প্রথম পাতা » টিউটোরিয়াল, প্রযুক্তি

ব্লগস্পট টিউটোরিয়াল ৪ - “বিস্তারিত পড়ুন” বাটন কিভাবে অ্যাড করবেন

লিখেছেন: রাশেদ

বৃহস্পতিবার, ২১ অগাষ্ট ২০০৮ – ১:২৮ পূর্বাহ্ণ টি মন্তব্য

ব্লগস্পট/ব্লগার টিউটোরিয়ালঃ ট্যাবড সাইডবার নেভিগেশন
ব্লগস্পট টিউটোরিয়ালঃ নতুন টেমপ্লেট সেটআপ
ব্লগস্পট টিউটোরিয়াল ৩: নাম্বারড পেইজ নেভিগেশন

ব্লগস্পট বা ব্লগারে যে কোন পোস্ট প্রথম পাতায় পুরোপুরি দেখা যায়। ফলে প্রথম পাতায় নীচের পোস্টগুলো পড়তে অনেক সময় অনেক বেশি স্ক্রল করতে হয়। সেজন্য যদি ফ্রন্ট পেইজে পোস্টের সামান্য অংশ দেখিয়ে বাকি অংশটুকু Read More বা বিস্তারিত পড়ুন টাইপ কমান্ড দিয়ে দেয়া যায়, তাহলে ফ্রন্ট পেইজ অনেক সুন্দর থাকে। নীচের কোডগুলো ইউজ করলে এই সিস্টেম করে ফেলা যায় ব্লগারে।

১. ব্লগার এ লগইন করুন।

২. আপনার বর্তমান টেমপ্লেটটির ব্যাকআপ নিন। তার জন্য ক্লিক করুনঃ ড্যাশবোর্ড>লেআউট>Edit HTML>Download Full Template.

[টিপসঃ যদি লেআউটের বদলে টেমপ্লেট ট্যাব দেখতে পান তাহলে Customise Design এ ক্লিক করে Upgrade Your Template এ ক্লিক করুন। তার আগে লিঙ্ক/ব্লগরোল অ্যাড করে থাকলে তা কপি করে রাখতে পারেন অন্য কোথাও। এখন আপনি Layout ও Edit HTML বাটন খুঁজে পাবেন।]

৩. এবার Edit HTML ট্যাবে </head> লেখাটা খুঁজে বের করুন ও নীচের কোডটি কপি করে পেইস্ট করুন।

টিপসঃ ড্যাশবোর্ড>লেআউট>Edit HTML>Expand Widget Templates এ টিক চিহ্ন দিন। তারপর Crtl+f চেপে সার্চ উইন্ডো ওপেন করে </head> লিখে সার্চ দিন; পেয়ে যাবেন।

tutorial-read-more-01

৪. আবার Ctrl+f চেপে সার্চ দিন post-body লেখাটি দিয়ে। div class=’post-body’ এইরকম একটি অংশ পাবেন। তার কয়েক লাইন নীচে clear for photos floats লেখা দেখবেন। এখানে নীচের কোডটি পেইস্ট করুন div class=’post-body থেকে clear for photos floats পর্যন্ত। [<div class='post-body' এর পরে আরো কিছু কোড থাকতে পারে টেমপ্লেটের উপরে নির্ভর করে, থাকলে সেইসব শব্দের পরে expr:id থেকে শুরু করবেন।]

tutorial-read-more-021

বুঝতে সমস্যা হলে ছবিতে দেখুন।

৫. এবার প্রিভিউ বাটনে প্রেস করে দেখুন। সব ঠিক থাকলে সেইভ করুন।

৬. এবার Dashboard>Settings>Formatting>Post Template এ গিয়ে নীচের অংশটুকু পেইস্ট করে সেইভ করুন।

<span id=”fullpost”>

</span>

৭. এবার পোস্ট লেখার সময়ে Edit HTML এ গিয়ে ৫-১০ লাইন বা যে অংশটুকু আপনি ফ্রন্ট পেইজে দেখাতে চান, ঠিক তার পরে <span id=fullpost”> লাইনটা কাট পেইস্ট করুন (এই লাইনটা আপনার পোস্টে ডিফল্ট হিসেবে সব সময় থাকবে, শুধু পজিশন চেঞ্জ করুন লাইনটার যেখানে চান সেখানে নিয়ে)। আর আপনার পোস্টের একদম শেষে </span> কাট করে বসিয়ে দিন। তাহলেই হবে।

কৃতজ্ঞতাঃ Ssannara এর লেখা একটি টিউটোরিয়াল

বুকমার্ক:
  • Facebook
  • Google
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
  • YahooMyWeb

০ votes, average: 0 out of 5০ votes, average: 0 out of 5০ votes, average: 0 out of 5০ votes, average: 0 out of 5০ votes, average: 0 out of 5 ( ভোট, গড়: 0/5)
লগ ইন করুন রেটিং এর জন্য!
Loading ... Loading ...

ট্যাগঃ , , , , , , , , ,


  • শারফুদ্দীন
    শারফুদ্দীন ২১ অগাষ্ট ২০০৮ ১:৩৯ পূর্বাহ্ণ

    দরকারী কথা । মাথাত বুদ্ধি আছে পোলার

    রাশেদ

    রাশেদ অগাষ্ট ২১st, ২০০৮ ২:০৮ পূর্বাহ্ণ

    কপি পেইস্ট করা জিনিস! (H)

  • তন্ময়
    তন্ময় ২১ অগাষ্ট ২০০৮ ১:৪৯ পূর্বাহ্ণ

    (Y)

    রাশেদ

    রাশেদ অগাষ্ট ২১st, ২০০৮ ২:০৯ পূর্বাহ্ণ

    ধন্যবাদ। :-)

  • রাশেদ
    রাশেদ (লেখক) ২১ অগাষ্ট ২০০৮ ২:০৯ পূর্বাহ্ণ

    কোড পেইস্ট করলাম কোড ট্যাগের ভিতরে রেখে। তাও সমস্যা করে! :-( পরে আপলোড করলাম টেক্সট ফাইল হিসেবে। :-S

  • এস.এ.বাকী
    a.baki ২৫ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৮ অপরাহ্ণ

    boss likha kivabe pathabo ? onek chesta korsi parsina! ekto detail a jodi amake janan, tahole khob opokar hoto. ami noton, dhoron akta kobita post korte chai, kivabe korbo? ekto bole danna please. (C) (C)

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ২৬, ২০০৮ ১০:৪৫ অপরাহ্ণ

    কি লেখা কোথায় পাঠাবেন? আপনি তো পোস্ট দিছেন দেখলাম। :-S

    মলিকিউল

    মলিকিউল সেপ্টেম্বর ২৬, ২০০৮ ১০:৪৮ অপরাহ্ণ

    ইনি সবাইরে জিগাইতেছেন, এ্যালফাবিটিক্যালি।

    পোষ্ট পড়ে পড়ুম। দরকারী জিনিস ঠান্ডা মাথায় পড়া উচিত।

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ২৬, ২০০৮ ১০:৪৮ অপরাহ্ণ

    :-D :-D

ট্র্যাকব্যাকঃ

মন্তব্য করুন!

এই পোস্টের কমেন্ট ফিড সাবস্ক্রাইব করুন!

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!