প্রথম পাতা » আলোচনা, নির্বাচিত, প্রযুক্তি

“আমার ব্লগে”র নতুন চেহারার বিষয়ে

লিখেছেন: হাসিব

শনিবার, ৬ সেপ্টেম্বর ২০০৮ – ৪:১১ পূর্বাহ্ণ৪৪ টি মন্তব্য

আমার ব্লগ ক’দিন আগেও দেখতে মোটামুটি বিরক্তই লাগতো । বাসায় লিনাক্স ব্যবহার করি । সেখানে ফায়ারফক্সে ফ্রন্ট পেইজের বাক্সগুলোর এলাইনমেন্ট ঠিক থাকতো না । অফিসে ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতাম কিন্তু আমার ব্লগে ফন্ট এমবেড করা নেই বলে সেখানেও সাইট খোলা যায় না । মোটের ওপর বলতে গেলে, কি যেন নাই কি যেন নাই ভাবটা কিছুতেই তাড়াতে পারতাম না মন থেকে ।

ব্লগের নতুন চেহারাটা আসার পর এই ভাবটা একদমই নেই । এই মুহুর্তে আমি চেহারার দিক থেকে অন্য ব্লগ সাইট থেকে এটিকে এগিয়ে রাখবো । তবে এর মধ্যেও আরোও উন্নতির সুযোগ রয়েছে বলে মনে করছি । যেমন,

. সাম্প্রতিক মন্তব্যের পাশে কতক্ষন আগে মন্তব্য করা হয়েছে সেটা দেখায় । এটা না দিলেও মনে হয় ক্ষতি নাই । ফ্রন্ট পেইজে এমনিতে প্রচুর টেক্সট ম্যাটার । এটা বাদ দিলে টেক্সট একটু কমতো ।

. প্রথম পাতা বেশ সুন্দর লাগে দেখতে । যেখানে যতটুকু লাগে সেখানে ততটুকু স্পেসিঙ । ফন্ট সাইজও আগের থেকে চোখের জন্য আরামদায়ক । ফ্রন্ট পেইজের মতো ব্লগ পেইজগুলোতে এই সৌন্দর্যটা নাই । ওখানে মন্তব্য ঘরগুলোতে অতিরিক্ত ফাকা জায়গাগুলো দৃষ্টিকটু । স্ক্রল করতে করতে মাউসের আয়ু কমায় ফেলছি একদিনেই ।

এই ছবিটা দেখলেই পরিস্কার হবে ব্যাপারটা । বা দিকেরটা বর্তমান চেহারা । ডানদিকেরটা আমার প্রস্তাব ।

উপরের ডানদিকেরটার মতো সীমিত জায়গা ব্যবহার করে মন্তব্যগুলো আসলে পড়তে আরাম হতো আরো ।

. সাইটের টেক্সট ম্যাটারের কথা বলছিলাম । একদম নিচে দেখলাম এরকম একটা কথা লেখা “118 কোয়েরি | লোডিং টাইম 4.202 সেকেন্ড। আমার কথা হলো ইনফো একটা গুরুত্বপূর্ন বিষয় । কিন্তু অতিরিক্ত ইনফো বদহজমি । সাধারণ ইউজারদের এই তথ্যটা কোন কাজে লাগে না । এ্যাডমিনের লাগে । আর কারো দরকার হলে মাস্টর বরাবর মেইল করে জেনে নিতে পারেন ।

. অফলাইন ব্লগিঙ টুল ব্যবহারের কোন ব্যবস্থা করা যায় ?

৫. ইমেজ আপলোড করতে গিয়ে দেখলাম সোর্স, ইউআরএল ইত্যাদি হাবিজাবি কি কি যেন চাচ্ছে । কয়েকটা ঘরের পাশে আরে লাল রঙের ফুটকি দেয়া । ঐ ফর্মটা কি আরেকটু সহজবোধ্য করা যায় ?

৬. ব্লগ পোস্ট করার সময় ক্যাটেগরি সিলেক্ট করা যায় । তবে বিপত্তি বাধে যখন কেউ নতুন ক্যাটেগরি বানাতে যায় । তখন বলছে ইউ ডু নট হ্যাভ পারমিশন টু ডু দ্যাট । নরমাল ইউজারদের জন্য যেসব জিনিস এ্যালাউড না সেসব অপশন তাদের কাছে লুকিয়ে রাখার ব্যবস্থা করা যায় না ?

৭. মন্তব্য করার অধিকার সংক্রান্ত একটা অংশ দেখলাম । যার নিচে পিঙ করতে দিন লেখা । এটার মানে কি ? সবকিছু সহজবোধ্য বাংলায় ট্রান্সফার করে দিলে ভালো হয় । আপনাদের সময় না থাকলে স্ট্রিঙ ভ্যালুগুলোর লিস্ট দেন । ব্লগাররাই সেগুলোর অনুবাদ করে দেবেন ।

৮. ব্লগারদের ব্লগে যাবার রাস্তাটা আগের মতোই জটিল আছে । অনলাইনে থাকা ব্লগারদের নামে ক্লিক করে তাদের ব্লগে যাওয়া যায় না । :-(

আপাতত এটুকুই । পরে কিছু মাথায় আসলে সেটা বলা যাবে । আপাতত ডেভুর বাড্ডে পালন করি ।

বুকমার্ক:
  • Facebook
  • Google
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
  • YahooMyWeb

৫ votes, average: 5 out of 5৫ votes, average: 5 out of 5৫ votes, average: 5 out of 5৫ votes, average: 5 out of 5৫ votes, average: 5 out of 5 ( ভোট, গড়: 5/5)
লগ ইন করুন রেটিং এর জন্য!
Loading ... Loading ...

ট্যাগঃ


  • সুশান্ত
    সুশান্ত ৬ সেপ্টেম্বর ২০০৮ ৪:২৩ পূর্বাহ্ণ

    ১- একমত , টাইমের দরকার নাই।
    ২-আগে তো ছিল আপনার প্রস্তাবের মতোই। করা যাবে মনে হয়।
    ৩-উঠাইয়া দেওয়া হোক
    ৪- মাস্টর কি বলে?
    ৫-আসলে কঠিন না মনে হয়। দুই টা সিস্টেম আছে, আইদার আপ্নে হার্ড ডিস্ক থেকে আপ্লোড করবেন নাইলে এক্সিস্টিং কোন ইউ আর এল বসাইয়া দিবেন। তারপর ও মাস্টর এর নজর কামনা করছি।
    ৬-সময় লাগবে মনে হয়
    ৭-পিং মানে কেউ যদি আপনার পোস্ট কে রেফারেন্স হিসেবে কোথায় কাজে লাগায় তাইলে একটা ট্রাক ব্যাক কমেন্ট হিসেবে চলে আসবে।

    হাসিব ভাই, লিনাক্সে আমারব্লগ এই মুহুর্তে সেরা বলতেই হবে। আপ্নে মজাতেই আছেন :)

    হাসিব

    হাসিব সেপ্টেম্বর ৬, ২০০৮ ৪:৩১ পূর্বাহ্ণ

    লিনাক্সে জটিল চেহারা দেখাইতেছে । উইন্ডোজে কেমন কে জানে ! খুব স্মুথ ফন্ট আসতেছে (Y)

  • সুশান্ত
    সুশান্ত ৬ সেপ্টেম্বর ২০০৮ ৪:৩৪ পূর্বাহ্ণ

    হাসিব ভাই, একটা বুদ্ধি দেন। ফিচার পোস্টের নিচে যে হরিজন্টাল ব্লগ পোস্ট বক্স টা আছে এটা কি উঠাইয়া দিলে ভালো হয়?

    তাহলে লে-আঊটে একটা সিমিলারিটি আসবে।

    হাসিব

    হাসিব সেপ্টেম্বর ৬, ২০০৮ ৪:৪৮ পূর্বাহ্ণ

    এইটা একটা জটিল প্রশ্ন । জিনিসটা দেখতে খারাপ লাগে না । তবে অভিজ্ঞতা একটা জিনিস । সেইটারে গুরুত্ব দেয়া উচিত । সামুতে প্রথম দিকের একটা আপডেটে তারা পোস্ট করার সময় গ্রুপ গ্রুপ ভাগ করে পোস্ট দেয়ার একটা অপশন দিছিলো । ঠিক এরকমই । ডান দিকে উপরে । অভিজ্ঞতা বলে ঐ গ্রুপ গ্রুপ ভাগ করে কেউ ওখানে পোস্ট জমা দিতো না । আবার কেউ ওখানে ক্লিক করে করে বেছে বেছে পোস্টও পড়তো না । ফলশ্রুতিতে সামহয়ারের থলেতে আরেকটা লুযিঙ কনসার্ন বাড়ছে । সাম্প্রতিক সময়ে দেখেন ওদের সঙ কলিত পোস্টও ফ্লপ ।
    এসব থেকে আসলে বোঝা যায় বাঙ্গালি ব্লগাররা ঐ ট্রাডিশনাল ওয়েতে সিরিয়ালি সব পোস্টে উকি মারতেই বেশি পছন্দ করে । বেছে বেছে তারা ব্লগ পড়ে না । তারা বেছে বেছে গ্রুপ ব্লগিঙও করেনি । (গ্রুপ ব্লগিঙ সামুর আরেকটা ফেইলর, কে যে এইসব আইডিয়া বানায় আল্লাই জানে! )
    এখন আমার ধারনা ব্লগাররা ঐ ক্যাটেগরিগুলোতে উকি মেরে দেখবে না ওখানে কি আছে । ধারনাটা সত্য হলে ঐ আইডিয়াটা ইউজলেস । আর ফ্রন্ট পেজে যাবতীয় ইউজলেস জিনিসই জঞ্জাল ।

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ৯, ২০০৮ ১০:৪১ অপরাহ্ণ

    সামুর সঙ্কলিত পোস্ট তো দুই মাসে ও একবার আপডেট হয় না। কি কারনে ঝুলাইয়া রাখছে আল্লাহ মাবুদ।

    গ্রুপ এর অবস্থা তো কেরোসিন, জাস্ট আগুন জ্বালানো বাকি :(

  • লোকালটক
    লোকালটক ৬ সেপ্টেম্বর ২০০৮ ৪:৩৬ পূর্বাহ্ণ

    ১. একমত।
    ২. প্রথম পাতা আমার নিজের কাছে খুব একটা ভালো লাগেনি। তবে আগের চেয়ে ব্যতিক্রমী। আমার মনে হয়, প্রথম দুই কলামের মাঝখানে আরো ফাঁকা স্পেস দরকার।
    ৩. একমত।
    ৪. ভালো প্রস্তাব।
    ৫. আমারব্লগ পাওয়ার্ড বাই যেহেতু ম্যাড়মেড়ে ওয়ার্ডপ্রেস, সেহেতু ফর্মগুলো তাদের পক্ষে কি আদৌ সহজবোধ্য করা সম্ভব? সামহোয়্যারইন ইউজারের সুবিধা বুঝে ঠিক সেই জিনিসগুলোই রেখেছে, যা প্রয়োজনীয়। বলতে গেলে, অপ্রয়োজনীয় কিছুই তারা রাখেনি।
    ৬. এটাও আমার ধারণা, ওয়ার্ডপ্রেসে আসক্ত হওয়ার একটা কুফল। ডেভেলপারের পক্ষে এগুলো পরিবর্তন করা সম্ভব কিনা কে জানে!
    ৭. সহজবোধ্য ও স্মার্ট অনুবাদের ব্যাপারটি খুবই গুরুত্বপূর্ণ। এর কথা মাথায় রেখে আমি একটি প্রকল্প শুরু করার কথা ভাবছিলাম।
    ৮. একমত।

    হাসিব

    হাসিব সেপ্টেম্বর ৬, ২০০৮ ৪:৫০ পূর্বাহ্ণ

    কিছু সীমাবদ্ধতা ওয়ার্ডপ্রেসে থাকবে এটা স্বাভাবিক । তবে এ পর্যন্ত যা করতে পারা গেছে এখানে সেটা কিন্তু ভালোই ।

    আর ভালো কথা, আপনি আপনার ফ্রন্ট পেইজের একটা স্কৃনশট দেন ।

    লোকালটক

    লোকালটক সেপ্টেম্বর ৬, ২০০৮ ৫:০৭ পূর্বাহ্ণ

    এখানে স্ক্রিনশট আছে।

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ৬, ২০০৮ ৫:০৯ পূর্বাহ্ণ

    cool :)

    হাসিব

    হাসিব সেপ্টেম্বর ৯, ২০০৮ ৩:৪৮ অপরাহ্ণ

    লুকালের ফন্টগুলাতো দেখি অপুষ্টিতে ভুগতেছে ! :-O

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ৬, ২০০৮ ৪:৫৮ পূর্বাহ্ণ

    আমারব্লগ পাওয়ার্ড বাই যেহেতু ম্যাড়মেড়ে ওয়ার্ডপ্রেস, সেহেতু ফর্মগুলো তাদের পক্ষে কি আদৌ সহজবোধ্য করা সম্ভব? সামহোয়্যারইন ইউজারের সুবিধা বুঝে ঠিক সেই জিনিসগুলোই রেখেছে, যা প্রয়োজনীয়। বলতে গেলে, অপ্রয়োজনীয় কিছুই তারা রাখেনি।

    পাওয়ার্ড বাই যেহেতু ম্যাড়মেড়ে ওয়ার্ডপ্রেস- এই ওয়ার্ড মুছে দেওয়া যায়। সাইট থেকে সকল ওয়ার্ডপ্রেস উঠাইয়া দেওয়া যাবে। আপ্নে ধরতে ও পারবেন না এটা ওয়ার্ডপ্রেস মেশিনে করা। কিন্তু এটা কিন্তু পুরাপুরি নীতি বিরুদ্ধ কাজ। অন্য সবাই চুরি করে বলে কি আমারব্লগ ও চুরি করবে নাকি? :)

    হাসিব

    হাসিব সেপ্টেম্বর ৬, ২০০৮ ৫:০৩ পূর্বাহ্ণ

    ঠিক । সামুর প্রথম দিক্কার ভার্সনও ওয়ার্ডপ্রেস থিকা নিসিলো । কিন্তুক স্বীকার যায় নাই ওরা ।

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ৬, ২০০৮ ৫:০৬ পূর্বাহ্ণ

    সামু একটা হরিজন্টাল ডিভাইডার দিছে কালকে খেয়াল করছেন?

    লোকালটক

    লোকালটক সেপ্টেম্বর ৬, ২০০৮ ৫:০৮ পূর্বাহ্ণ

    নিচের ছোট পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস কথাটি উঠিয়ে দেওয়ার কথা বলিনি আমি। আমি বলতে চাইছি, ওয়ার্ডপ্রেসে ভালো ও দ্রুতগতির ব্লগ করা আদৌ সম্ভব কিনা।

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ৬, ২০০৮ ৫:১০ পূর্বাহ্ণ

    সম্ভব , অবশ্যই সম্ভব। অনেক অনেক পি,এইপ, পি ফাইল ফাইলে কাজ করতে হবে। হচ্ছে। :)

    লোকালটক

    লোকালটক সেপ্টেম্বর ৬, ২০০৮ ৫:২১ পূর্বাহ্ণ

    তবে এটা ঠিক যে, সচলের থেকে আমারব্লগের এই চেহারা কয়েকশ গুণ দৃষ্টিনন্দন। আমি ভাবছি, সামইনের সঙ্গে পাল্লা দেওয়ার কথা। হয়তো তা হবে নিশ্চয়ই আগামীদিনে।

  • সুশান্ত
    সুশান্ত ৬ সেপ্টেম্বর ২০০৮ ৫:১২ পূর্বাহ্ণ

    হাসিব ভাই একটা স্ক্রিন শট দিয়েন তো আপনার!

  • হাসিব
    হাসিব (লেখক) ৬ সেপ্টেম্বর ২০০৮ ৫:২৭ পূর্বাহ্ণ

    ছবি ১

    ছবি ২

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ৬, ২০০৮ ৫:৫৫ পূর্বাহ্ণ

    পুরা পাঙ্কা (Y)

  • রাশেদ
    রাশেদ ৬ সেপ্টেম্বর ২০০৮ ৬:৩৮ পূর্বাহ্ণ

    ১. মন্তব্যে টাইম দেয়ার সুবিধা ছিল যে লাস্ট কমেন্টে ডাইরেক্ট করা যেত। ফলে এখন কমেন্টারের ব্লগের লিঙ্কসহ যদি কমেন্ট রাখতে চান, তাইলে লাস্ট কমেন্ট দেখতে গেলে অ্যারোতে ক্লিক করতে হবে।

    ২. ;)

    ৩. হু। এইটা লোডিং টাইম একটু বাড়াচ্ছে।

    ৪. যেমন মাইক্রোসফটের লাইভ রাইটের মত বলতেছেন?

    ৫. ইমেজ দেয়া তো সোজা। আপলোডে ক্লিক করে আপলোড করে দিবেন। এইটা ওয়ার্ডপ্রেসের নিজস্ব সিস্টেম। চেঞ্জ করা কি যাবে?

    ৬. হুমম… একমত।

    ৭. ভালো বুদ্ধি। একমত।

    ৮. এইটা কারেন্ট প্লাগইন এ কোনভাবেই সম্ভব না। ওয়ার্ডপ্রেসেই সম্ভব না যতদূর খোঁজ নিছি। অন্য কোন উপায়ে করে কোড বসাতে হবে।

  • মুকুল
    মুকুল ৬ সেপ্টেম্বর ২০০৮ ১০:১২ পূর্বাহ্ণ

    (Y)

  • শারফুদ্দীন
    শারফুদ্দীন ৬ সেপ্টেম্বর ২০০৮ ১:৫৯ অপরাহ্ণ

    সবকিছু মিলায়া আগের চাইতে ভালা। :-) কিন্তুক নিজের পেইজে গেলে আমার গাধাটারে আর দেখা যাইতেছে না ;-(

    হাসিব

    হাসিব সেপ্টেম্বর ৯, ২০০৮ ১:৩৮ পূর্বাহ্ণ

    দিক্কার । তয় শারফু যদি লুল্রে এইখানে আন্তে পারে তো তার গাধা-গরু-ঘোড়া-বকরি শুদ্ধা পুরা গোয়াল দেখানোর ব্যবস্থা হবে ।

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ৯, ২০০৮ ১:৪৩ পূর্বাহ্ণ

    অথর পেইজ বন্ধ করা আছে। কাস্টম বানানো আছে। দেখি কি হয়।

  • সুশান্ত
    সুশান্ত ৮ সেপ্টেম্বর ২০০৮ ৩:০০ পূর্বাহ্ণ

    এখন থেকে ফার্স্ট ইমেজ অটোমেটিক ফ্রণ্ট পেইজে চলে আসবে :-)

    মুকুল

    মুকুল সেপ্টেম্বর ৮, ২০০৮ ১০:২৩ অপরাহ্ণ

    ধন্যবাদ (Y)

  • রাশেদ
    রাশেদ ৮ সেপ্টেম্বর ২০০৮ ৬:১৬ পূর্বাহ্ণ

    ৪. অফলাইন ব্লগিঙ টুল ব্যবহারের কোন ব্যবস্থা করা যায় ?

    ————

    এইটা একটু ডিটেইলসে বলবেন?

    হাসিব

    হাসিব সেপ্টেম্বর ৯, ২০০৮ ১:৩৭ পূর্বাহ্ণ

    এইটা দেখেন

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ৯, ২০০৮ ১:৪২ পূর্বাহ্ণ

    লাইভ রাইটার কাজ করে। আগে দেখছিলাম আমি।

    কিন্তু অভ্র দিয়ে লাইভ রাইটারে বাংলা লেখা যায় না। এরর মেসেজ দেয়। এইটার ব্লগ ইঞ্জিন তো ওয়ার্ডপ্রেস, যে কোন রাইটার কাজ করবে, ফায়ারফক্সেরটাও একবার চালাইয়া দেখছিলাম।

    এখন ঠিক কি জিনিস চাইতেছেন? একটা টিউটোরিয়াল যেখানে লেখা থাকবে কিভাবে কোন সফটওয়্যার এ লেখা যাবে? নাকি অফলাইন ব্রাউজিং ফ্যাসিলিটি? এইটাও করা যাবে কারন গুগল গিয়ার এনাবল করা যাবে এই ভার্শনে।

    হাসিব

    হাসিব সেপ্টেম্বর ৯, ২০০৮ ২:২২ পূর্বাহ্ণ

    আমি আসলে জান্তে চাইতেছিলাম এইরকম টুল ইউজ কৈরা লেখা লেখি করা যায় কিনা । আমি নিজে ট্রাই দেই নাই । কাম করলে তো ভালো কথা ।

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ৯, ২০০৮ ২:২৭ পূর্বাহ্ণ

    টিউটোরিয়াল লেখার চান্স পাইছি একটা। :P

    হাসিব

    হাসিব সেপ্টেম্বর ৯, ২০০৮ ৩:৪৪ অপরাহ্ণ

    জলদি নামায় ফেলেন ।

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ৯, ২০০৮ ২:২৮ পূর্বাহ্ণ

    অভ্র ইউজ করা যায় না। এইটা একটা সমস্যা উইন্ডোজ লাইভ রাইটারে।

  • একবাল হুসেন
    একবাল হুসেন ৮ সেপ্টেম্বর ২০০৮ ৭:৪৭ অপরাহ্ণ

    পোস্টে অভ্র ছাড়া বাংলা টাইপ করতে পারি না

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ৮, ২০০৮ ৭:৫০ অপরাহ্ণ

    দুই টা উইন্ডো আছে, একটা আছে দেখেন HTML ভিউ। এখান থেকে চার জাতের কি বোর্ড পাবেন।

  • পলাশ দত্ত
    পলাশ দত্ত ৯ সেপ্টেম্বর ২০০৮ ৫:১৪ অপরাহ্ণ

    আমি তো আসলে নতুন ব্লগিঙ। তাই তেমন কিছু বুঝিই না। তবু দেখতে কেমন লাগে এই দৃষ্টিতে দুইটা কথা বলি।
    ১. আমার মেনু, সার্চ করুন, অনলাইন ব্লগার ও প্রিয় সাইট এই অপশনগুলো (এগুলোকে কি অপশন বলা হয়?) ফ্রন্টপেজের একেবারে নিচের দিকে নিয়ে গেলে কি ভালো হতো? সাম্প্রতিক মন্তব্য কলামটার পাশে এই অপশনগুলোর কলাম মিলে কেমন যেনো একটা ক্লামজি ভাব তৈরি করে।

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ৯, ২০০৮ ১০:১৫ অপরাহ্ণ

    নিচে নিলে লগইন করা থেকে সবকিছুতেই স্ক্রল করতে হবে। এইটা বেশিরভাগ ব্লগাররাই করতে রাজি হবে না। :-(

    পলাশ দত্ত সেপ্টেম্বর ১০, ২০০৮ ১২:৪৯ অপরাহ্ণ

    তাহলে সাম্প্রতিক মন্তব্যের যে-লিস্ট সেটাকে কি আমার মেনুর ঠিক নিচে নেয়া যায়? তাহলে পাশাপাশি দুইটা কলাম দেখার হাত থেকে বাচা যেত। পাশাপাশি দুইটা কলাম চোখকে বিরক্ত করে।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ১০, ২০০৮ ৪:৫৫ অপরাহ্ণ

    আসলে সব ব্লগ সাইটেই যদি একরকম স্টাইল ফলো করে তাহলে কিভাবে চলে? কিছু তো ভিন্ন করা উচিত। আপনার কথামত নেয়া যাবে আমার মেনুর নীচে। কিন্তু কিন্তু তখন বাকি যেই জিনিসগুলো আছে, সেইগুলো তো আরো নিচে চলে যাবে। ভিন্ন কিছু করাই আমাদের টার্গেট। তাই পোস্ট একদম বামে, সাইডবার শুধু ডানে দেয়া হয়েছে। কিছুদিন নিয়মিত দেখুন সাইটটা, তখন আর চোখে লাগবে না এই ব্যাপারটা।

  • মলিকিউল
    মলিকিউল ১০ সেপ্টেম্বর ২০০৮ ১:৩৮ অপরাহ্ণ

    একটা কতা জিগামু কইরা ঠিক করছিলাম, কিন্তু ভুইলা গেছিলাম। এখন জিগাই।

    আগে তো ব্লগে লেখককে “ইমেইল করুন” অপশন টা ছিলো। ইদানিং কারো ইমেইল এড্রেস দেখি না। তাই ব্লগারের সাথে যোগাযোগের সুযোগটা কমছে। এইটা কি ইচ্ছাকৃত?

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ১০, ২০০৮ ৪:৫৬ অপরাহ্ণ

    অথর পেইজে দেয়া হবে, তাই সরিয়ে নেয়া হইছে।

  • কেমিকেল আলী
    কেমিকেল আলী ১২ সেপ্টেম্বর ২০০৮ ৯:০৫ পূর্বাহ্ণ

    সব দেখে মনে হইতাছে আমার ভিসতা সার্ভিস প্যাক -১ তে সবচাইতে ভাল দেখা যাইতাছে ফন্ট :)

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৭:৪২ পূর্বাহ্ণ

    (Y)

  • হিডেন স্ট্রিট
    হিডেন স্ট্রিট ১৬ অক্টোবর ২০০৮ ৬:০৮ পূর্বাহ্ণ

    নতুন পোস্ট চাই হাসিব ভাই।

ট্র্যাকব্যাকঃ

মন্তব্য করুন!

এই পোস্টের কমেন্ট ফিড সাবস্ক্রাইব করুন!

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!