প্রথম পাতা » টিউটোরিয়াল, নির্বাচিত

ফন্ট বিষয়ক সমস্যা!

লিখেছেন: রাশেদ

শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০০৮ – ৫:৫৪ পূর্বাহ্ণ৬৫ টি মন্তব্য

আমারব্লগ এর নতুন লেআউট আসার পরে ব্লগ আপনি কিরকম দেখতেছেন? মানে ফন্ট সাইজ বা ফন্ট কালার কি রকম দেখা যাচ্ছে? আমি ফায়ারফক্সের কিছু স্ক্রিনশট দিলাম। হুবহু এইরকম দেখা যাওয়ার কথা আমারব্লগ আপনার পিসিতে।

ফায়ারফক্স ফ্রন্ট পেইজ

ফায়ারফক্স ফ্রন্ট পেইজ

ফায়ারফক্স পোস্টের ভিতর

ফায়ারফক্স পোস্টের ভিতর

যদি এইরকম না দেখেন তাহলে নীচের স্টেপগুলো ফলো করতে পারেন। সুবিধাটা হলো তাহলে যে কোন কিছুতেই আপনি বাংলা খুব ভালো দেখবেন সবসময়ে।

  • স্মুথ ফন্ট এজেসঃ

উইন্ডোজ এক্সপি ইউজ করলে ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিজে যান। তারপর Appearance>Effects এ ক্লিক করে Smooth Edges of Screen Fonts এর নীচের মেনু থেকে ClearType সিলেক্ট করে দিন। ফন্ট অনেক সুন্দর দেখাবে।

ফন্ট ক্লিয়ারটাইপ সিলেক্ট করুন

ফন্ট ক্লিয়ারটাইপ সিলেক্ট করুন

  • ফন্ট ফিক্সার ইউজ করুন

ফন্ট ফিক্সার ইউজ করে ডিফল্ট বাংলা ফন্ট চেঞ্জ করে নিন। নীচের স্টেপগুলো ফলো করুন।

১. ফন্ট ফিক্সার ডাউনলোড করুন। সাইজ মাত্র ৭২ কেবি।

২. সিয়ামরুপালি বা সোলায়মানলিপি ফন্ট ডাউনলোড করুন।

Windows/Fonts ফোল্ডারে সিয়ামরুপালি কপি পেইস্ট করুন। সোলায়মানলিপি ফন্টটি ইন্সটলের জন্য Windows/Fonts ফোল্ডারে থাকা অবস্থায় File মেনুতে ক্লিক করে Install New Font এ ক্লিক করে যেখানে সোলায়মানলিপি ফন্টটি ডাউনলোড করেছিলেন সেই জায়গাটা দেখিয়ে দিন ও ফন্টটি সিলেক্ট করে Ok তে ক্লিক করুন। ফন্টটি ইন্সটল হয়ে যাবে।

৩. এবার ফন্টফিক্সার রান করুন। মেনু থেকে সিয়ামরুপালি বা সোলায়মানলিপি সিলেক্ট করে Fix It এ ক্লিক করুন।

ফন্ট ফিক্সার

ফন্ট ফিক্সার

সবচেয়ে বড় কথা, ল্যাঙ্গুয়েজ সেটিংস এ বাংলা এনাবল করে রাখলে ভালো। তবে এইটা ছাড়াও আমি আজকে বেশ ভালো বাংলা ফন্ট দেখতে পারছি! এইটার জন্য নীচের স্টেপগুলো ফলো করুন।

কন্ট্রোল প্যানেলে গিয়ে Regional and Language Options সিলেক্ট করুন। তারপর সেকেন্ড ট্যাব Language এ ক্লিক করে “Install files for complex script and right-to-left languages (including Thai)” সিলেক্ট করুন। আপনার উইন্ডোজ এক্সপির সিডিটি লাগবে। যদি সিডি সাথে না থাকে, তাহলে IComplex ডাউনলোড করে নিন (৪.৪৩ এমবি) আর রান করুন। সবকিছুই অটোমেটিক্যালি করে দিবে।

»» এখানে শুধু উইন্ডোজ এক্সপির কথা বলা হয়েছে। অন্য অপারেটিং সিস্টেম হলে টিউটোরিয়াল দেখুন।

  • ফায়ারফক্স

আরেকটা ব্যাপার। ইন্টারনেট ব্রাউজ করার জন্য ফায়ারফক্স ব্যবহার করুন। হালকা, দ্রুত লোড হয়, ব্যবহার করে আরাম পাওয়া যায়। ডাউনলোড লিঙ্ক

ফায়ারফক্সে বাংলা সেটআপ সুন্দর মত করার জন্য Tools থেকে Options সিলেক্ট করুন আর নীচের ছবির মত করে কনফিগার করে নিন।

ফায়ারফক্সে বাংলা সেটিংস

ফায়ারফক্সে বাংলা সেটিংস

VN:F [1.0.8_357]
রেটিং: 0.0/5 (0 ভোট)
বুকমার্ক:
  • Facebook
  • Google
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
  • YahooMyWeb
৬৫ টি মন্তব্য | ৩৫৮ বার পঠিত | |

ট্যাগঃ , , , , , ,


  • কল্পলোক
    kolpolok ১২ সেপ্টেম্বর ২০০৮ ৬:২৫ পূর্বাহ্ণ

    আমি একজন নতুন ইউসার। মন্তব্যে নিক বাংলায় দেখানোর জন্যে কী করতে হবে জানালে উপকৃত হতাম। ধণ্যবাদ।।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১২, ২০০৮ ৬:৪০ পূর্বাহ্ণ

    স্বাগতম আপনাকে।

    এইটা দেখুন।

    http://amarblog.com/classroom#banglanick

    ৩.৬. বাংলাতে আপনার নিক ↑

    ক্লিক করুনঃ আমার মেনু>প্রোফাইল>ডাকনাম এ নাম লিখুন। তারপর একদম নীচে দেখুন আপডেট প্রোফাইল আছে। সেখানে ক্লিক করে Display name publicly as থেকে যেই নামটি লিখেছেন সেইটা সিলেক্ট করুন।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • হট্টগোল
    হট্টগোল ১২ সেপ্টেম্বর ২০০৮ ৬:২৮ পূর্বাহ্ণ

    আমার কাছে এখনো বেশ হাবিজাবি মনে হচ্ছে ফ্রন্টপেজ। ফিচার পোস্টের নিচের বিতর্ক-মুক্তিযু্দ্ধ-রাজনীতি-ফটোব্লগ এই ট্যাব রাখার দরকার নাই। অন্যকোথাও অন্যভাবে রাখা যেতে পারে।

    তারপর পাশাপাশি দুইটা পোস্টের হেডিং ভালো করে খেয়াল না করলে দূর থেকে একই পোস্টের শিরোনাম মনে হয়। শিরোনামের নিচের তারিখ, টাইম, মন্তব্য, ক্যাটাগরি সব মিলিয়ে হিজিবিজি লাগে। দুইটা পোস্টের মাঝখানের গ্যাপ আরো বাড়াতে হবে। অথবা চিকন একটা দাগ দিয়ে দিতে হবে। পোস্টের কন্টেন্টের চেয়ে শিরোনামের ফন্ট সাইজ বড় করতে হবে।

    নির্বাচিত কলাম উঠিয়ে দিয়ে ট্যাব হিসেবে দেয়া যেতে পারে। ওইখানে মাউস নিলে সর্বশেষ দুইটি পোস্ট দেখাবে। পাঠকের যেইটা ইচ্ছা হয় ক্লিক করে পড়ে দেখবে।

    সাম্প্রতিক মন্তব্য, মেনু, সার্চ ইত্যাদিতে যে প্রকারের নীল রং ইউজ করা হয়েছে সেটা আমারব্লগের কর্পরেট কালার হোক। এবং আমারব্লগের যে ব্যানার আছে সেটাতেও ব্যবহার করা হোক।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১২, ২০০৮ ৬:৫০ পূর্বাহ্ণ

    আমার কাছে এখনো বেশ হাবিজাবি মনে হচ্ছে ফ্রন্টপেজ। ফিচার পোস্টের নিচের বিতর্ক-মুক্তিযু্দ্ধ-রাজনীতি-ফটোব্লগ এই ট্যাব রাখার দরকার নাই। অন্যকোথাও অন্যভাবে রাখা যেতে পারে।

    এই ট্যাব সরানো যাবে মনে হয়।

    তারপর পাশাপাশি দুইটা পোস্টের হেডিং ভালো করে খেয়াল না করলে দূর থেকে একই পোস্টের শিরোনাম মনে হয়।

    দুই কলামের মাঝে বেশ ফাঁকা আছে তো! শিরোনামের ফন্ট আর লেখার ফন্টে তো ৩ সাইজ পার্থক্য আছে। আরো মনে হয় করা যাবে। কিন্তু তাহলে শিরোনাম দেখা যাবে তিন লাইনে চলে গেছে।

    দুইটা পোস্টের মাঝখানের গ্যাপ আরো বাড়াতে হবে।

    আর গ্যাপ বাড়ালে সাইডবারও সরাতে হবে। ফলে অনেক পিসিতে দেখতে সমস্যা হতে পারে। হরাইজন্টাল স্ক্রলবার ইউজ করা লাগতে পারে অনেকের ক্ষেত্রে, যাদের পিসির রেজুলেশন কম, বিশেষ করে বাংলাদেশে যারা থাকে তাদের সমস্যা হতে পারে।

    অথবা চিকন একটা দাগ দিয়ে দিতে হবে।

    ভালো আইডিয়া।

    নির্বাচিত কলাম উঠিয়ে দিয়ে ট্যাব হিসেবে দেয়া যেতে পারে। ওইখানে মাউস নিলে সর্বশেষ দুইটি পোস্ট দেখাবে। পাঠকের যেইটা ইচ্ছা হয় ক্লিক করে পড়ে দেখবে।

    নির্বাচিত কলাম উঠিয়ে ট্যাব বসালেও লাভ হবে বলে মনে হয় না কারন ফিচার পোস্টের কারনে ঐ অংশটুকু ফাঁকা থেকে যাচ্ছে।

    সাম্প্রতিক মন্তব্য, মেনু, সার্চ ইত্যাদিতে যে প্রকারের নীল রং ইউজ করা হয়েছে সেটা আমারব্লগের কর্পরেট কালার হোক। এবং আমারব্লগের যে ব্যানার আছে সেটাতেও ব্যবহার করা হোক।

    এই নীল রংটা কিন্তু ব্যানারে ভালো লাগবে না মনে হয়। অনেক ডার্ক রঙ এইটা। লোগোটা সুন্দর করা দরকার। ইন্টারনেট এক্সপ্লোরারে ভালো দেখায় না।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • মুকুল
    মুকুল ১২ সেপ্টেম্বর ২০০৮ ১০:২২ পূর্বাহ্ণ

    (*) (*) (*) (*) (*)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৭:৪৬ পূর্বাহ্ণ

    :-P :-P

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • নির্মাণ
    নির্মাণ ১২ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫৩ পূর্বাহ্ণ

    প্রয়োজনীয় পোস্ট।
    কিন্তু একটা প্রশ্ন,- আপনারা সিয়াম রুপালিকে স্ট্যান্ডার্ড হিসেবে গ্রহণ করেছেন কেন? আদর্শলিপিকে আমার অনেক বেশি প্রফেশনাল লুক বলে মনে হয় (বিজয়ের সুতন্বীর মতো)।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    হাসিব

    হাসিব সেপ্টেম্বর ১২, ২০০৮ ১০:১৮ অপরাহ্ণ

    সিয়াম রূপালি ভালো ফন্ট । মাগার স্টান্ডার্ড না ।
    বাংলায় সবচেয়ে ভালো ও দৃষ্টিনন্দন ও সবচেয়ে ব্যবহৃত ফন্ট
    হৈলো সুতন্বী এমজে । এখন যেই ফন্টটা আছে সেইটা সুতন্বী এমজের কাছাকাছি
    যায় ।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ১২:০৬ পূর্বাহ্ণ

    স্টানডার্ড নেয়া হোয় নাই, আমারবলগে তো সোলায়মানলিপি। এইটা আমার পিসির কোনফিগারেশন। আমার সিয়ামরুপালি খুব ভালো লাগে।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • নকীব
    নকীব ১২ সেপ্টেম্বর ২০০৮ ১:৪৯ অপরাহ্ণ

    আমার সমস্যা হচ্ছে না…….চমৎকার দেখতে পাচ্ছি………Yooooooo!!!

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৭:৪৪ পূর্বাহ্ণ

    :-) :-)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • নূহান
    নূহান ১২ সেপ্টেম্বর ২০০৮ ৯:০৮ অপরাহ্ণ

    (Y) (Y) (Y) (D)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৭:৪৪ পূর্বাহ্ণ

    থ্যাঙ্কু।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • আশিক
    আশিক ১২ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৮ অপরাহ্ণ

    আমার সমস্যা হচ্ছে না…….চমৎকার দেখতে পাচ্ছি, পোস্টের জন্যে রাশেদ আপনাকে ধন্যবাদ । (Y)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৭:৪৫ পূর্বাহ্ণ

    আপনাকেও ধন্যবাদ।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • হাসিব
    হাসিব ১২ সেপ্টেম্বর ২০০৮ ১০:১৯ অপরাহ্ণ

    এইবার পিটায়া হৈলেও সবাইর ফন্ট ঠিক করাইতে হৈবো । :-[

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ১২, ২০০৮ ১০:২২ অপরাহ্ণ

    ইচ্ছে হয় যাদের ফন্টের সমস্যা তাদের বাসায় গিয়ে ফন্ট ঠিক কইরা দিয়ে আসি :-(

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৭:৪৪ পূর্বাহ্ণ

    পুরা একমত। ফকফকে দেখা যাওয়ার কথা তাও আইলসামি করে কেউ ঠিক করে না! :-(

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • মলিকিউল
    মলিকিউল ১২ সেপ্টেম্বর ২০০৮ ১০:২১ অপরাহ্ণ

    ফন্ট ফিক্সার আর সোলায়মানলিপি।

    বেস্ট কম্বিনেশন! (Y) (Y)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৭:৪৩ পূর্বাহ্ণ

    ফন্ট ফিক্সার আর সিয়ামরূপালি।

    বেস্ট কম্বিনেশন! (Y) (Y) (H) (H)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    মলিকিউল

    মলিকিউল সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৮:৪৭ পূর্বাহ্ণ

    :-S :-S

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৯:০৭ অপরাহ্ণ

    হা হা! সিয়ামরূপালি আমার প্রিয় ফন্ট। এইটা ছাড়ুম না আমি। হে হে! (H) (H)

    VN:F [1.0.8_357]
  • তানজিলা
    তানজিলা ১২ সেপ্টেম্বর ২০০৮ ১১:০১ অপরাহ্ণ

    এখন পিসিটে ফায়ার ফক্স তাই উপায় ফলো করে অনেক ভালো দেখি আমার ব্লগ।কিন্তু ফায়ার ফক্স ইউজের পর থেকে সা.ইন ভালো দেখি না :-(

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ১২:০৫ পূর্বাহ্ণ

    আহারে!

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • নির্মাণ
    নির্মাণ ১২ সেপ্টেম্বর ২০০৮ ১১:০৯ অপরাহ্ণ

    নরমালি অবশ্য আমিও সবকিছু স্বাভাবিক দেখছি। সিয়াম রূপালি খারাপ না। কর্ণফুলি ফন্টের মত এই ফন্টটা আমার খুব প্রিয় একটা ফন্ট। কিন্তু আমি প্রফেশনাল লুক এর কথা বলেছিলাম। যেটা আমার মনে হয় শুধুমাত্র সুতন্বী / সুতন্বী এমজে তেই আছে। আর এটার মত ফন্ট হল আদর্শলিপি। সোলায়মান লিপি তো একই সাইজের অন্য ফন্টের তুলনামূলকভাবে ছোট দেখায়। মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গেলে এটা বোঝা যাবে।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ১২:০৫ পূর্বাহ্ণ

    আদর্শলিপি ভালো ফনট। কিন্তু স্ট্যানডার্ড হিসেবে নেয়া যায় নাই বুঝটেছি না।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • রাশেদ
    রাশেদ (লেখক) ১৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:০৭ পূর্বাহ্ণ

    ধন্যবাদ সবাইকে।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    ইফ্‌তেখার মোহাম্মদ

    ইফ্‌তেখার মোহাম্মদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ১:০৩ পূর্বাহ্ণ

    আপনাকেও ধন্যবাদ।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • প্রলয় হাসান
    প্রলয় হাসান ১৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৮ পূর্বাহ্ণ

    অামার তো মনে হয়, অামার পিসিতে পোস্টে দেয়া ছবির চে ভাল দেখা যাচ্ছে! :-D

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৭:৪২ পূর্বাহ্ণ

    ভিস্তা আর লিনাক্সে খুব ভালো আসবে। :-)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • কিংবদন্তী
    কিংবদন্তী ১৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫১ পূর্বাহ্ণ

    ডইন্যবাড..কিংবদন্তী

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৭:৪৬ পূর্বাহ্ণ

    :-D

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • বিষাক্ত মানুষ
    বিষাক্ত মানুষ ১৩ সেপ্টেম্বর ২০০৮ ১:২০ পূর্বাহ্ণ

    আগের থিকাই ঠিক আছে । আপ্নেরে ধন্যবাদ

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৭:৪৩ পূর্বাহ্ণ

    হে হে!

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • শারফুদ্দীন
    শারফুদ্দীন ১৩ সেপ্টেম্বর ২০০৮ ২:৩৩ পূর্বাহ্ণ

    এম্মা, তাইলেত আমার মরা ধরা পি সি ও ভালা কাম দিতেছে

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৭:৪৩ পূর্বাহ্ণ

    ম্যা হু না! ;-)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • নাসরিন
    নাসরিন সুলতানা ১৩ সেপ্টেম্বর ২০০৮ ৫:৫৮ পূর্বাহ্ণ

    রাশুভাই, থ্যাঙ্কু থ্যাঙ্কু থ্যাঙ্কু (F) (B) (^) (D) (C)
    আমার দঃুখের দিন শেষ হইলো।
    এই ক’দিন কি যে কষ্ট করেছি এই ফন্টের জন্য।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৭:৩৯ পূর্বাহ্ণ

    :-)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • আবু সাঈদ জিয়াউদ্দিন
    আবু সাঈদ জিয়াউদ্দিন ১৩ সেপ্টেম্বর ২০০৮ ৭:২৭ পূর্বাহ্ণ

    রাশেদ খুবই ভাল ছেলে। ধন্যবাদ।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৭:৪০ পূর্বাহ্ণ

    খিক খিক। :-)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • আবু সাঈদ জিয়াউদ্দিন
    আবু সাঈদ জিয়াউদ্দিন ১৩ সেপ্টেম্বর ২০০৮ ৭:৪৮ পূর্বাহ্ণ

    কমেন্ট না হয় করা গেল - কিন্তু পোস্ট লিখি কিভাবে? এই জন্যে কি অভ্র ছাড়া উপায় নাই, মানে কমেন্টের মতো লেখা যায় না?

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    রাশেদ

    রাশেদ সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৭:৫৩ পূর্বাহ্ণ

    আছে তো। HTML এ ক্লিক করেন।

    http://amarblog.com/classroom#banglatype

    ৩.২. বাংলা টাইপ ↑

    পোস্ট লেখার সময়ে দেখুন টুলবারের ডানে Visual ও HTML দুইটি অংশ রয়েছে। HTML এ ক্লিক করলে বাংলা লেখার বেশ কয়েকটি কিবোর্ড পাবেন (UniJoy, Phonetic, Probhat)। পছন্দনীয়টা সিলেক্ট করে লেখা শুরু করে দিতে পারেন এখুনি। ডিটেইলস দেখুন সেকশন ৩.১৩ তে।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    আবু সাঈদ জিয়াউদ্দিন

    আবু সাঈদ জিয়াউদ্দিন সেপ্টেম্বর ১৩, ২০০৮ ৮:৪২ পূর্বাহ্ণ

    ধন্যবাদ।