিহ্ন হবে। এইটা সমাজ বিজ্ঞানের ধারা অনুসারেই হবে। সমস্যা হলো এই প্রক্রিয়াটা যতবেশী সময় নেবে দেশ ততটা ক্ষতিগ্রস্থ হবে।

    একটু লক্ষ্য করেন - মোশাররফ জীবিত অবস্থায় ক্ষমতা ছেড়ে দেবে, এইটা কি কেউ ভেবেছিলো। জামাতের বিরুদ্ধে একসময় সবাই মিলে লাগবে।

    একটা উদাহরন দেই - জামাত হলো অন্ধকারের শক্তি - আজ জামাতের শক্তি কম বলে ঢাকায় বড় কনসার্ট হয়। একমসয় ওরা এই করতে দেবে না। তখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা লোকজনের সাথে এক হবে কনসার্ট প্রেমিকরা - তেমনি ভাবে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীর একটা বিরাট অংশ জামাতের বিরোধী - এদেরও একসময় দেওয়ালে পিঠ ঠেকবে। তখন শুরু হবে মুক্তিযুদ্ধে অসমাপ্ত অধ্যায়।

    এই অধ্যায়টা যাতে এগিয়ে আসে - সেইদিকেই সবার কাজ করা দরকার।

    এহহামিদা সেপ্টেম্বর ৯, ২০০৮ ১২:০৭ পূর্বাহ্ণ

    কিছু করার অবশ্যই আছে!!

    এস্কিমো একটা মামলা করতে পারে!! আমরা ব্লগে ব্লগে গনজাগরন সৃষ্টি কইরা ইনিসিয়ালী ফান্ড কালেক্ট করতে পারি এই শর্তে যে মামলায় জিতলেই টাকা ফেরত!!

    ডকুমেন্টারী এভিডেন্স জোগাড়েই ট্যাকা লাগব বেশী!!

    ডগ কামাল বিনা পয়সায় আইনজীবি হইতে রাজি হইলেই হয়!! আইনজীবি বাবদ পয়সা লাগব না!!

    জিতা গেলেতো মামলা সব খরচ ফেরত পাওয়া যাইবই!!

  • ইফ্‌তেখার মোহাম্মদ
    ইফ্‌তেখার মোহাম্মদ ৮ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪২ পূর্বাহ্ণ

    আমি জনতার আদালত চাই,
    আমি আমার স্বাধীনতা ফিরে পেতে চাই।
    হোক সে দেশে বা সুদূর বিদেশে,
    আমি জনতার আদালত চাই,
    আমি ন্যায় বিচার চাই।
    আমি আমার অধিকার ফিরে পেতে চাই।

    এক শকুনের হাত থেকে দেশ আজ অন্য শকুনের হাতে। এ সরকার অত্যাচারের মাত্রা এতই বাড়িয়ে দিয়েছে, যেন আমরা আগের অপশাসন ভুলে যাই। এরা বি. এন. পি - জামাতেরই পেতাত্ত্বা।

    এহহামিদা সেপ্টেম্বর ৯, ২০০৮ ১২:০৯ পূর্বাহ্ণ

    বাংলাদেশে জনতার আদালত বানাইয়া লাভ নাই!! সেইটা আম্বালীগের নির্বাচনী জনসভায় রুপান্তরিত হইতে সময় লাগব না!! এর প্রমান আগেও পাওয়া গেছে!!

  • ইফ্‌তেখার মোহাম্মদ
    ইফ্‌তেখার মোহাম্মদ ৮ সেপ্টেম্বর ২০০৮ ১০:৪৩ পূর্বাহ্ণ

    চাকরতন্ত্র নিপাত যাক, গনতন্ত্র মুক্তি পাক!

    আবু সাঈদ জিয়াউদ্দিন

    আবু সাঈদ জিয়াউদ্দিন সেপ্টেম্বর ৮, ২০০৮ ১১:৫২ পূর্বাহ্ণ

    (Y)

  • পুরানপাপী
    পুরানপাপী ৮ সেপ্টেম্বর ২০০৮ ১:২১ অপরাহ্ণ

    সহমত (Y)

  • বাউল
    বাউল ৮ সেপ্টেম্বর ২০০৮ ১:৩১ অপরাহ্ণ

    “রাজাকারতন্ত্র নিপাত যাক!” এইটা গনতন্ত্রের দাবীর চেয়েও বড় দাবী আমার।

  • চোর
    চোর ৮ সেপ্টেম্বর ২০০৮ ২:২৪ অপরাহ্ণ

    পাঁচ তারা। জনগণ হোক সমস্ত ক্ষমতার উৎস।

  • ctg
    ctg ৮ সেপ্টেম্বর ২০০৮ ৪:০৬ অপরাহ্ণ

    কু-খ্যাত মোস্তাকের লগে জিয়ার নাম বেড়াইয়া লেখকের বহুত
    আকাইম্যা চাপা বুলি কোনদিনই বাষ্তবায়ন দেখমুনা
    এইডাই আমাগো আফসোস :-O
    ছাগারামের আরেকটি সোনার দেখা পাইলাম :-P

    চোর

    চোর সেপ্টেম্বর ৮, ২০০৮ ১০:৫৬ অপরাহ্ণ

    কোন জিয়ার কথা কন? আমাগো এস্কিমো ভাই, নাকি ওই যে মেজর ছিলো যে বাংলাদেশের পেরছিডেন হইয়াই গোলাম আযমকে দেশে ডাইকা আনছিলো?

    আবু সাঈদ জিয়াউদ্দিন

    আবু সাঈদ জিয়াউদ্দিন সেপ্টেম্বর ৮, ২০০৮ ১১:৪৯ অপরাহ্ণ

    আমার ভুল হইছে। জিয়া হলো সফল - আমার মনে হয় মীরজাফরের পরই ওর জায়গা দেওয়া উচিৎ, ঠিক আছে?

  • ইফ্‌তেখার মোহাম্মদ
    ইফ্‌তেখার মোহাম্মদ ৮ সেপ্টেম্বর ২০০৮ ৪:১৫ অপরাহ্ণ

    কু-খ্যাত মোস্তাকের লগে জিয়ার নাম বেড়াইয়া লেখকের বহুত
    আকাইম্যা চাপা বুলি কোনদিনই বাষ্তবায়ন দেখমুনা

    সত্যিই ভুল করেছেন জিয়া তো মোস্তাকের চেয়েও কু-খ্যাত, তাই আলাদা করে তার গুন কীর্তণ করা উচিৎ ছিল।

    ctg সেপ্টেম্বর ৮, ২০০৮ ৪:৩৪ অপরাহ্ণ

    জিয়ার যে কোনো ধরনের গুন কীর্তণ
    আমনাগো মতন আমী+কম্যু-দের মুখে শোভা পায়না । (H)

    আবু সাঈদ জিয়াউদ্দিন

    আবু সাঈদ জিয়াউদ্দিন সেপ্টেম্বর ৮, ২০০৮ ১১:৫০ অপরাহ্ণ

    ঠিক বলছেন - জিয়ার গুনকীর্তন করবে একমাত্র রাজাকাররা। তাইতো দেখি শিবিরে ওয়েব সাইটে বাংলাদেশের বিশিষ্ট মানুষদের তালিকায় জিয়অর নাম সবার উপরে।

  • ইফ্‌তেখার মোহাম্মদ
    ইফ্‌তেখার মোহাম্মদ ৮ সেপ্টেম্বর ২০০৮ ৪:৫৬ অপরাহ্ণ

    হ! (&) পেটে তো ঘি হজম হয় না ,

  • এহহামিদা
    এহহামিদা ৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪৪ অপরাহ্ণ

    এস্কিমো সাব,
    বিদেশেইতো আছেন!! একটা মামলা করেন না কেন, এইভাবে জিহ্বা না নাচাইয়া!! আপনিতো আবার জামাত নামক ভো_ এর যেই ভক্ত!! আমারতো মনে হয় আপনে মামলা করবেন না!!

    কি এস্কিমো সাব ঠিক কইছিনা!!

    আবু সাঈদ জিয়াউদ্দিন

    আবু সাঈদ জিয়াউদ্দিন সেপ্টেম্বর ৮, ২০০৮ ১১:৪৬ অপরাহ্ণ

    আপনার জন্যে আয়োডিনযুক্ত লবন জরুরী।

    এহহামিদা সেপ্টেম্বর ৯, ২০০৮ ১২:১৭ পূর্বাহ্ণ

    নারে ভাই!!

    একটা মামলা করা জরুরী!! আপনি কিন্তু ইচ্ছা করলেই করতে পারেন!! ভাইবা দেখেন!! ডগ কামাল ফ্রি!! অনেক ডকুমেন্টারী এভিডেন্স ফ্রিতে পাওয়া যাইবে!! আর বাকী খরচের ট্যাকা জনসচেতনতা তোৈরী কইরা উঠান যাইব!! আর মামলায় জিতলে যা খরচ হইছে সব ফেরত পাওয়া যাইব!! ডগ কামাল সহ আরো অনেক মেধাবী আইনজীবি কিন্তু বাংলাদেশে আছে!! ওনাদের ট্যাকারও অভাব নাই!! ভাইবা দেখেন!! কামে দিব!!

    এহহামিদা সেপ্টেম্বর ৯, ২০০৮ ১:১৪ পূর্বাহ্ণ

    আয়োডিন যুক্ত লবন কেন!! একটা মামলা কি আসলেই করা যায় না!!
    করলে সমস্যাটা কি!!

    সমস্যা কিন্তু একটা ভাল জিনিষ!! আমি কইনাই জাপানীরা কয়!! জাপানীগোরে আবার এমিলি ডার্খেইম কইছে!!

    সমস্যা থাকলেই নাকি সমাধানের উপায় পাওয়া যায়!! যদি সমস্যাটারে সমস্যা মনে না করা হয়!! সমস্যা নাকি সমুদ্রের মইধ্যে পাহাড়ের মত!! পাহাড়টা যখন পানির নিচে থাকে তখন নাকি ধাক্কা খাওনের সমস্যা থাকে!! জাহাজ নাকি ভাইংগা পড়তে পারে!!

    সমস্যাটা নামক পাহাড়টা পানির উপর থাকলে নাকি পথ খুইজা নিয়া জাহাজ বাচানোর পদক্ষেপ নিয়া গন্তব্যে পৌছা যায়!!

    সমস্যাতো আমরা দেখতেই পাইটাছি!! আসেন চাকরতন্ত্রের পরোয়া না কইরা মামলা কইরা একটা সমাধান করি!!

    ভাইবা দেখেন এস্কিমো ভাই!! কামে লাগব!! আপনি আপনার গল্পের গালিবাজ ব্যাটা না হইয়া সত্যিকারের নায়ক হইতে পারবেন!!

  • এহহামিদা
    এহহামিদা ৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:৫৯ অপরাহ্ণ

    এস্কিমো সাব,
    চাকর-বাকরগোরে দিয়া কিছু হইব না!!! আপনিই মামলা করেন!! মামলায় জিতলেই কিন্তু পুরা খরচের ট্যাকা ফেরত!! বিভিন্ন ব্লগে আমরা কিন্তু জিতার আগ পর্যন্ত মামলার খরচ মেটানোর জন্য ট্যাকা সংগ্রহ অভিযান চালাইতে পারি!! জিতলেতো খরচের ট্যাকা ফেরত পাওয়াই যাইব, তখন সবার ট্যাকা ফেরত দেয়া যাইব!!

    শেখ মুজিব মাফ কইরা দেয়ার পরে জিয়া দেশ আনছে এইসব ব্যাপারে ঝগড়া না কইরা আসেন মামলা করার উদ্যোগ নেই!!!

    আবু সাঈদ জিয়াউদ্দিন

    আবু সাঈদ জিয়াউদ্দিন সেপ্টেম্বর ৯, ২০০৮ ১০:১৪ পূর্বাহ্ণ

    কোন মামলার কথা বলছেন?

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১০:২৪ পূর্বাহ্ণ

    চাকর বাকরদের নামে কইছেন তাই মনে হয় এহহামিদার গায়ে লাগছে। এইলাইগ্যা উল্টাপালটা বকতেছে।

    আবু সাঈদ জিয়াউদ্দিন

    আবু সাঈদ জিয়াউদ্দিন সেপ্টেম্বর ৯, ২০০৮ ১১:২৩ পূর্বাহ্ণ

    এহহামিদা কি চাকরের পোস্ট পাইবে? ও তো নফর।

  • মুকুল
    মুকুল ৯ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৮ পূর্বাহ্ণ

    (Y)

    আবু সাঈদ জিয়াউদ্দিন

    আবু সাঈদ জিয়াউদ্দিন সেপ্টেম্বর ৯, ২০০৮ ১১:২৪ পূর্বাহ্ণ

    ধন্যবাদ।

  • ctg
    ctg ৯ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫৩ অপরাহ্ণ

    আওয়ামী+কম্যুরা সর্বদা রাজাকার বাতিকে ভুগে
    কারো থাইক্যা হক কথা হুনলেই তারে রাজাকার-রাজাকার
    কইরা সন্দেহ করাটাই তাগো চরিত্রের মেইন নমুনা । (H)
    আসলে চোরের মন পুলিশ-পুলিশ… ;-) :-P

    হাসান রায়হান

    হাসান রায়হান সেপ্টেম্বর ৯, ২০০৮ ১:২৫ অপরাহ্ণ

    একটা পায়ু চাটা রাজাকার আইছে।

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ১:৩৬ অপরাহ্ণ

    চোর ক্যাডা আর পুলিশ ক্যাডা? রাজাকারগো গালিদিলে গায়ে লাগে ক্যা? চোরে চোরে মাসতুতো ভাই?

  • মলিকিউল
    মলিকিউল ৯ সেপ্টেম্বর ২০০৮ ২:৩৬ অপরাহ্ণ

    চাকরতন্ত্র নিপাত যাক
    নইলে আবার পুয়া মারা খাক।

    আমাগো ভোটাধিকার দিয়া আমরা যদি আকাম করি, তাইলে পুয়া মারা খাওয়াই আমাগো নিয়তি।

    ইশশ! একবার যদি সবাই দলমত নির্বিশেষে খাইচ্চর গুলোরে “না” ভোট দিতো। তাইলেই ঠিক।

  • ফেলুদার চেলা
    ফেলুদার চেলা ৯ সেপ্টেম্বর ২০০৮ ৩:১৮ অপরাহ্ণ

    মোট কথা - যতবার সামরিক শাসন আসছে ততবারই শক্তিশালী হচ্ছে দুইটা শক্তি - সামরিক বাহিনী আর জামাত। বিপরীতে ততটাই শক্তি হারচ্ছে গনতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলো।

    একমত হতে পারলাম না। শেষ তিন সরকার নির্বাচিত সরকার ছিল। ইতিহাস নিয়ে সবাই কম বেশী আমরা ঘাটাঘাটি করি। আমরা এখনও ভুলে যাইনি শেখ হাসিনা আর গোলাম আজমের একি মঞ্চে অবস্থানের কথা । আওয়ামী লীগ কিংবা অন্য যে কোণ দলই সব সময় দেশের চেয়ে দল এবং দলের চেয়ে ব্যক্তি স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। এরশাদের সামরিক শাসনের পর প্রতিটি দল তাদের পছন্দের লোকদের সামরিক বাহীনির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে। এটা অন্যান্য সরকারী সংস্থাতে ও তারা করেছে। স্বজন প্রীতির কারনে প্রতিটি সরকারী প্রতিষ্ঠান এ আজ প্রতিটি দলের পছন্দের মানুষ রয়েছে। আপনি যাদের গনত্রান্তিক রাজনৈতিক দল বলছেন তাদের দলের ভিতর ই যে গনত্রন্ত্র নাই তার প্রমান দেশের মানুষ এই ১৮ মাসে উপলব্ধি করেছে ।

    তাই আমার মতে সামরিক বাহীনিকে আলাদা রাজনৈতিক স্বত্তা দেয়া সমুচিন হবে না । তবে এটা অনস্বীকার্য যে সামরিক বাহীনি একটা শক্তি। এটা পুলিশ কিংবা বিডিয়ার এর মত একটি প্রতিষ্ঠান। আমাদের দেশের মানুষের সকল দুঃখ দূর্দশায় শুধু এদেরি ই সবার আগে আমারা কাছে পাই। অতীতের সকল দূর্যোগ, সিডর , বন্যা সব কিছুতে এদের ই দেখবেন। বর্তমানে দেশের এক অংশে বন্যা চলছে। কিন্তু রাজনৈতিক , গনত্রান্তিক দল গুলো কে বিভিন্ন পার্টিতে দেখা গেলেও সাধারন মানুষের পাশে তারা নাই। আপনি হয়ত বলবেন এটা সরকারের দায়িত্ব। তাহলে রাজনৈতিক দল গুলোর দায়িত্ব কি নিজেদের সম্পদ বাড়ানো। গনত্রন্তের সংজ্ঞা কি ” not for the people, not by the people”.. হয়ে গেল নাকি? যখনি কোন দল ক্ষমতায় এসেছে তারা এই সেনাবাহীনি কে আগে বারিয়ে দিয়েছে । অথছ আমি লক্ষ্য করলাম এদেরি সবচেয়ে বেশী সমালোচনার সন্মুখীন হতে হয়। কিন্তু এদের পক্ষথেকে কোন প্রতিবাদ করার মত কেউ নাই। এটা খুবই দুঃখজনক। আসলে সেনাবাহীনী ছাড়া আমাদের চলে না এটা যারা দৈব দূর্বিপাকে পরেছে তারা জানে। এখনও দেশের মানুষ(সাধারন মানুষ,আপনার মত অসাধারন নন) এদের সাহায্যের জন্য বসে থাকে। তাই আসুন এদের রাজনৈতিক প্রতিপক্ষ না ভেবে দেশের সাধারন মানুষের পরম বন্ধু হিসাবে চিন্তা করি।
    আপনার হাতে একটা ছুড়ি থাকলে আপনি কি করেবন ছিনতাই না ফল কাটবেন তা আপনার উপর নির্ভর করে। এর জন্য ছুড়িকে দোষ দিবেন কি?
    ১/১১ এর সময় আমাদের ভরসার স্থল কিন্তু এই সসস্ত্র বাহীনি ই ছিল। এদের অনুপস্থিতি তে আমাদের কাছে কি কোন উপায় আছে?
    একটি দেশের সেনাবাহীনি সেই দেশে স্বাধীনতা এবং স্বার্বভৌমত্তের প্রতিক। আমাদের সেনাবাহীনি যেন আর নিরপেক্ষ ভাবে কাজ করতে পারে সে দিকেই আমাদের লক্ষ্য হয়া উচিত। এদের রাজনৈতিক প্রতিপক্ষ ভেবে নয় ।

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ৩:৩১ অপরাহ্ণ

    ভালো তথ্য পাইলাম হাসিনা আর গোলাম আযমের এক মঞ্চের ব্যাপারে। কত সালের ঘটনা ভাইজান? ভালো লাগলো ভুলেন নাই দেইখ্যা। অহন কার লগে কার কেমুন পিরিতি? নাকি বর্তমানরে দেখতে পাননা। খুব ভালো লাগছে আপনার সেনাবাহিনী সম্পর্কে বলা কথা গুলি। সেনাবাহিনীরে আমরা রাজনৈতিক প্রতিপক্ষ না ভাবলেই কি তারা প্রতিপক্ষ হবে না? তাহলেতো ভালোই হতো, যদি আমি চোখ বন্ধ করে রাখলেই প্রলয় না হতো।

    ফেলুদার চেলা

    ফেলুদার চেলা সেপ্টেম্বর ৯, ২০০৮ ৩:৪৭ অপরাহ্ণ

    আপনি ভাবিয়া কিভাবে বের করলেন। কোন দিক দিয়া ওরা রাজনৈতিক প্রতিপক্ষ? ওরা রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হইছে? নাকি ৩০০ আসনে নির্বাচনে খারাইছে?

    একটু বুঝাইয়া বলবেন? বর্তমানে দেখি সবাই একসাথে বসে (সৌদি দুতাবাসে) হাসাহাসি করতে? এজেন্ডা কি? আপনি নিশ্চয় জানেন।

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ৪:২৮ অপরাহ্ণ

    ওহ, স্যরি! শুধু আওয়ামী পিরিতি দেখেন? সেইডা আগে কইবেন না!

    ফেলুদার চেলা

    ফেলুদার চেলা সেপ্টেম্বর ৯, ২০০৮ ৫:৪৫ অপরাহ্ণ

    যি না শুধু আওয়ামী দেখি না, তবে আপনার মত একদিকে চাইয়া থাকি না। আমার আগের পোষ্টে তা পরিস্কার

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ৫:৫৩ অপরাহ্ণ

    লিঙ্কটা দিলে ধন্য হইতাম। আপনার নামের উপর ক্লীক করে আনতে পারছিনা।

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ৫:৫৯ অপরাহ্ণ

    আমি একদিকে চাইয়া থাকি, আর আপ্নে সব দিকে নজর দেন! হায় আল্লাহ! আমার কি হবে!

ট্র্যাকব্যাকঃ

মন্তব্য করুন!

এই পোস্টের কমেন্ট ফিড সাবস্ক্রাইব করুন!

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!