চিন্তাটা ব্যক্তিস্বার্থকেন্দ্রিক
লিখেছেন: মুকুল
শুক্রবার, ২৯ অগাষ্ট ২০০৮ ১১:০৬ পূর্বাহ্ণ১৩ টি মন্তব্য
আমি যে মানবাধিকারের কথা বলি, সে আমার মহত্ত্ব নয়।
চিন্তাটা খুবই সংকীর্ণ; তুমিই তার সোজাসাপটা লক্ষ্য প্রিয়তমা।
নির্মম পৃথিবীতে তোমার বঞ্চনা আমি সইতে পারবো না।
তাই আমি চাই মানবাধিকার সংবেদনশীল সমাজ।
আমি যে শিশু অধিকারের কথা আওড়াই, তার সাথেও তোমার স্বার্থ জড়িত;
তোমার, মানে আমাদের শিশুকে সুন্দর একটি পৃথিবী উপহার দিতে চাই বলে।
আমি যে সমানাধিকারের কথা বলি, তা কোন লৈঙ্গিক সমতার
চেতনা থেকে নয়-স্রেফ তোমার স্বার্থে।
আমি কি তোমার চেয়ে বেশি পেতে পারি কিছু?
কিভাবে ভালোবাসার সাথে বৈষম্য বসবাস করবে বলো?
আমি তাই সমানাধিকারের কথা বলি, ন্যায্যতার কথা বলি।
আমি যে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলি,
সে তোমার জন্য নিরাপদ রাষ্ট্র চাই বলে। আমার প্রিয়তমাকে
নৈরাজ্যের মাঝে রেখে আমি কি নিশ্চিন্তে ঘুমুতে পারি?
এবার বুঝতে পারছো কেন আমি মহৎ বুলি আওড়াই?
বন্ধুরা যেমনটি ভাবে, আদতে তেমন উদার নই আমি; বলতে পারো চরম ব্যক্তিস্বার্থবাদী।
আমি শুদ্ধ হয়ে ওঠার আপ্রাণ সাধনা করি তোমার কষ্ট চাই না বলে।
সুধীজনের মনে প্রশ্ন উঠতে পারে, তুমি চলে যাওয়ার পরও কেন আমি এসব বলে যাই!
কেন ভালোবাসার দায়মুক্ত হয়েও আমার ভেতরে জন্ম নেয় না ক্রুদ্ধ ফ্যাসিস্ট?
তবে কি এখনো, একটি মুহুর্তও তোমায় ভালো না বেসে থাকি না?
ট্যাগঃ









(৬ ভোট, গড়: 4.33/5)
গেদু চাচা ২৯ অগাষ্ট ২০০৮ ১১:১২ পূর্বাহ্ণ
বস,
আপনার কবিতা তো এককেরে হাড্ডিত লাগানো কবিতা।
অসাধারণ হয়েছে।

তারাও দিলাম ৫ টা।
ছোট্ট একটা প্রশ্ন ছিলো করে ফেলি।
আপনার প্রি্যতমাটা কি আপনার দেশ? (প্রশ্নটা বোকার মত হয়ে গেলো না তো?)
মুকুল অগাষ্ট ২৯, ২০০৮ ১১:২০ পূর্বাহ্ণ
ভাইরে, দেশ কি কখনো কাউকে ছেড়ে যায়! (U)
ধিকিধিকি অগাষ্ট ২৯, ২০০৮ ৬:৪৬ অপরাহ্ণ
ফাইন। ধন্যবাদ আপনাকে।
আলা_ভোলা ২৯ অগাষ্ট ২০০৮ ১১:২৩ পূর্বাহ্ণ
“আমি শুদ্ধ হয়ে ওঠার আপ্রাণ সাধনা করি তোমার কষ্ট চাই না বলে।”
মুকুল অগাষ্ট ২৯, ২০০৮ ১১:৩১ পূর্বাহ্ণ
ধন্যবাদ আলাভোলা ভাই
মলিকিউল ২৯ অগাষ্ট ২০০৮ ১২:৫৫ অপরাহ্ণ
“কিভাবে ভালোবাসার সাথে বৈষম্য বসবাস করবে বলো?
আমি তাই সমানাধিকারের কথা বলি, ন্যায্যতার কথা বলি।”
–তুফান। তারাইলাম।
মুকুল অগাষ্ট ২৯, ২০০৮ ১০:২৬ অপরাহ্ণ
ধন্যবাদ মলিকিউল ভাই
বাউল ২৯ অগাষ্ট ২০০৮ ২:০২ অপরাহ্ণ
চমৎকার কবিতা!
ভালো লেগেছে।
মুকুল অগাষ্ট ২৯, ২০০৮ ১০:২৬ অপরাহ্ণ
ধন্যবাদ বাউল ভাই
ধিকিধিকি ২৯ অগাষ্ট ২০০৮ ৬:৪৬ অপরাহ্ণ
মুকুল অগাষ্ট ২৯, ২০০৮ ১০:২৭ অপরাহ্ণ
ধন্যবাদ ধিকিধিকি। আপনাকে নতুন মনে হচ্ছে। ব্লগে স্বাগতম।
নাসরিন সুলতানা ৩০ অগাষ্ট ২০০৮ ৫:৩৫ পূর্বাহ্ণ
মুকুল চমৎকার।

আহারে!যার বোঝার কথা সেই বুঝল না। ;-(
মুকুল অগাষ্ট ৩০, ২০০৮ ১০:০৫ পূর্বাহ্ণ
আমার চেষ্টার কোন ত্রুটি ছিলো না! ;-(