শাহী মির্জা, আমরা আছি তোমার পাশে
লিখেছেন: লোকালটক
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০০৮ ১:১৮ পূর্বাহ্ণ৬৩ টি মন্তব্য
রুদ্বশ্বাস নানা ঘটনার পর শাহী মির্জা গ্রেপ্তার হল। গত ডিসেম্বরে নিজেদের ওয়েবসাইট হ্যাকড হওয়ার পরও র্যাব সেই ঘটনা বেমালুম চেপে গিয়েছিল। কিন্তু এবার, দ্বিতীয় দফা হ্যাকিংয়ের ঘটনার পর, চেপে যাওয়া আর সম্ভব হয়নি। ঘটনা সম্পর্কে মেইনস্ট্রিম মিডিয়ার সংবাদ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আগেই। ব্লগের যে শক্তি কিংবা প্রভাব- এ ঘটনা থেকে তারও খানিকটা আঁচ পাওয়া গেল। র্যাবের ওয়েবসাইট হ্যাকিংয়ের ঘটনাটি সর্বপ্রথম এসেছে সামহোয়্যারইন ও আমারব্লগে, ঘটনার পরপরই। আমার জানামতে, ব্লগের সূত্র ধরেই বিডিনিউজ টোয়েন্টি ফোর সংবাদটি পরিবেশন করে। পরে অন্যান্য পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে কিছু বিষয়ে ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি-
হ্যাকার কেন ধরা পড়ল?
সাইবার অপরাধ দমন আইনের অসংলগ্নতা নিয়ে বাংলাদেশে নিশ্চয়ই কখনো মিছিল হবে না, শেখ হাসিনা-খালেদা জিয়া নিশ্চয়ই কখনো বিবৃতি দেবেন না- একথা কে না জানেন! এই যখন অবস্থা, এই যখন বাংলাদেশের চিরপরিচিত দৃশ্য- প্রযুক্তি অনুরাগী তরুণরা তখন এগিয়ে এসেছে তাদের দাবি নিয়ে। তারা দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। র্যাবের মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থার ওয়েবসাইট হ্যাকের মতো পথ না ধরে তারা আর কিভাবে এ দাবি জানাতে পারতো? মিছিল থেকে একটি ঢিল ছোঁড়া হবে না- তা কি কল্পনা করা যায়? শাহী মির্জা তার একলা মিছিল থেকে একটি ঢিল ছুঁড়ে জানান দিতে চেয়েছে তার দাবির কথা।
সে অর্থে পুরো ঘটনায় র্যাবের তেমন কোনো কৃতিত্ব নেই। তাহলে শাহী মির্জা কেন ধরা পড়ল? উত্তরটি আসলে সহজ- সে ধরা পড়তে চেয়েছে।
মির্জা কি অপরাধী?
শাহী মির্জাকে অপরাধী ভাবাটা ভুল হবে। এ ঘটনা থেকে আর্থিকভাবে সে লাভবান হয়নি। সেরকম কোনো ইচ্ছাও তার ছিল না। চাইলে সে র্যাবের ওয়েবসাইটে পর্নো আপলোড করে দিতে পারতো। কিন্তু মির্জা সেটি করেনি। তার একটি দাবি ছিল। সে দাবির কথাই সে জানান দিতে চেয়েছে।
র্যাবের দায়দায়িত্ব
সরকারি গুরুত্বপূর্ণ সংস্থার ওয়েবসাইটে যে ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা- একুশ বছর বয়সী শাহী মির্জা সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কানেক্টবিডি নামের যে প্রতিষ্ঠান র্যাবের ওয়েবসাইট দেখাশোনার জন্য প্রতি মাসে আড়াই লাখ টাকা সরকারি তহবিল থেকে হাপিস করে দিচ্ছে, বিনিময়ে তারা কী নিরাপত্তা দিচ্ছে, তার নমুনা তো আমরা দেখলামই শাহী মির্জার কল্যাণে। এ ঘটনায় শাস্তি হলে হওয়া উচিত কানেক্টবিডির, হওয়া উচিত র্যাবের আইটি উইংয়ের নির্বোধ কর্মকর্তাদের।
জনগণের স্পর্শকাতর তথ্য নিয়ে ইন্টারনেটের বিপজ্জনক সমুদ্রে ছিনিমিনি খেলার জন্য র্যাবের উচিত- জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা।
র্যাব তাদের ওয়েবসাইটে এখনো ডাটাবেজ পুনঃস্থাপন করতে পারেনি। শাহী মির্জা গ্রেপ্তার হওয়ার পরও গুরুত্বপূর্ণ ডাটাবেজটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যায়।
হ্যাকাররা কি তাহলে দমে যাবে?
এ ঘটনায় হ্যাকাররা দমে যাবে, হ্যাকিং বন্ধ হয়ে যাবে- এটা ভাবা ঠিক হবে না।
আন্ডারগ্রাউন্ড সাইটগুলোতে এ ঘটনা ইতিমধ্যে আলোচিত হয়েছে। বিদেশের অনেক হ্যাকারই এ ঘটনা সবিস্তারে জেনেছে। অনলাইন ডিসকাশনে কোনো কোনো বিদেশী হ্যাকারের অংশগ্রহণ থেকে এটা বোঝা যায় যে, বাংলাদেশের সাইট নিয়ে তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে বা হচ্ছে। ফলে এখন থেকে ডাকসাইটে বিদেশী হ্যাকাররা যদি সরকারি কিংবা বেসরকারি গুরুত্বপূর্ণ সংস্থার ওয়েবসাইটে হামলা চালায়, তাতে অবাক হওয়ার কিছু থাকবে না।
আমরা আছি তোমার পাশে
শাহী মির্জা, আমরা আছি তোমার পাশে। একুশ বছর বয়সী এই অমিত সম্ভাবনাময় তরুণের মুক্তির জন্য এগিয়ে আসুন সকলেই।
ট্যাগঃ









সুশান্ত ৮ সেপ্টেম্বর ২০০৮ ১:৪৭ পূর্বাহ্ণ
শাহী মির্জা, আমি আছি তোমার পাশে।
লোকালটক সেপ্টেম্বর ৮, ২০০৮ ২:০১ পূর্বাহ্ণ
অনেক ধন্যবাদ সুশান্ত, আপনার সহযোগিতা দরকার হবে।
আরিফুর রহমান ৮ সেপ্টেম্বর ২০০৮ ১:৫৬ পূর্বাহ্ণ
পাশে থাকা মানে কি আসলে।
বঙ্গদেশে ফুলের কুঁড়ি কোনদিন বিকশিত হয় না কারন কুঁড়িটিকে দলে দেবার সময় কেউ এর প্রতিবাদ করে না।
আলোচ্য বালকের মুক্তির জন্য কেউই এগিয়ে আসবে না, কারন সবাই বড় বেশি ভীত।
লোকালটক সেপ্টেম্বর ৮, ২০০৮ ২:০৩ পূর্বাহ্ণ
পাশে থাকা মানে- আমাদের পক্ষে যতোটা সম্ভব, আমরা অমিত সম্ভাবনাময় এই তরুণের মুক্তির জন্য ক্যাম্পেইন করবো।
আরিফ, আপনাকেও আশা করি সঙ্গে পাবো।
আরিফুর রহমান সেপ্টেম্বর ৮, ২০০৮ ২:৩৪ পূর্বাহ্ণ
ওবোশ্যই আছি, তবে এই প্রচেষ্টা কার্যকরী হতে হবে।
তার ঘাঁড়ের ওপর ঝুলছে তিন থেকে দশ বছরের জেল, সাথে সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা।
শুধুমাত্র দেশের তথ্যনিরাপত্তার জন্য কাজ করায় যদি তাকে শাস্তি পেতে হয় তবে তা ‘দেশপ্রেমিক’ শব্দটির মানে বদলে দেবে।
হয়তো ইতোমধ্যে এই শব্দের আর কোন অর্থই নেই কারো কাছে।
লোকালটক সেপ্টেম্বর ৮, ২০০৮ ২:৪৯ পূর্বাহ্ণ
দেশের ভেতরে প্রযুক্তি অনুরাগী কিছু তরুণ এ ব্যাপারে উদ্যোগ নিচ্ছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তারা প্রকাশ্যে আসতে হয়তো পারবেন না। এক্ষেত্রে আপনারা প্রবাসীদের সহযোগিতা ও উদ্যোগ বিশেষভাবে কাজ দেবে বলে আমি মনে করি।
রাশেদ ৮ সেপ্টেম্বর ২০০৮ ২:০৪ পূর্বাহ্ণ
র্যাবের ইগোতে লাগছে। তাকে এতো সহজে ছাড়বে বলে মনে হয় না।
লোকালটক সেপ্টেম্বর ৮, ২০০৮ ২:৫৩ পূর্বাহ্ণ
প্রথম আলোর আজকের সংবাদে নিরাপত্তা দুর্বলতার বিষয়টি ভালোভাবে এসেছে- যতোটা থাকা সম্ভব একটি হার্ড নিউজে। র্যাবের ইগোতে লাগছে, ঠিক আছে। মির্জাকে গ্রেপ্তারের মাধ্যমে সেই ইগো শেষ হওয়ার কথা ইতিমধ্যে। দুর্বলতা তো তাদের নিজেদেরই। এখন একমাত্র দাবিটি হল- শাহী মির্জার মুক্তি নিশ্চিত করা। কারণ সে খুবই মেধাবী একজন তরুণ, কোনোভাবেই কারাগার যার জায়গা হতে পারে না।
shahi ৮ সেপ্টেম্বর ২০০৮ ২:৩০ পূর্বাহ্ণ
when my website was hacked (www.vsrcbd.com) then i was very much confused about my security and shahee mirza sent me email that I should enhance my securities more, than i had been trying to improve my website security. I realized for the first time that security is must.
Shahee Mirza made my website to normal state at the next dayand he sent me email that it was for making me realize about the security. I accepted his email with positive mind.
I m very much emotional for SHAHEE MIRZAA right now for the unfortunate occurence in his career.
NB. This is my first time ever blog writing in my life. and i could not stop my hand to leave my words for shahee mirza.
লোকালটক সেপ্টেম্বর ৮, ২০০৮ ২:৫৮ পূর্বাহ্ণ
আপনার অভিজ্ঞতা থেকে শাহী মির্জা সম্পর্কে নতুন কিছু তথ্য জানা হল। আমাদের সঙ্গে থাকবেন আশা করি।
নাসরিন সুলতানা ৮ সেপ্টেম্বর ২০০৮ ২:৩৮ পূর্বাহ্ণ
এই আন্দোলনের সাথে আছি। তবে র্যাবের এর উদ্ধৃতি দিয়ে ইত্তেফাক ‘বলেছে গ্রেফতারকৃতদের সংশোধনের করার চেষ্টা হবে। কারণ এরা তথ্য প্রযুক্তিতে যথেষ্ট জ্ঞান রাখে!‘ কি ভাবে সংশোধন করবে? কারো জানা আছে কি?
শাহী মির্জার বাবা পুলিশ সার্ভিসে আছেন দেখলাম।
আরিফুর রহমান সেপ্টেম্বর ৮, ২০০৮ ২:৪৭ পূর্বাহ্ণ
র্যাবে যদি সত্যিই কোন আদমী থেকে থাকেন যার খুলিতে এতটুকুও ঘিলু নামক পদার্থ আছে, তবে তিনি মির্জাকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তির নিরাপত্তায় ব্যাবহার করার কথা ভাববেন।
ধ্বংস না করে এই মেধাকে আলিঙ্গন করা উচিত, নিশ্চিত সে একদিন আমাদের গর্বের কারন হবে।
সুশান্ত সেপ্টেম্বর ৮, ২০০৮ ২:৪৮ পূর্বাহ্ণ
তাই তো দেখলাম, এজন্য চিন্তা কিছুটা কম হচ্ছে।
লোকালটক সেপ্টেম্বর ৮, ২০০৮ ৩:০১ পূর্বাহ্ণ
বাংলাদেশের সরকারি সংস্থাগুলো যেমন হয় আর কি! মির্জার সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য তরুণরা হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত নয়। মির্জা নিজেও একথা র্যাবকে জানিয়েছে। তারপরও র্যাব তাদের কাউকেউ ছাড়বে না। দল ভারি করে নিজেদের কৃতিত্ব জাহির করার চেষ্টা করবে। এখন সেই র্যাব সংশোধনের কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।
বিষাক্ত মানুষ ৮ সেপ্টেম্বর ২০০৮ ২:৫২ পূর্বাহ্ণ
পোলার কপালে কি আছে কে জানে । তারে নিয়া সাভারে রাত বারটার সময় কম্পুটার উদ্ধারে না বাইরহৈলেই হৈলো
সুশান্ত সেপ্টেম্বর ৮, ২০০৮ ২:৫৫ পূর্বাহ্ণ
বাপ যেহেতু পুলিশে আছে, তাই মনে হয় না কম্পু উদ্ধারে যাইবো!
আরিফুর রহমান সেপ্টেম্বর ৮, ২০০৮ ৩:১০ পূর্বাহ্ণ
উল্টাটাও হইতে পারে, বাপরেও লগে নিয়া যাইতে পারে সাভারে। এ্নকাউন্টারে কি শুধু ‘আসামী’ মরে? একটা দুইটা পুলিশও মরলে কেস টাইট হয়!
সুশান্ত সেপ্টেম্বর ৮, ২০০৮ ৩:১১ পূর্বাহ্ণ
চিন্তায় ফালাইলেন দেখি।
ekushtapader ৮ সেপ্টেম্বর ২০০৮ ৩:১৩ পূর্বাহ্ণ
শাহী মির্জার মুক্তি চাই
মলিকিউল ৮ সেপ্টেম্বর ২০০৮ ৩:৫৯ পূর্বাহ্ণ
শাহী মির্জার মুক্তি চাই।
প্রতিভার লালন হোক। সে কোন অন্যায় করেনি। প্যান্টের চেইন খুলে বের হলে কেউ যদি সেটা দেখিয়ে দেয় তাহলে কি সেটা তার অন্যায় হবে? র্যাবের প্যান্টের খোলা চেইনটি মির্জা দেখিয়ে দিয়েছে। এখন র্যাব যদি নিজের জিনিস দেখাতে উৎসাহী হয় তা হলে এই ছেলেকে কাজে লাগাবে না।
লোকালটক (লেখক) ৮ সেপ্টেম্বর ২০০৮ ৪:৩০ পূর্বাহ্ণ
…..পাশাপাশি তারা এ যাবৎ ২২টি প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করে। এর মধ্যে রয়েছে সরকারী কয়েকটি প্রতিষ্ঠান, ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে।…..
দৈনিক নয়া দিগম্বরের রিপোর্ট পড়ুন এখানে
লোকালটক (লেখক) ৮ সেপ্টেম্বর ২০০৮ ৪:৩১ পূর্বাহ্ণ
……সূত্র জানায়, র্যাব তদন্ত করে দেখতে পায়, লিনাক্স নামে একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের লাইন থেকে এই হ্যাকিং করা হয়েছে। পরে ইন্টারনেটের আইপি নম্বর সংগ্রহ করে র্যাব তদন্তে করে শনিবার রাতে মিরপুর থেকে ঐ ৪ হ্যাকারকে গ্রেফতার করে। তাদের মেস থেকে ২ টি কম্পিউটার ও ৭২ টি সিডি জব্দ করে।…..
দৈনিক ইয়েফাকের রিপোর্ট পড়ুন এখানে
সুশান্ত সেপ্টেম্বর ৮, ২০০৮ ৪:৩৪ পূর্বাহ্ণ
বুঝলাম না, কি বুঝাইলো?
লোকালটক সেপ্টেম্বর ৮, ২০০৮ ৪:৩৭ পূর্বাহ্ণ
অপারেটিং সিস্টেম লিনাক্সকে ইয়েফাকের মুর্খ রিপোর্টার আইএসপি মনে করেছে। কারণ সে তো জীবনে কম্পিউটার দেখে নাই!
সুশান্ত সেপ্টেম্বর ৮, ২০০৮ ৪:৩৮ পূর্বাহ্ণ
মাইনুলের পত্রিকা না এটা?
লোকালটক সেপ্টেম্বর ৮, ২০০৮ ৪:৪১ পূর্বাহ্ণ
এখন এটা মঈনুল হোসেনের গুণধর পুত্র বিশিষ্ট নারীগবেষক আরশাদের পত্রিকা!
নীড় সন্ধানী সেপ্টেম্বর ৮, ২০০৮ ৮:১৭ পূর্বাহ্ণ
অনেকদিন আগে জনকন্ঠে এরকম একটা লাইন পড়ছিলাম। কোন বিদেশী খেলোয়াড়ের সম্পর্কে লিখা হয়েছে-
“অবসর সময়ে তিনি নরম তার নিয়া নাড়াচাড়া করেন”
পরে বুঝেছি রিপোর্টার software কে softwire পড়েছে বোধহয়।
সুশান্ত সেপ্টেম্বর ৮, ২০০৮ ৯:২৮ পূর্বাহ্ণ
বিবর্তন সেপ্টেম্বর ৮, ২০০৮ ১:৫৩ অপরাহ্ণ
ইফ্তেখার মোহাম্মদ সেপ্টেম্বর ৮, ২০০৮ ৯:৫৬ পূর্বাহ্ণ
৩খাতা৩ সেপ্টেম্বর ৯, ২০০৮ ১২:৫৪ পূর্বাহ্ণ
গত পরশু কি তার আগেরদিন, প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন বিভাগের এক নিয়মিত লেখক - নেট থেকে আইএসও ইমেজ কে সরাসরি বাংলায় অনুবাদ করে লিখেছিলেন “আইএসও ছবি”। প্রথম আলো কম্পিউটার প্রতিদিন পড়লে বেসিক সিরিজের মতই মজা পাওয়া যায়।
সুশান্ত ৮ সেপ্টেম্বর ২০০৮ ৪:৪১ পূর্বাহ্ণ
AFP তে আসিছে দেখলাম।
শান্ত ৮ সেপ্টেম্বর ২০০৮ ৭:০৩ পূর্বাহ্ণ
সাথে আছি কিন্তু থেকে কি করতে পারবো জানি না!

shakti ৮ সেপ্টেম্বর ২০০৮ ৭:০৯ পূর্বাহ্ণ
এই দেশের গুরুত্তপুর্ন যারা আছেন তাদের কেউই বর্তমান তথ্য প্রযুক্তি সম্পর্কে কিছুই জানেন না। ফলে আমরা বলতে গেলে কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। বলতে হয় অপটিকাল ফাইবার এর কথা। যে অপটিকাল ফাইবার ১৯৯২ সাল এ বিনামূল্যে পাওয়া যেত তা এইসব গুরুত্তপূর্ন ব্যাক্তিদের জন্য পাওয়া হল না। তারা বলেছিলেন এতে দেশের গোপন তথ্য ফাস হয়ে যাবে। অথচ ২০০২ (সম্ভবত) এ সেই অপটিকাল ফাইবার কোটি কোটি টাকা খরচ করে আনতে হল। আসে পাশের দেশ গুলো এই ফাইবার অপটিক ব্যাবহার করছে ১০ বছর আগে থেকে। আর বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে ১০ বছর পিছিয়ে আছে। ১০টি বছর কম নয়।
আজও সেই সকল গুরুত্তপূর্ন ব্যক্তিগন তথ্য প্রযুক্তির কিছুই বুঝেন না। আথচ বর্তমান বিশ্বে উন্নায়নের মূল ভিত্তি হল এই তথ্য প্রযুক্তি। আর আমাদের দেশের গুরুত্ত্বপূর্ন ব্যক্তিগন সেই তথ্য প্রযুক্তির কোন উন্নায়ন না করে শুধুমাএ উন্নায়ন উন্নায়ন বলে চেচাতে থাকেন। এইতো কিছুদিন আগে এসো বাংলাদেশ গড়ি এই কথা বলে সারা দেশে পিকনিক করা হল। বলি এতে বাংলাদেশ কেমন গড়লো? বিনা কাজে এত গুলো টাকা নষ্ঠ না করে প্রযুক্তির উন্নায়নে ব্যাবহার করা যেত না?
রাশেদ সেপ্টেম্বর ৮, ২০০৮ ৭:৩৯ পূর্বাহ্ণ
আইটির উন্নয়ন খালি ফিতা কেটে আইটি পার্ক বানানোর ঘোষনা দেয়াতেই সীমাবদ্ধ!
shakti ৮ সেপ্টেম্বর ২০০৮ ৭:১১ পূর্বাহ্ণ
সুতরাং আমাদের আগে এইসব মুর্খদের দূর করতে হবে। নইলে আনেক প্রতিভা নষ্ঠ হবে।
নীড় সন্ধানী ৮ সেপ্টেম্বর ২০০৮ ৮:৪৮ পূর্বাহ্ণ
শাহী মির্জাকে সহানুভুতির সাথে বিবেচনা করার জন্য র্যাব কতৃপক্ষের কাছে অনুরোধ রইল। কারন যতদুর দেখেছি সে খারাপ উদ্দেশ্যে করেনি। খানিকটা মজা করার জন্য, খানিকটা সরকারের দুর্বলতাকে দেখিয়ে দেয়ার জন্য। এরকম মজা করা জন্য তাকে অর্থদন্ড বা সেরকম কোন লঘু শাস্তি দেয়া যেতে পারে। আর সরকারকে সচেতন করার পুরস্কার হিসেবে র্যাবের আইটি ডিপার্টমেন্টে নিয়োগ দেয়া যেতে পারে। বিশ্বখ্যাত সিটিব্যাংক এন.এ. তাদের সাইটের নিরাপত্তা ব্যাবস্থা নিশ্ছিদ্র রাখার জন্য কয়েকশ হ্যাকারকে বেতন দিয়ে পুষে। তারা সারাক্ষন সিটিব্যাংক এন.এ. হ্যাক করার রাস্তা খোঁজে, যাতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যায়।
আশিক ৮ সেপ্টেম্বর ২০০৮ ৯:৪৬ পূর্বাহ্ণ
নীড় সন্ধানীর মন্তব্যর সাথে একমত ।
বিষয়টি যেহেতু সে পজেটিভ দিক থেকে করেছে সেক্ষেত্রে তাকে জরিমানা বা শাস্তি না দিয়ে বরং যারা র্যাবের আই টি সহায়তা দিচ্ছে তাদের জরিমানা করা উচিত ।
এবং এধরনের হ্যাকারদের র্যাবের আইটি উইং এর কাজে লাগানো উচিত ।
জ্যাকি ৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:২৪ পূর্বাহ্ণ
কিন্তু কেন ? ধরা পড়ে তার লাভ কি?
আমরা আছি তোমার পাশে
শাহী মির্জা, আমরা আছি তোমার পাশে। একুশ বছর বয়সী এই অমিত সম্ভাবনাময় তরুণের মুক্তির জন্য এগিয়ে আসুন সকলেই।
হ্যাকার ভাইয়েরা এগিয়ে আসুন ! আরো বেশি বেশি করে হ্যাকিং করা হোক।
হ্যাকার ভাই জিন্দাবাদ!!!
শামস ৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৩ পূর্বাহ্ণ
শাহী মির্জা র্যাবের ওয়েবসাইট হ্যাক করায় তাকে আটক করার ঘটনার খবরে ছোট বেলায় নানী-দাদী থেকে শুনা সেই কৌতুকটা আলো আঁধারীর মত মনে পড়তে শুরু করল।
কোন এক দেশে এক রাজা ছিল এবং সেই রাজা ভাবল তার রাজ্যের প্রজাদের জন্য ভাল কিছু করা দরকার। তাই সে ঠিক করল দেশের সব অলসদেরকে পূনর্বাসন করবে। হু যেমনি কথা তেমনি কাজ। তিনি রাজ্যময় ঢেড়া পিটিয়ে ঘোষনা করে দিল তার মহৎ উদ্দেশের কথা এবং সারা রাজ্য থেকে অগনিত অলস এসে হাজির হল রাজ দরবারে। এমন অবস্থার সৃষ্টি হল যে এত অলসের জায়গা ও আহারের ব্যাবস্থা করা রাজার পক্ষে অসম্ভব হয়ে উঠল। তাই রাজা তার সভাসদ নিয়া বসল কৌশল আঁটতে যে কিভাবে আলসদের কে খঁউজে বের করা যায়। এমন সময় ঐ সভার এক যুবক বলল রাজা বাহাদুর গস্তাকি না নিলে আমার একখান আর্জি আছে। রাজার অনুমতি পেয়ে যুবক বলল, আমাকে দায়িত্ব দিলে অতি সহজে আসল অলস খুঁজে বের করে তাদের পূঃনর্বাসন ও প্রজাদের প্রতি আপনার প্রতিস্রুতি উভয়ই রক্ষার ব্যাবস্থা করতে পারব আমি।
রাজা শুনে খুশি হলেন এবং ঐ যুবককে দায়িত্ব দিলেন। যুবক দায়িত্ব পেয়ে পরদিন সকালে অলসদের জন্য নির্মিত বিশালাকারের ঘরটিতে চতুর্দিক থেকে আগুন ধরিয়ে দিল। আগুন দেখে সবাই যে যার মত প্রান বাঁচাতে দৌড়ে পালাল। কিন্ত তাদের মধ্যে দুই জন শুয়ে শুয়ে একজন আরেকজনকে শুধায় কত রবি জ্বলেরে? দ্বিতীয় জন উত্তর দেয় কেবা আঁখি মেলেরে? বুঝা গেল ঐ দুইজনই প্রকৃত আলস এবং যুবক তাদের নিয়া রাজার নিকট গিয়া বলল যে আসল আলস খুঁজে পাওয়া গেছে এবং ধান্দাবাজরা পালিয়েছে। তখন রাজা জানতে চাইল কিভাবে এদেরকে সনাক্ত করা হলে? যুবক তার চাতুরতা বিবৃত করার পর রাজা তার সেনাপতিকে আদেশ করল এই যুবক কে বন্দি করে শিরোচ্ছেদ করার জন্য। তার অপরাধ? হাঁ অপরাধ আছে, আর তা হলো কেন সে বিশালাকার ঘর খানা জ্বালিয়ে দিল। সে রাজ্যের ক্ষতি করেছে আর সেজন্য তাকে শাস্তি পেতেই হবে। রাজার হুকুম শিরধার্য্য করে সেনাপতি তার দায়িত্ব পালনে বিন্দু মাত্র কার্পন্য করেন নাই।
এখন আমাদের সরকারের দুর্বল প্রশাসনের ভুল শুধরাতে গিয়া শাহী মির্জার ভাগ্যেও যদি ওইরকম কিছু জুটে তাতে আর্চয্য হবার কিশু আছে বলে আমার মনে হয় না। শুধু বলব হে বঙ্গজ জননী আমাদেরকে বাঙ্গাল করে না রেখে বানিয়ে মানুষ কর, মা মানুষ কর।
জ্যাকি ৮ সেপ্টেম্বর ২০০৮ ১১:৪১ পূর্বাহ্ণ
কঠিন!!! ভাই আপনার গল্পের ফলাফল খুবই জটিল।
God save us!
শামস সেপ্টেম্বর ৮, ২০০৮ ১১:৫১ পূর্বাহ্ণ
মন্তব্যের ধন্যবাদ জ্যাকি।
Moshiur Rahman Masud ৮ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৯ অপরাহ্ণ
HIKING IS NEED TO CHECK WEAKNESS & DEVELOPMENT OUR IMPORTANT DEPARTMENT’S SECURITY MANAGEMENT. SO THANKS “SHAHI MIRZA”
আরিফ জেবতিক ৮ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫৪ অপরাহ্ণ
শাহী মির্জা যা করেছেন সেটাকে সমর্থন করতে পারছি না ।
আইনের দৃষ্ঠিতে অপরাধ , অপরাধই । সেখানে সংগঠিত অপরাধের দায় সংশ্লিষ্ঠকে নিতে হয় ।
সরকারী কোন প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করা উচিত হয় নি । সরকারী বেশিরভাগ সিস্টেমই আসলে ভাঙ্গাচুরা , এগুলোতে যদি বেসরকারী হামলা হতে থাকে সেটা কাজের কথা নয় ।
আইনের দিক থেকে শাহী মির্জার জন্য বিরাট বিপদ অপেক্ষা করছে দেখে মনটা খারাপ হচ্ছে । তাকে অনুকম্পা প্রদর্শন করা উচিত । কারন কাজের পেছনে তার এডভেঞ্চারাস মন কাজ করছে , অপরাধী মন নয় ।
কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে আইন অন্ধ , আর সেটি শাহী মির্জার মতো তরুনের ওপর যখন প্রয়োগের প্রশ্ন আসে , তখন সেটি জন্মান্ধ হয়ে যায় ।
রাষ্ট্রীয় হস্তক্ষেপে শাহী মির্জার মুক্তি কামনা করছি ।
বিবর্তন সেপ্টেম্বর ৮, ২০০৮ ১:৫০ অপরাহ্ণ
উচিত অনুচিত কি আবার!!! টয়লেটের দরজায় ফুটা রাখব আর অন্য কেউ তা দেখলে রাগ হব তা কি ঠিক?? গোপন জিনিসের প্রতি মানুষের অদম্য আকর্ষণ আছে তা কি নতুন করে র্যাবদের শিখাতে হবে। আমাদের খুশি হওয়া উচিত যে কালা জাহাঙ্গীর জাতীয়া ইন্ডিয়া থেকে এই ওয়েবসাইট হ্যাক করে নাই। করেছে, এক কম্পিউটার সাইন্সের ডিপ্লোমা নাদান বালক।
বাউল ৮ সেপ্টেম্বর ২০০৮ ১:৩৩ অপরাহ্ণ
শাহী মির্জাকে মুক্তি দেওয়া হোক।
বিবর্তন ৮ সেপ্টেম্বর ২০০৮ ১:৫২ অপরাহ্ণ
আমি জানি না, র্যাবের ওয়েব সাইটে হ্যাক করার র্যাবের কোন ক্ষতি হয়েছে কিনা, কারন আমাদের দেশের বেশির ভাগ সরকারি প্রতিষ্ঠানের ওয়েব সাইট লোক দেখানো। কাজের কিছু থাকে না।
র্যাবের লজ্জাও করে না এই ব্যাপার বুক ফুলিয়ে প্রচার করতে। তাদের নুন্যতম মানসম্মান থাকলে একদম চুপ থাকত এবং সিকিউরিটি এক্সপার্টদের দিয়ে ওয়েবসাইটের মেরামত করাত। গবেট কতগুলা।
আরিফ জেবতিক সেপ্টেম্বর ৮, ২০০৮ ৪:০১ অপরাহ্ণ
এটা ঠিক । আমাদের সরকারী ওয়েবসাইটগুলোতে কী এমন তথ্য থাকে সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে ।
জরিপ করলে দেখা যাবে সচিব পর্যায়ের সিনিয়ার অফিসারদের মাঝে ৯০ শতাংশই বোধহয় জীবনে ইমেইল করেন নি , ওটা কিভাবে করা যায় সেটাও জানে না ।
আর দোষ দিবেন কাকে , ইত্তেফাকের মতো বড় পত্রিকার সাংবাদিকই লিনাক্সকে আইআসপি বলে ।
সুশান্ত সেপ্টেম্বর ৮, ২০০৮ ৪:০৫ অপরাহ্ণ
লিনাক্স নাকি আই,এস,পি- হাসতে হাসতে শেষ!
বিবর্তন সেপ্টেম্বর ৮, ২০০৮ ৪:৩৬ অপরাহ্ণ
এমনও দেখছি সরকারি উচ্চ পদস্ত কর্মকর্তা মোজিলার এড্রেস বারে ইমেইল এড্রেস দিয়া বইসা আছে তার ইনবক্স দেখার জন্য।
সুশান্ত সেপ্টেম্বর ৮, ২০০৮ ৪:৩৭ অপরাহ্ণ
শুধু কি তাই?
ইমেইল ও ওয়েব সাইট কে অনেক সেক্রেটারী পর্যন্ত এক জিনিস মনে করে!
প্রলয় হাসান সেপ্টেম্বর ১৪, ২০০৮ ৩:৩৬ পূর্বাহ্ণ
ইয়াল্লা, এইসব কি শুনতেছি?
বিবর্তন ৮ সেপ্টেম্বর ২০০৮ ১:৫৩ অপরাহ্ণ
শাহী মির্জা, আমরা আছি তোমার পাশে।
শারফুদ্দীন ৮ সেপ্টেম্বর ২০০৮ ৩:৫৪ অপরাহ্ণ
তাদের কাজ প্রশংসার দাবীদার। তাদের নোবেল পুরস্কারে ভূষিত করা হউক।
আমরা আছি তোমাদের পাশে।
৩খাতা৩ ৮ সেপ্টেম্বর ২০০৮ ৪:২৮ অপরাহ্ণ
আমিও (আরও কয়েকজনের মত) শুধু এই বিষয়ে মন্তব্য করার জন্য রেজিষ্ট্রেশন করে প্রথম মন্তব্য করছি।
আমি বলব ভিন্ন কথা, আর ত হলো যদি ছেলেটাকে ঢাকা সেন্টার জেলে পুরে দেয়, বেচারার অনেক কষ্ট হবে। সে সাধারন অপরাধীদের মত না। বাংলাদেশের জেলখানা তো সিলভেস্টার স্ট্যালন এর লক-আপ এর মত সুন্দর এবং আরামদায়ক না।
রেডিআন্ট ৮ সেপ্টেম্বর ২০০৮ ৫:৩৫ অপরাহ্ণ
আমি র্যাব এবং সরকার পক্ষকে বলব শাহী মির্জার মত ছেলেদের প্রনাম কর।
mamunmaziz (পথিক) ৮ সেপ্টেম্বর ২০০৮ ৮:০২ অপরাহ্ণ
দেখা যাক কি হয়….
নানান রঙে
ডুবেছে বঙ্গে
অধিকতার কালো
দেখবা আর কি
সেলুকাস দেশে
যতই জ্বলুক আলো
mamunmaziz (পথিক) ৮ সেপ্টেম্বর ২০০৮ ৮:০৪ অপরাহ্ণ
লিনাক্স আইএসপিটা কোথায়..
ওরা কত স্পিডের কানেকটিভিটি দেয়..
কেউ কি জানেন?
ইত্তেফাক মনে হয় জানে?
মুকুল ৮ সেপ্টেম্বর ২০০৮ ৯:৩৮ অপরাহ্ণ
আছি
প্রলয় হাসান ১৪ সেপ্টেম্বর ২০০৮ ৩:৩৭ পূর্বাহ্ণ
সাথে অাছি(Y)
সুশান্ত ১৪ সেপ্টেম্বর ২০০৮ ৩:৪২ পূর্বাহ্ণ
কেইসের আপডেট কি?
kanti ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২:৪৩ পূর্বাহ্ণ
shahi mirza dhora porte chaise eta ke bollo? o dhora poray rab er website er security er lackings ta shobar nojore esheche eta thik but er mane ei na je mirza icchakrito vabe dhora poreche…