প্রথম পাতা » ব্লগরব্লগর

দেশ প্রেমে হোচট কেন?

লিখেছেন: দাদু ভাই

বৃহস্পতিবার, ২৮ অগাষ্ট ২০০৮ – ৯:০৯ অপরাহ্ণ টি মন্তব্য

দেশ প্রেমে হোচট? কেনই হোচট খাবো? শিশুকালে যখন মা আমাকে ফেলে চির বিদায় নিল তখনো হোচট খাই নাই। শৈশবে যখন বাবা আলবিদা বলে পরকালে চলে গেলেন তখনো হোচট খাই নাই। হোচট খাই নাই অভিবাবহীন এই পথ চলাতে। হোচট খাই নাই শত বাধা বিপত্তিতে। শুধুই স্বরন করেছি বিদ্রোহী কবি নজরুলের সেই মহা মূল্যবান বাণী যত দুঃখ দাও হে প্রভু শক্তি দাও হে সহিবার আর সেই ভাবনাই আমাকে রক্ষা করেছে।

 

হোচট খেয়েছি ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালে যখন দেখেছি যে পাকিস্তানীরা আমাদের সেনা প্রধানের নিকট খমতা হস্তান্তর না করে অরোরার নিকট করল। হোচট খেয়েছি যখন দেখেছি একজন সেনা কর্মকর্তা খমতা দখলের পর স্বাধীনতার বিপক্ষ শক্তির একজনকে প্রধান মন্ত্রী করলেন। হোচট খেয়েছি যখন দেখলাম শেখ মুজিবকে সপরিবারে হত্যা করার পর ইন্ডেমনিটি অধ্যাদেশ জারী করে হত্যাকারীদেরকে রক্ষা করেছিল। একটি হত্যার বিচার চাওয়া যাবেনা একেমন দেশ? হোচট খেয়েছি জাতীয় চার নেতাকে জেলের মধ্যে হত্যা করতে দেখে। হোচট খেয়েছি যখন দেখেছি জামাতীরা ণারী নেত্রীত্ব হারাম বলে ঘোষনা দেওয়ার পর সেই ণ্রারীর আঁচলের নিচে যাইয়া মন্ত্রীত্ব গ্রহন করে বগল বাজায়, আর ফতুয়ার কথা বেমালুম ভুলে যায়।

 

কিন্তু ঐসমস্ত কিছুই আমার দেশ প্রেমে বিগ্ন ঘটাতে পারে নাই। কারন আমার প্রেমে কোন খাঁদ  নাই। একজন প্রেমিক কখনো তার প্রেমে হোচট খায় না। বাঁধা পেলে প্রেম আরো গভীর থেকে গভীরতম হয়ে উঠে। যেমন হয়েছিল লাইলী-মজনু, শিরি-ফরহাদ আর অনেকের বেলায়। প্রেম করে তারা ইতিহাস রচনা করে গেছে আমাদের জন্য। তাই দেশ প্রেমে আমি কখনো হচট খাই নাই। কারন আমি একজন প্রেমিক এবং আমার দেশকে ভালবাসি। কেউ একজন অন্যায় করলে আমার দেশ প্রেমে হচট হবে কেন? খারাপ লোক সর্ব কালে সর্ব যুগেই খারাপ ছিল এবং পৃথিবীর শেষ দিন পর্যন্ত থাকবে, সে জন্য আমার হচট খাওয়ার কোন কারন আছে বলে মনে করি না। তবে অন্যায়কারীকে রুখতে হবে সকলে এক হয়ে। আসুন আমরা আজ এই শপথ করি আমরা আমাদের প্রিয় মাতৃ ভূমিকে নিখাঁদ ভাল বেসে যাব এবং অন্যায়ের প্রতিবাদ করব।

 

আমি প্রেমিক সারা জীবন অবলীলায় প্রেম করে যাব। হোচট আমি খাব না। মনে রাখবেন প্রেমের মরা জলে ডুবে না

বুকমার্ক:
  • Facebook
  • Google
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
  • YahooMyWeb

১ votes, average: 5 out of 5১ votes, average: 5 out of 5১ votes, average: 5 out of 5১ votes, average: 5 out of 5১ votes, average: 5 out of 5 ( ভোট, গড়: 5/5)
লগ ইন করুন রেটিং এর জন্য!
Loading ... Loading ...

ট্যাগঃ


  • নাসরিন
    নাসরিন সুলতানা ২৯ অগাষ্ট ২০০৮ ১২:৩১ পূর্বাহ্ণ

    না ভাই শামস, আপনিও হোচট খেয়েছেন। তবে আমার মত কানা গলিতে নয়। আসলে মানুষ তার গন্ডির ভিতরেই হচট খায়। :-)
    আর হোচট খেলেই দেশপ্রেম কমবে এমন মনে হল কেন? হোচটে প্রেম পোক্ত হয়। ভাল লিখেছেন। শুভেচ্ছা আপনার জন্য।

  • রাশেদ
    রাশেদ ২৯ অগাষ্ট ২০০৮ ৫:২৬ পূর্বাহ্ণ

    ভালৈ।

ট্র্যাকব্যাকঃ

মন্তব্য করুন!

এই পোস্টের কমেন্ট ফিড সাবস্ক্রাইব করুন!

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!