সুখ খেলা করুক
লিখেছেন: মুকুল
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০০৮ ৯:৪৪ অপরাহ্ণ১০ টি মন্তব্য
তোমার পড়ার টেবিলে
লাগোয়া বারান্দায়
টবে লাগানো ফুলের সৌরভে
সুখ খেলা করুক।
তোমার স্নানঘরে
দামী সাবানের ফেনায়
নরম তোয়ালেতে
সুখ খেলা করুক।
তোমার রান্নাঘরে
গোছানো খাবার টেবিলে
দেশী বিদেশী সুগন্ধি মসলায়
সুখ খেলা করুক।
তোমার শোবার ঘরে
বালিশ তোষক কাঁথায়
রঙ করা নতুন দেয়ালে
সুখ খেলা করুক।
তোমার নীল চূড়িতে
চুলের ব্যান্ডে নেকলেসে
সাদা পাথরের কানের দুলে
সুখ খেলা করুক।
তোমার ফুল শয্যায়
কোমল আঘাত প্রতি-আঘাতে
আলোক সজ্জার আলো আঁধারীতে
সুখ খেলা করুক।
নিরাপদ গৃহে
কাজ শেষে ফেরা
গৃহস্বামীর প্রগাঢ় আলিঙ্গনে
সুখ খেলা করুক।
সুখ খেলা করুক।
২২ ডিসেম্বর, ২০০৭
ট্যাগঃ









রাশেদ ৭ সেপ্টেম্বর ২০০৮ ৯:৪৮ অপরাহ্ণ
ফ্রম দ্য গ্রেট রাশু কবিঃ (H)
দুঃখটুকু চেপে রাখ
সুখটুকু বিলিয়ে যা
নিজের আর কয়দিন
অন্যকে স্বপ্ন দেখা
বাঁধা হয়ে দাড়াস নে
সুখ তাকে বুনতে দে
নিজের সুখের আগুনে
তারে তুই পুড়াস নে
চাইলেই কি আর সব হয়
হাত বাড়িয়েও ধাক্কা সই
তোর থেকে প্রিয় কেউ নেই
তোর সব ভালো চাই তাই
তোর গন্ধ ভুলি নাইরে
তোর নিরব চাহনি আজো পোড়ায় যে
তোর টোলছাড়া গালই আমার প্রিয়
তোর পাতলা ঠোঁটেই মদেছিলাম
তোর উষ্ণতাটুকু আজো অমলিন
তবুও
ভুলেও আর চাইবো না
তোকে মনেও পড়বে না
তুই যে ছিলি আমার সবি
তবুও
তোর সাথে যে আড়ি
স্বার্থপরের মত
সুখী হ তুই
ভুলেও কাঁদি না
চোখে পানি আসে না
সুখী হ তুই
মুখপুড়ী সুখী হ তুই!!
তুই তুই তুই!!
মুকুল সেপ্টেম্বর ৭, ২০০৮ ৯:৫৪ অপরাহ্ণ
গ্রেট কবিরে বিশাল ধন্যবাদ।
বিদ্যূত চলে গেছে দোস্ত। যাই।
রাশেদ সেপ্টেম্বর ৭, ২০০৮ ৯:৫৫ অপরাহ্ণ
আচ্ছা। আমিও যাই।
ঠা ঠা!
মলিকিউল সেপ্টেম্বর ৯, ২০০৮ ৭:৪৯ অপরাহ্ণ
উরি বাপস্! রাশু ভাই, আলাদা পোষ্টে দেন কবতে খানি। সৌইন্দর্য হইছে।
নাসরিন সুলতানা ৭ সেপ্টেম্বর ২০০৮ ১১:০১ অপরাহ্ণ
আপনার কবিতাটা পড়ে কেন যেন বুকের মধ্যে একটু চিন চিনে ব্যথা মোচড় দিল। আপনার ঘরেও সুখ খেলা করুক শুধু তার একার ঘরে নয়। কবিতা ভাল লেগেছে।

মুকুল সেপ্টেম্বর ৮, ২০০৮ ৯:৫২ অপরাহ্ণ
অনেক ধন্যবাদ নাসরিন আপু। আবেগাপ্লুত হলাম!
ফারিহান মাহমুদ ৮ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৭ অপরাহ্ণ
তার ঘরে সুখ খেলা করুক, এটা শুধুই মুখের কথা, আসলে অন্তরের কথা হলো সে যেন স্বামীর ঘরে জ্বলে পুড়ে মরে, আর অহর্নিশি আপনার কথাই তার মনে পড়ে।
কবিতা ভালো লাগলো।
মুকুল সেপ্টেম্বর ৮, ২০০৮ ৯:৫৩ অপরাহ্ণ
মনে হয় না এটা শুধু মুখের কথা!
যাই হোক, ধন্যবাদ।
মলিকিউল ৯ সেপ্টেম্বর ২০০৮ ৭:৪৮ অপরাহ্ণ
তোমার নীল চূড়িতে
চুলের ব্যান্ডে নেকলেসে
সাদা পাথরের কানের দুলে
সুখ খেলা করুক।…
সুখ খেলা করুক বিরহেও…। কবিতায় তারাইলাম। ভাল্লাগছে।
মুকুল সেপ্টেম্বর ৯, ২০০৮ ৭:৫৮ অপরাহ্ণ
অনেক ধন্যবাদ ভাই।