দ্যা ডন
লিখেছেন: নরকের প্রহরী
বৃহস্পতিবার, ২৮ অগাষ্ট ২০০৮ ১০:২৯ পূর্বাহ্ণ১২ টি মন্তব্য
২৭ বছর পর জেল থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে করা নেলসন ম্যান্ডেলার প্রথম প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল “Is Sir Donald Bradman still alive?” ক্রিকেটে নামের যে খেলাটা বিশ্বের ১০০ কোটির উপর মানুষকে মাতিয়ে রেখেছে, সেই ক্রিকেটে ব্র্যাডম্যান নামের এই ভদ্রলোকের ভূমিকা যে কতখানি- এই তথ্যটাই মনে হয় তা প্রমাণ করার জন্য যথেষ্ট।
বাসার সবাই মোটামুটি ক্রিকেট পাগল হওয়ায় খেলা দেখার শুরু ছোটবেলা থেকেই। ওয়েষ্ট ইন্ডিজের সমর্থক ছিলাম বিধায় ব্যাটিং বলতে রিচার্ডস - লারার বাইরে আর কিছু হতে পারে- এরকম চিন্তাও করতে পারতামনা। আন্টিগার রাজার খেলা সরাসরি দেখার সুযোগ হয়নি ছোট ছিলাম বলে, স্টার স্পোর্টসের ক্রিকেট ক্লাসিকই ছিল ভরসা। কিন্তু ব্র্যাডম্যানের খেলার ফুটেজ দেখার সৌভাগ্য হয় মাত্র এই সেদিন- ইন্টারনেটের কল্যানে। পরিসংখ্যান আর ক্রিকেট লেখকদের লেখাই ছিল ভরসা। পরিসংখ্যান কি বলে ব্র্যাডম্যানের ব্যাপারে? ৯৯.৯৪, সম্ভবত ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত সংখ্যা- ব্র্যাডম্যানের ব্যাটিং গড়। জর্জ হেডলি, গ্রায়াম পোলক, ব্রায়ান লারা, ভিভ রিচার্ডস, শচীন টেন্ডুলকর- ব্যাটিং কিংবদন্তী ক্রিকেট কম দেখেনি, কিন্তু ৬০ এর উপর গড়ে রান করা কারো পক্ষেই সম্ভব হয়নি। ফুটবলে যেমন পেলে, বক্সিং এ মোহাম্মদ আলী- ক্রিকেটে তেমনি ব্র্যাডম্যান। ব্র্যাডম্যান আসলে আরো বড়, আলী বা পেলের কৃতিত্ব পরিসংখ্যান দিয়ে হয়তো ছোয়া যায়-ব্র্যাডম্যানের আশে-পাশে কখনো কেউ যেতে পারবে? মনে হয়না। ৫২ টেস্টে ২৯ সেন্চুরি, যার মাঝে ১২ টা ডাবল, ২টা ট্রিপল সেন্চুরি। শেষ ইনিংসে ০ রানে আউট না হয়ে ৪ রান করতে পারলেই তার ব্যাটিং গড় হতো ১০০, হয়তো সবার জীবনেই কিছু অতৃপ্তি থাক এটাই ঈশ্বরের চাওয়া।
শূণ্য রানে আউট হওয়া সেই বিখ্যাত শেষ ইনিংস
ক্রিকেটার ব্র্যাডম্যান নিয়ে লিখতে গেলে লেখা শেষ করা কখনোই সম্ভব না। খোলা,ভেজা বিপদজনক পিচে হেলমেট আর অন্যান্য অনেক আধুনিক সরন্জাম ছাড়া, প্রাগৈতিহাসিক সব ব্যাট দিয়ে ফাষ্ট বোলিং এর বিপক্ষে খেলে এই গড়ে রান করা- ক্রিকেট লেখক পিটার রোবকের ভাষায় ব্র্যাডম্যান যুগের ৬০ বছর পরও তার সাথে একপাল্লায় তুলনা করা যায় এমন কাউকে পাওয়া যায়নি, ভবিষ্যতে পাওয়া যাবে- এরকম সম্ভাবনার কথাও চিন্তা করা যায়না। ক্রিকেটা নাকি উইলো কাঠের কবিতা, উইলো কাঠের কবিতার সবচেয়ে বড় কবি- স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্পোর্টিং আইকন, ৩০ এর দশকের অস্ট্রেলিয়ার ইকোনোমিক ডিপ্রেশনের সময় যিনি তাদের দিয়েছিলেন নতুন পরিচয়- আসলে ক্রিকেটেরই সবচেয়ে বড় আইডেন্টিটি হচ্ছেন স্যার ডন ব্র্যাডম্যান। তাকে সর্বকালের সেরা ক্রীড়াবিদ মনে করা লোকের সংখ্যাও একদম কম না। ২৭ অগাষ্ট ডনের ৩০ তম সেন্চুরি হল- তার অনুপস্হিতিতেই। তার ফেলে যাওয়া পরিসংখ্যান দিয়েই আগামী কয়েকশ বছর তাকে বিচার করতে হবে। The Greatest Cricketer Ever Lived. জন্মশত বার্ষিকিতে ডনের স্মৃতির প্রতি শ্রদ্ধা।
(ছবি আর ভিডিও: ইন্টারনেট)
ট্যাগঃ











সুশান্ত ২৮ অগাষ্ট ২০০৮ ১১:৩২ পূর্বাহ্ণ
ধন্যবাদ লেখক কে সুন্দর উপস্থাপনার জন্য। সাথে সাথে ক্রিকেত গুরু কে স্যালুট
বাউল ২৮ অগাষ্ট ২০০৮ ১১:৩৯ পূর্বাহ্ণ
সুন্দর লেখা! ধন্যবাদ!
হাসান রায়হান ২৮ অগাষ্ট ২০০৮ ১:৩০ অপরাহ্ণ
মলিকিউল ২৮ অগাষ্ট ২০০৮ ১:৪৭ অপরাহ্ণ
আরাশি ২৮ অগাষ্ট ২০০৮ ২:০৮ অপরাহ্ণ
স্যালুট টু দ্যা ডন..
জ্বিনের বাদশা ২৮ অগাষ্ট ২০০৮ ৩:২১ অপরাহ্ণ
একটা জিনিসই ছিলো লোকটা … স্যালুট জানাই
জ্বিনের বাদশা ২৮ অগাষ্ট ২০০৮ ৩:২২ অপরাহ্ণ
লেখাটাও সেরম হইছে … তথ্যসমৃদ্ধ
পান্থ রহমান রেজা ২৮ অগাষ্ট ২০০৮ ৮:৫০ অপরাহ্ণ
স্যালুট টু দ্যা ডন।
সোনালী ডানার সঙ্খচিল... ২৯ অগাষ্ট ২০০৮ ৩:০০ পূর্বাহ্ণ
ডনেরে বহুৎ ভালা পাই…
রাশেদ ২৯ অগাষ্ট ২০০৮ ৫:০০ পূর্বাহ্ণ
থ্যাঙ্কস লেখাটার জন্য।
মুকুল ২৯ অগাষ্ট ২০০৮ ১০:৫৯ পূর্বাহ্ণ
থ্যাঙ্কস লেখাটার জন্য।
রাশেদ ৩ সেপ্টেম্বর ২০০৮ ৯:২৯ পূর্বাহ্ণ
আপ্নে গেলেন কই!