কম্পিউটারে বাংলা দেখা/লেখা বিষয়ক কিছু তথ্য
লিখেছেন: রাশেদ
রবিবার, ১৫ জুন ২০০৮ ৬:৪৭ পূর্বাহ্ণ৩৯ টি মন্তব্য
এইটা একেবারে প্রাইমারী লেভেলের লেখা। অনেকের জানা থাকার কথা। তাও দিলাম। কারন কাউকে কাউকে দেখতেছি সমস্যায় পড়তেছেন। প্রথমে বাংলা সেটআপ করা, তারপর বাংলা ফন্ট সুন্দর/বড় দেখানোর উপায়, বাংলা টাইপিং আর ব্রাউজার সেটিংস এর কথা আসছে।
ক. বাংলা ইন্সটল করা
১. উইন্ডোজ এক্সপি
প্রথমে কন্ট্রোল প্যানেল> রিজিওনাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অপশনস এ যান। তারপর সেকেন্ড ট্যাব Languages এ ক্লিক করুন। সেখানে Install files for complex script and right-to-left languages (including Thai) এ ক্লিক করুন। আপনার কাছে এক্সপি এর ইন্সটলেশন সিডি ঢুকাতে বলবে। সিডিটি ইনসার্ট করুন। হয়তো কমপিউটার রিস্টার্ট করা লাগবে।
► যদি সিডিটি হাতের কাছে না থাকে তাহলে এই ফাইলটি ডাউনলোড করে নিন, আর রান করে ইন্সটল কমপ্লেক্স ফাইলস এ ক্লিক করুন। আপনাকে কিছুই করতে হবে না, এইটি অটোমেটিক্যালি সব করে দিবে।
২. উইন্ডোজ ২০০০
প্রথমে কন্ট্রোল প্যানেল>রিজিওনাল অপশনস>জেনারেল ট্যাবে যান। নীচের দিকে দেখুন ল্যাঙ্গুয়েজ সেটিংস ফর দ্য সিস্টেম আছে। সেখানে Indic সিলেক্ট করুন। উইন্ডোজ ২০০০ এর সিডিটি দরকার হবে।
৩. উইন্ডোজ ভিস্তা
কিছু করা লাগবে না। সব করা আছে।
৪. উইন্ডোজ ৯৫, ৯৭, ৯৮, এমই
উইন্ডোজ এক্সপির সিডি কিনুন!
খ. ডিফল্ট বাংলা ফন্ট চেঞ্জ করা
উইন্ডোজের ডিফল্ট বাংলা ফন্ট Vrinda তে লেখা তেমন ভালো দেখায় না। তাই এই ফন্টটি চেঞ্জ করে নিলে মেইল, ওয়েবসাইট, কম্পিউটারে বাংলাতে লেখা ফাইলনেইম, ইত্যাদি সবকিছুই ভালোভাবে দেখা যাবে।
► আমি প্রেফার করি সিয়ামরুপালি ফন্ট। এখান থেকে ডাউনলোড করে নিন ফন্টটি। তারপর তা /windows/fonts ফোল্ডারে কপি করে দিন।
► এবার ফন্ট ফিক্সার সফটওয়্যারটি ডাউনলোড করে রান করুন (মাত্র ৭২ কেবি)। রান করার পরে লিস্ট থেকে সিয়ামরুপালি সিলেক্ট করে দিন। আপনাকে হয়তো কমপিউটার রিস্টার্ট করতে বলবে।
গ. বাংলা টাইপিং
বাংলা টাইপ করার জন্য আমি প্রেফার করি অভ্র। এইটা দিয়ে শুধু ব্লগ সাইটে নয়, যে কোন জায়গায় যেমন মেইল, কমপিউটারের ফাইলনেইম, উইনঅ্যাম্প প্লেয়ারের আইডি৩ ট্যাগিং ইত্যাদি সব কাজ বাংলাতে করে নিতে পারবেন। এটাতে ফোনেটিক, ইউনিজয়সহ বেশ কিছু লেআউট রয়েছে। ডাউনলোড লিঙ্ক।
► অভ্র ইউজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এদের একটা পোর্টেবল ভার্শন আছে। ফলে যাদের পিসিতে অ্যাডমিন অ্যাক্সেস নাই (যেমনঃ ল্যাব, সাইবার ক্যাফে, অফিস, ইত্যাদি) সেখানে অভ্রের পোর্টেবল ভার্শন কপি করে পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভের যে কোন যায়গাতে রেখে দিয়ে চালানো যাবে। ফলে ইন্সটল করার ঝামেলাতে যেতে হবে না।
ঘ. ব্রাউজার সেটিংস
► ইন্টারনেট এক্সপ্লোরারে কিছু করা লাগে না, ফন্ট ফিক্সার ইউজ করলে ওরাই সিয়ামরুপালি এইখানে দিয়ে দিবে। (এইটা নিয়ে একটু কনফিউশনে আছি, আমার আইই তে দেখলাম বাংলা কনফিগার করা আছে, যদিও আমি করি নাই, তাই ফন্ট ফিক্সার চেঞ্জ করছে ডিফল্ট ফন্ট হিসেবে বলে মনে হচ্ছে!)
► ফায়ারফক্স ইউজ করলে টুলস>অপশনস>কনটেন্ট>Fonts and Colours>advanced> Fonts for মেনু থেকে Bengali সিলেক্ট করুন। Proportional মেনুতে Sherif সিলেক্ট করুন আর বাকি সবগুলো সিয়ামরুপালি দিন। ফন্ট সাইজ ১৬ করে দিন (কম বেশি হইতে পারে আপনার কমপিউটারের resolution এর উপর ভিত্তি করে)।
☼ ফায়ারফক্স ব্যবহার করাটাই ভালো ইন্টারনেট এক্সপ্লোরার এর চেয়ে। এখান থেকে ডাউনলোড করতে পারেন।
☼ পিডিএফ হিসেবে লেখাটা ডাউনলোড করতে পারেন এখান থেকে।
ট্যাগঃ









maksud ১৫ জুন ২০০৮ ৬:৫৮ পূর্বাহ্ণ
thank you রাশেদ ভাই
রাশেদ জুন ১৫, ২০০৮ ৮:২৬ পূর্বাহ্ণ
ওয়েলকাম।
আসল ট্রাপ ১৫ জুন ২০০৮ ৬:৫৮ পূর্বাহ্ণ
জরুরী পোস্ট
রাশেদ জুন ১৫, ২০০৮ ৮:৩১ পূর্বাহ্ণ
থ্যাঙ্কু।
কেমিকেল আলী ১৫ জুন ২০০৮ ৮:১৫ পূর্বাহ্ণ
গুড পোষ্ট
রাশেদ জুন ১৫, ২০০৮ ১০:৪৫ পূর্বাহ্ণ
থ্যাঙ্কু আপনাকে।
আবু সাঈদ জিয়াউদ্দিন ১৫ জুন ২০০৮ ৮:৪৫ পূর্বাহ্ণ
অনেক ধন্যবাদ।
কেমিকেল, ছবিটা কার?
রাশেদ জুন ১৫, ২০০৮ ৯:১৯ পূর্বাহ্ণ
থ্যাঙ্কু।
ছবিটা ওনার ১১ মাসের পিচ্চির।
আউলা ১৫ জুন ২০০৮ ৯:৫৯ অপরাহ্ণ
বাংলা লিখতে এতো প্যাচাল
রাশেদ জুন ১৫, ২০০৮ ১০:০২ অপরাহ্ণ
এই স্টেপগুলো ফলো কর। কম্পুতে বাংলা দেখবা চমৎকার।
আউলা জুন ১৫, ২০০৮ ১০:০৬ অপরাহ্ণ
ক্যানো আমি কি খারাপ দেখি নাকি!!
তাও ধন্যবাদ।
রাশেদ জুন ১৫, ২০০৮ ১০:০৭ অপরাহ্ণ
ফন্ট ফিক্সারটা ইউজ কর, তাইলে আরো ভালো দেখবা। (রাগের ইমোটা জরুরি!)
আউলা জুন ১৫, ২০০৮ ১০:১৩ অপরাহ্ণ
আমার ওইটা ১৬ ই ছিল (H)
রাশেদ জুন ১৫, ২০০৮ ১০:১৪ অপরাহ্ণ
ঐটা না।
খ. ডিফল্ট বাংলা ফন্ট চেঞ্জ করা এইটা দেখো। (H)
রাশেদ জুন ১৫, ২০০৮ ১০:১৪ অপরাহ্ণ
তুমি ফায়ারফক্স ইউজ কর! বাবারে! দেশ এগিয়ে যাচ্ছে!
:-P
আউলা জুন ১৫, ২০০৮ ১০:১৮ অপরাহ্ণ
:-[ :-[
রাশেদ জুন ১৫, ২০০৮ ১০:১৯ অপরাহ্ণ
ভুত হইয়া দেখলাম মাইর খাইছিলা বাপের, তাও শখ মিটে না!!
আউলা জুন ১৫, ২০০৮ ১০:২৫ অপরাহ্ণ
ভূত সেজে এমন মাইর খাবা যে চোখেমুখে খালি ভূতই দেখবা সামনের ১০ দিন :-[ :-[
রাশেদ জুন ১৫, ২০০৮ ১০:২৬ অপরাহ্ণ
হা হা! বেচারি মাইর খাইয়া খাটের তলায় লুকাই থাইকা এখন প্রলাপ বকা শুরু হইছে! মানুরে কইলা এইটা নিয়া প্রলাপ-২৬ লিখতে পারবে।
আউলা জুন ১৫, ২০০৮ ১০:৩১ অপরাহ্ণ
আমি সত্যি কথা কই তো তাই আমার ভাত নাই ;-( ;-(
রাশেদ জুন ১৫, ২০০৮ ১০:৪১ অপরাহ্ণ
তাইলে স্বীকার করলা মাইর দিছিলো!

আউলা জুন ১৫, ২০০৮ ১০:৫০ অপরাহ্ণ
মাইর খাইছিলো তো পিংগুলি
রাশেদ জুন ১৮, ২০০৮ ৪:১১ পূর্বাহ্ণ
পিংগুলি গেছে কই!
আউলা জুন ১৫, ২০০৮ ১০:১৭ অপরাহ্ণ
করলাম তো?

রাশেদ জুন ১৫, ২০০৮ ১০:১৮ অপরাহ্ণ
প্রসংশা করছি। (H)
রাশেদ জুন ১৫, ২০০৮ ১০:১৯ অপরাহ্ণ
ও, আচ্ছা। করলে দেখবা ফন্ট সুন্দর দেখায় মেইল লেখার সময়ে বা ওয়ার্ডে বাংলা লেখার সময়ে।
আউলা জুন ১৫, ২০০৮ ১০:২৫ অপরাহ্ণ
আইচ্ছা
রাশেদ জুন ১৫, ২০০৮ ১০:২৮ অপরাহ্ণ
হরলিক্সের আছর মনে হয় গেছে!
আউলা জুন ১৫, ২০০৮ ১০:৩২ অপরাহ্ণ
আজকে মাথাটার ঠিক নাই তাই কথাবার্তা ঠিকমত কইতে পারছি না
রাশেদ জুন ১৫, ২০০৮ ১০:৩৭ অপরাহ্ণ
ভালো হইছে।
আউলা জুন ১৫, ২০০৮ ১০:৪৯ অপরাহ্ণ
;-( ;-( অন্যকে নিয়ে এভাবে হাসো তুমি !! ;-( ;-(
রাশেদ জুন ১৫, ২০০৮ ১০:৫০ অপরাহ্ণ
হরলিক্স আসলেই খায় নাই!
আউলা জুন ১৫, ২০০৮ ১১:০২ অপরাহ্ণ
রাশেদ জুন ১৫, ২০০৮ ১১:০২ অপরাহ্ণ
হা হা! চানাচুররে আইতে কইয়ো তো। ঐটারে একটু খেপান দরকার।
আউলা জুন ১৫, ২০০৮ ১১:২২ অপরাহ্ণ
চানাচুর নাকি এইখানে আর আসবে না।
তাকে নাকি তুমি কি বলেছো?
রাশেদ জুন ১৫, ২০০৮ ১১:২৪ অপরাহ্ণ
হাড্ডিগুট্টি ভাইঙ্গা দিমু পোলাডার। এইরকম কিছু একটা কইছিলাম। (H)
মুকুল ১৫ জুন ২০০৮ ১০:২৯ অপরাহ্ণ
রাশেদ জুন ১৫, ২০০৮ ১০:৩০ অপরাহ্ণ
থ্যাঙ্কু মুক্লা।
বাংলায় প্রযুক্তি ১৭ সেপ্টেম্বর ২০০৮ ২:৪০ পূর্বাহ্ণ
আরো একটি বাংলা বিষয়ক টিউটোরিয়াল দেখুন - http://techbangla.net/index.php?showtopic=19138