রমজানে মাথা গরম
লিখেছেন: জ্যাকি
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০০৮ ১:৫১ অপরাহ্ণ৩ টি মন্তব্য
রমজান মাস । দোকানপাঠ সব বন্ধ, সারাদিন কেমন খালি খালি ভাব, বিকেলের দিকে দোকানগুলোয় উপচে পড়া ভিড়। হঠাৎ করে ফোন এল বাড়িতে যাওয়ার জন্য , অগত্যা রওয়ানা হলাম। ভিড় ঠেলে কোনমতে গাড়িতে উঠলাম, সিট খালি নাই (standing sit) । যাত্রা পথে ইফতারের সময় হলে হঠাৎ এক বয়স্ক ভদ্দর লোক সিট থেকে দাড়িয়ে চেচিয়ে উঠেন ….কন্ডাকটরকে উদ্দেশ্য করে বলেন
ভদ্দর লোক: “কিথা করতায়, হম হম” (সিলেটি)
……যার মানে দাড়ায়………আপনি কি করতে চান?
কিন্তু বিধি বাম, কথাটা লাগে গিয়ে আমার মত দাড়িয়ে থাকা একজনের……(তরুন)
passenger: “মাতিয়ো না কইলাম, বও বও”
……………………………কথা বলবেননা, বসে পড়ুন।
সব পাসেন্জার হতবাক, আরে হচ্ছেটা কী? কেউ কিছু বুজে উঠার আগেই….
ভদ্দর লোক: “আ.. তুমি কিথা করবায় ?”
passenger: “মুক বন করিলাও কইলাম”
…………………….কথা বন্ধ করেন।
ভদ্দর লোক: “আ.. তুইন জানসনি কার লগে মাত্ রে? আমি কে জানস্ ? জানস্ আমি কে ? ”
passenger: “তোমি চৌকিদার, তিন টেকার চৌকিদার ”
বলতে বলতে ভদ্দর লোক একেবারে প্রায় উম্নাদ, চেহারা টকটকে লাল। আর উনাকে সাপোট করতে আরো ২/৩ জন বয়স্ক লোক দাড়িয়ে পড়েন।
অবস্থা বেগতিক দেখে গাড়ির বাকী passenger “ভাই আমরাও মুসলমান, আমরাওতো ইফতার করমু, প্লিজ আফনারা বউককা “
আসলে ঘটনা হচ্ছে তখন ইফতারের সময় মাত্র ১৫ মিনিট বাকি। বেশিরভাগ passenger -ই মুসলিম, সবারই ইফতার করতে হবে, কিন্তু ঐ ভদ্দর লোকের বোধহয় একটু বেশি ক্ষুধা লেগেছিল, আর মেজাজ ছিল খারাপ। এ জন্য হঠাৎ গরম হয়ে যান, তিনি ইচ্ছে করলে সুন্দর করে বলতে পারতেন …
“হাতে সময় বেশি থাকতে গাড়িটা ভাল কোন রেস্টুরেনটের সামনে থামানোর জন্য, যাতে ভাল খাবার পাওয়া যায়”
আর ঐ দাড়িয়ে থাকা ভাইটি ইচ্ছে করলে আরেকটু ভদ্র আচরন ……
প্রায়ই দেখা যায় এরকম বয়স্ক ভদ্দর লোকদের মাথা গরম করতে, তরুন ভাইদের কাছে আমার অনুরোধ দয়া করে এদের প্রতি একটু সদয় হোন….. আমাদের সবার ফ্যামিলিতেই এরকম অনেক আছেন যারা অল্পতেই মাথা গরম করেন।
এরাই তো আমাদের পিতা-মাথা।
আমরা কি তাদের প্রতি আর একটু ভাল আচরন করতে পারিনা?
ট্যাগঃ










মুকুল ৮ সেপ্টেম্বর ২০০৮ ৯:৪৫ অপরাহ্ণ
হু ম ম
রাশেদ ৮ সেপ্টেম্বর ২০০৮ ১০:৩০ অপরাহ্ণ
ধইরা পিটা দিলেই মাথা ঠান্ডা হয়ে যাবে! (H)
নীড় সন্ধানী ৯ সেপ্টেম্বর ২০০৮ ৯:৫৯ পূর্বাহ্ণ
রোজার দিনে ভিড়-ভাট্টার গুতাগুতিতে আদব কায়দা ঠিক রাখা যায়না। খিদা পেটে মেজাজ এমনিতেই গরম থাকে।