RSS

ইন্ডিয়ার স্যাটেলাইট চ্যানেলগুলো বন্ধ করা হোক।

আমি আকাশ সংস্কৃতিতে কোনোপ্রকার বাধানিষেধের বিপক্ষে। রেইন টিভি, টিভি৬ অথবা ফ্যাশন টিভিসহ যাবতীয় টিভি বন্ধের সরকারি ঘোষণা বিরুদ্ধে আমি। কিন্তু এই আমিই ইন্ডিয়ার চ্যানেলগুলো বন্ধের পক্ষে। তবে হ্যা, সেটা সাময়িকভাবে। অর্থাৎ বছরে দুই কিংবা তিনেকের জন্য। ইন্ডিয়ানরা আমাদের স্যাটেলাইট চ্যানেল ওদের দেশে অবাধ প্রচারের সুযোগ যখন দিচ্ছে না। তবে আমরা আপাতত তাদের চ্যানেলগুলো দেখা বন্ধ করে দিই। এতে করে আমাদের মাবোনেরা খুবই আহত হবে হয়তো। তবে আশার কথা এবং খুশির বিষয় যে বস্তাপচা সব নাটক (হিন্দি সিরিয়ালের অনুকরণ) বানানো বন্ধ হবে। এই সুযোগে যদি সৃজনশীল কিছু নির্মাতার উদ্ভব ঘটে।

আপনি কি বলেন?

বুকমার্ক:
  • Facebook
  • Google
  • E-mail this story to a friend!
  • Digg
  • Technorati
  • Blogosphere News
  • del.icio.us
  • Furl
  • Live
  • Print this article!
  • StumbleUpon
  • YahooMyWeb
, , , , , , ,
6 votes, average: 5 out of 56 votes, average: 5 out of 56 votes, average: 5 out of 56 votes, average: 5 out of 56 votes, average: 5 out of 5 (6 votes, average: 5 out of 5)
You need to be a registered member to rate this post.
Loading ... Loading ...

লিখেছেন:

হট্টগোল

হট্টগোল - এই পর্যন্ত 8 টি ব্লগ লিখেছেন


ই-মেইল করুন

13 টি মন্তব্য

  1. মানুষ মানুষ বলেছেন:

    সহমত। বিশেষ করে স্টারপ্লাস চ্যানেলটা বন্ধ করা জরুরী। আবালগুলা ম্যারাথন সিরিয়াল চালায়। কেয়ামতের পরে তৈষ্য পূত্রদের জিজ্ঞাস করতে হবে সিরিয়ালের শেষে কি হইছিল।

  2. কেমিকেল আলী কেমিকেল আলী বলেছেন:

    এইগুলো অনেক অনেক কাল আগেই বন্ধ করা দরকার ছিল। এমন অনেক ভদ্র( :-P )লোককে দেখেছি বাংলায় কথা না বলে হিন্দিতে বলে।
    আর মা বোনেরা কষ্ট পাবে এইরকম ঢালাও কথা ঠিক না। গ্রামের মা বোনেরা বাংলা দেখতেই বেশি অভ্যস্থ বলে মনে হয়। আঙ্গুল ফুলে কলাগাছ হওয়া সদ্য শহুরে মহিলারা যাদের কাজের ভিতরে দুই খাই আর সুই তাদেরই শুদঃু আঁতে ঘা লাগার কথা।

  3. মুকুল মুকুল বলেছেন:

    আরো আগেই সাময়িকভাবে বন্ধ করা উচিত ছিলো। তাতে ওরা আমাদের চ্যানেলও দেখাতে বাধ্য হতো!

  4. চোর চোর বলেছেন:

    এই ব্যাপারে সরকারের উচিত কড়াকড়ি আরোপ করা।
    তবে বাস্তব সম্মত সমাধানের জন্য ‘ওঠ ছেমড়ি তোর বিয়া’ স্টাইলে বন্ধ করলে কাজ হবে না। কারণ, এই চ্যানেলগুলো অনেকেরই বিনোদনের উৎস। বিকল্প বিনোদনের ব্যবস্থা করতে হবে এবং সেইসাথে বিদেশী চ্যানেলগুলোকে ধীরে ধীরে ধরাছোয়ার বাইরে নিতে হবে। কাজটা সময়সাপেক্ষ। তবে অবশ্যই সম্ভব।

  5. টিনের  সেপাই টিনের সেপাই বলেছেন:

    বাংলাদেশে এখন যথেষ্ট ভাল মানের নাটক হচ্ছে। কাহিনী , চিত্রনাট্য অথবা সিনেমাটোগ্রাফি বলেন, যথেষ্ট ভাল কাজ হচ্ছে। এসব জিনিস ফেলে কিভাবে মানুষ ঐসব বস্তপচা হিন্দি সিরিয়াল দেখে বুঝতারি না। জামাকাপড় দেখার জন্য ?

    হট্টগোল reply on জুলাই 23rd, 2008 11:03 pm:

    এই পোস্টটা দিলাম গত দুইদিনে মহানগর, আমার বউ সব জানে আর গুলশান এভিনিউ সিরিয়ালগুলো দেখে। ভালো নাটক, সিরিয়াল হচ্ছে তবে তা খুবই কম। : টিনের সেপাই

    আর মা বোনেরা বলতে শহুরেদেরই বুঝাইছি। গ্রামের মা বোনেরা এখনো ঠিক আছে : কেমিকেল

    অনেক কিছুই তো করার চেষ্টা হলো। এবার ‘উঠ ছেমড়ি তোর বিয়ে’ এ্যাপ্লাই করে দেখা যাক না। : চোর

  6. বিএনপি বিএনপি বলেছেন:

    চিরস্থায়ীভাবে বন্ধ করে দেয়া উচিত।

  7. ছায়ার আলো বলেছেন:

    চিরস্থায়ীভাবে বন্ধ করে দেয়া উচিত। (Y)

  8. বিষাক্ত মানুষ বিষাক্ত মানুষ বলেছেন:

    ঠিক । আমরা তাদের জিনিস হা করে গিলছি আর তাদের দরজা আমাদের চ্যানেলগুলোর জন্য বন্ধ এইটা একটা চরম অপমানজনক ব্যাপার

  9. রাশেদ রাশেদ বলেছেন:

    ম্যা কায়ছে রাহুঙ্গা সাস ভি কাভি বাহু থি না দেখে! (H) (H)

  10. বিষাক্ত মানুষ বিষাক্ত মানুষ বলেছেন:

    কাহানী ঘাড়ড়ড়ড়ড় ঘাড়ড়ড়ড় কি (H)

  11. Orbachin বলেছেন:

    মুকিল ভাই ঠিক বোলসে।

  12. শমশের শমশের বলেছেন:

    বন্ধ করলে করা যায় তয় এগিলি কর্তে গিয়া চাইল ডাইল পিয়াইজ আসা বন্ধ হয়া গেলে সমস্যা

    রাশেদ reply on জুলাই 24th, 2008 4:47 am:

    গুড পয়েন্ট।

  13. শমশের শমশের বলেছেন:

    একচুয়ালি এই প্রসংগে এক্টা পোস্ট দিতে চাই আমি, রাইতে ট্রাই দিমুনে

    রাশেদ reply on জুলাই 24th, 2008 4:58 am:

    আইচ্ছা। :-)

মন্তব্য করুন

মন্তব্য করার জন্য লগ ইন করতে হবে !