প্রথম পাতা » কবিতা, সাহিত্য

তুমি

লিখেছেন: তুই কি চলে যাবি ঘুড়ি, আকাশে?

সোমবার, ৮ সেপ্টেম্বর ২০০৮ – ১:৫৩ অপরাহ্ণ১২ টি মন্তব্য

 

কবিতার সমস্ত শরীর জুড়ে এখন শুধু তুমি, একা
সতত বিরাজমান। কখনো ভুল করেও পারিনি ভুলে যেতে
বিগত বিধ্বস্ত দিনগুলোতে, এমনকি স্বপ্নের ভেতরও
সমস্ত মন জুড়ে কেবল তোমারই সরব আনাগোনা। আমার অন্য
কোনো ভাবনা, সংসারের খুঁটিনাটি, সুখ-দুঃখ, বিশ্বচিন্তা মাথায়ই ঢোকে না

এখন কবিতার সর্বাঙ্গ জুড়ে___প্রতিটা অক্ষরের, শব্দের, পঙ্‌ক্তির ভেতর
তুমি গেঁথে আছো, অথচ তা তুমি জানো না, জানবে না কোনোদিনই। ধরো,
দৈবাৎ একদিন জানলেই, সেদিন মুগ্ধ আবেগে বিস্মিত চিৎকারে
বলে উঠবে, ‘মাগো, আমায় নিয়ে এত্তো কবিতা!’

আমি জানি, এসব বিস্ময়াবেগ আর অনুভূতি কিছুই তোমাকে ছোঁবে না
কখনোই, একান্ত সহৃদয় হলে কবির নামটাতে
তোমার দৃষ্টিপাত হবে, তারপর অনিচ্ছায় দু চার পৃষ্ঠা উলটাবে, হয়তোবা পড়লেও
দু এক ছত্র পড়তে পারো ‘তোমার’ কবিতা, তোমার
যুগল অধরের ফাঁক গলে একরত্তি অবজ্ঞার হাসি অস্পষ্ট উঠবে ভেসে,
মুখে ফুটবে অস্ফুট স্বর___’বড্ড স্বপ্নবিলাসী বটে!’

বুকমার্ক:
  • Facebook
  • Google
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
  • YahooMyWeb

৩ votes, average: 5 out of 5৩ votes, average: 5 out of 5৩ votes, average: 5 out of 5৩ votes, average: 5 out of 5৩ votes, average: 5 out of 5 ( ভোট, গড়: 5/5)
লগ ইন করুন রেটিং এর জন্য!
Loading ... Loading ...

ট্যাগঃ


  • পুরানপাপী
    পুরানপাপী ৮ সেপ্টেম্বর ২০০৮ ৯:৪০ অপরাহ্ণ

    পড়ে ভাল লাগল চালিয়ে যান। (Y)

    তুই কি চলে যাবি ঘুড়ি, আকাশে?

    ফারিহান মাহমুদ সেপ্টেম্বর ৮, ২০০৮ ১০:১৩ অপরাহ্ণ

    অসংখ্য ধন্যবাদ পড়েছেন সেজন্য এবং কৃতজ্ঞতা প্রশংসার জন্য।

  • মুকুল
    মুকুল ৮ সেপ্টেম্বর ২০০৮ ৯:৪৩ অপরাহ্ণ

    দারুণ কবিতা!! (Y)

    (*) (*) (*) (*) (*)

    তুই কি চলে যাবি ঘুড়ি, আকাশে?

    ফারিহান মাহমুদ সেপ্টেম্বর ৮, ২০০৮ ১০:২১ অপরাহ্ণ

    ধন্যবাদ মুকুল। আপনার কবিতা মনোযোগ দিয়ে পড়ছি। চালিয়ে যান, শুধু মাঝে মাঝে পেছনে তাকাবেন আছি কিনা দেখতে। শুভেচ্ছা।

  • সুশান্ত
    সুশান্ত ৮ সেপ্টেম্বর ২০০৮ ৯:৪৪ অপরাহ্ণ

    এই কবিতা টা মিস করলাম কেমনে? অনেক ভালো হইছে (Y)

    তুই কি চলে যাবি ঘুড়ি, আকাশে?

    ফারিহান মাহমুদ সেপ্টেম্বর ৮, ২০০৮ ১০:২৩ অপরাহ্ণ

    হ্যালো সুশান্ত, এই কবিটাটা ‘মিস’ করার জন্য আপনার যে আক্ষেপ, তাতেই আমি অনুপ্রাণিতবোধ করছি। অনেক ধন্যবাদ।

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ৮, ২০০৮ ১০:২৫ অপরাহ্ণ

    জেনারেলী সব গুলা পোস্টই পড়ার চেষ্টা করি। মাঝে মধ্যে ভালো জিনিস গুলা মিস হয়ে যায়। যেমন আপনার টা।

    আরো লিখুন।

  • রাশেদ
    রাশেদ ৮ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩১ অপরাহ্ণ

    ভাল্লাগছে খুব। (Y)

    তুই কি চলে যাবি ঘুড়ি, আকাশে?

    ফারিহান মাহমুদ সেপ্টেম্বর ৮, ২০০৮ ১০:৩৬ অপরাহ্ণ

    ধন্যবাদ রাশেদ। দেখা হবে প্রচুর, কবিতার পথে পথে।

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ৮, ২০০৮ ১০:৪২ অপরাহ্ণ

    অবশ্যই। (Y)

  • নাসরিন
    নাসরিন সুলতানা ৯ সেপ্টেম্বর ২০০৮ ৬:৫৪ পূর্বাহ্ণ

    ফারিহান, আপনার লেখা ছুয়ে যায়। (*) (*) (*) (*) (*) ভাল থাকবেন।
    যুগল অধরের ফাঁক গলে একরত্তি অবজ্ঞার হাসি অস্পষ্ট উঠবে ভেসে,
    মুখে ফুটবে অস্ফুট স্বর___’বড্ড স্বপ্নবিলাসী বটে!’

    তুই কি চলে যাবি ঘুড়ি, আকাশে?

    ফারিহান মাহমুদ সেপ্টেম্বর ৯, ২০০৮ ৯:১৬ পূর্বাহ্ণ

    আপনার মন্তব্য আমাকে খুব অনুপ্রাণিত করলো। ধন্যবাদ এবং ধন্যবাদ, আর খুবই ভালো থাকুন।

ট্র্যাকব্যাকঃ

মন্তব্য করুন!

এই পোস্টের কমেন্ট ফিড সাবস্ক্রাইব করুন!

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!