কার্টুনিস্ট আরিফ এর চমতকার এনিমেটেড কার্টুন
লিখেছেন: সুশান্ত
শুক্রবার, ২৯ অগাষ্ট ২০০৮ ৩:৫৯ পূর্বাহ্ণ১৮ টি মন্তব্য
আমরা সব কিছু ভুলে যাই, ভুলে যেতে চাই সবাইকে, নিজেকে তো বটেই। কার্টুনিস্ট আরিফ ও আমাদের মন থেকে হারিয়ে যায়। মনে রাখার প্রয়োজনিয়তা বোধ করি না।
আমরা তাকে খুজে পেয়েছিলাম, অমি ভাই দারুন এক সাক্ষাতকার নিয়েছিলেন। আমরা নিষ্পাপ চেহারার আরিফ কে খুঁজে পাই। তারপর ………।
আবার আমরা তাকে ভুলে যাই। যেন ভুলে যাওয়াই আরিফের নিয়তি। আরিফ আবার এসেছে , এবার এসেছে এনিমেটেড কার্টুন নিয়ে। প্রথম বার দেখলে মনে হবে খুব সাধামাটা সেই দুইটা কার্টুন।
একটু খেয়াল করে বুঝতে পারবেন এই কার্টুন গুলার মধ্যে কতো কিছু লুকিয়ে আছে, লুকিয়ে আছে আপনার , আমার সবার মনের কথা।
তাইলে দেখুন সেই এনিমেটেড কার্টুন।
প্রথম কার্টুনঃ একটি ফুল
২য় কার্টুনঃ একটি প্লেইন দুর্ঘটনা
প্রথম প্রকাশঃ ই-বাংলাদেশ।
ট্যাগঃ










(৬ ভোট, গড়: 3.67/5)
ডাক্তার আইজুদ্দিন ২৯ অগাষ্ট ২০০৮ ৪:০২ পূর্বাহ্ণ
হুমমম
CarefullyCareless ২৯ অগাষ্ট ২০০৮ ৫:১২ পূর্বাহ্ণ
ধন্যবাদ তার কার্টুনটি দেবার জন্য।
এখন বুঝেছি কেন তার প্রয়োজন পরেছিল ঐই অকামের। আসলে এরকম অযোগ্যদের নাম কামানোর জন্য দরকার স্টান্টবাজি। সে দেখেছিল যে তার মত বহু অযোগ্য শুধুমাত্র ধর্মীয় ব্যক্তিকে গালিগালাজ করে কিছু নাম কামিয়েছিল। তাই তারও আর সয় নাই। এখন টুপাইস কামাচ্ছে।
আর সুশান্তকে বলছি নিজে হিন্দু হয়ে মুসলমানদের ব্যঙ্গ যে করে তার সাথেত আপনি সখ্যতা গড়তে চাইবেনই। এ আর নতুনকি। আপনার রাম,দূর্গা,গণেশকে বিদ্রুপ করে কেউ কার্টুন দিলে তার জন্যও কি মায়া উপচে পড়বে? তবে চিন্তা করবেন না, আমরা এত নোংরা নই যে আপনাকে উত্তক্ত করে আনন্দ আস্বাদন করব।
রাশেদ অগাষ্ট ২৯, ২০০৮ ৫:৪০ পূর্বাহ্ণ
পাগলের সুখ মনে মনে!
বিষাক্ত মানুষ অগাষ্ট ৩০, ২০০৮ ২:১১ পূর্বাহ্ণ
এই মানসিকতা নিয়া ধর্মের গান গাও ?
রাশেদ ২৯ অগাষ্ট ২০০৮ ৫:৩৯ পূর্বাহ্ণ
ধন্যবাদ শেয়ারের জন্য।
Arifur Rahman ২৯ অগাষ্ট ২০০৮ ২:১৯ অপরাহ্ণ
Sushanto Da, Apnake Onek onek Dhonnobad.
Arifur Rahman
cartoonist_arif@yahoo.com
সুশান্ত অগাষ্ট ২৯, ২০০৮ ২:৪১ অপরাহ্ণ
স্বাগতম আরিফ।
আরিফুর রহমান অগাষ্ট ৩০, ২০০৮ ৪:২০ পূর্বাহ্ণ
সব্বোনাশ!
আসল আরিফ আইসা গেছে!!
অয়েলকাম!
মলিকিউল ২৯ অগাষ্ট ২০০৮ ২:৪৮ অপরাহ্ণ
ধর্ম আমিও মানি। নামাজ-রোজা-কোরাআন তেলাওয়াত করি। কিন্তু আমি আরিফের ঐ কার্টুনে ধর্ম অবমাননার কিছুই পাই নাই। নামের আগে মোহাম্মদ লাগানো কোনো ধর্মাচরন না। এইটা একটা স্টাইল। বিশেষ করে এই উপমহাদেশের মুসলমানদের স্টাইল। অন্যত্রও আছে। কিন্তু এত বেশী না। এখানে ধর্মের অবমাননা হলো কোথা থেকে? বরং ধর্মপালন করতে গিয়ে অতিরিক্ত আবেগ থেকে করা অতিরিক্ত আচরন ধর্ম অবমাননার মধ্যে পড়ে। যেটা আমাদের উপমহাদেশে বেশী। যেমন: আমরা জানি নামাজ চলাকালে অযথা নড়াচড়া করা উচিত না। কিন্তু নামাজের সময় মোবাইল বেজে উঠলে (সাইলেন্ট করতে ভুলে গেলে) রিং/মোবাইল বন্ধ করা উচিত। আমি দেখেছি নড়াচড়া করা যাবে না অজুহাতে মোবাইলের রিং বাজছেই। হায়রে ধর্মাচারন! কোনটা জরুরি, কোনটা না। এটাও বুঝেনা। এরা আবার মুসল্লি, মাওলানা আরো কত কি!
কোরান সাথে নিয়েই সভ্য মানুষের মতো বাচা যায়। কিন্তু অগ্গ্যান, অল্পশিখ্খিত, অনগ্রসর মোল্লারা ধর্মের সোল এজেন্ট হয়ে ধর্মটাকেই ব্যাকডেটেড বানিয়ে দিচ্ছে।
বাউল ২৯ অগাষ্ট ২০০৮ ২:৫৭ অপরাহ্ণ
মোহাম্মদ দবীরুদ্দীন ধর্ষন করলে ধর্মের অবমাননা হয় না, মোহাম্মদ সমীরউদ্দীন চুরি করলে ধর্মের অবমাননা হয়না। আরিফের কার্টুন ধর্মকে অবমাননা করে! আজব! আরিফকে গ্রেপ্তার করা হয়েছিলো কোন আইনে? বাংলাদেশেকি ব্লাসফেমী আইন আছে?
সুশান্ত অগাষ্ট ২৯, ২০০৮ ৬:২৩ অপরাহ্ণ
সেটাই তো প্রশ্ন ।
ধিকিধিকি অগাষ্ট ২৯, ২০০৮ ৬:২৬ অপরাহ্ণ
`মোহাম্মদ দবীরুদ্দীন ধর্ষন করলে ধর্মের অবমাননা হয় না’এই কথাটা আপনারে কোন বলদে কইছে? আপনারেওতো তাইলে কইতে হইব অনগ্রসর।
মলিকিউলের মন্তব্যটা পইড়া আপনি কি বুঝতে পারলেন ঘোড়ার আন্ডা …? আমি আবার কইয়া দিলাম মনে রাইখেন
`কোরান সাথে নিয়েই সভ্য মানুষের মতো বাচা যায়। কিন্তু অগ্গ্যান, অল্পশিখ্খিত, অনগ্রসর মোল্লারা ধর্মের সোল এজেন্ট হয়ে ধর্মটাকেই ব্যাকডেটেড বানিয়ে দিচ্ছে।’
নাসরিন সুলতানা অগাষ্ট ৩০, ২০০৮ ৪:৪৬ পূর্বাহ্ণ
হ্যা, আবারো আমি বুঝলাম আপনি চোখ বন্ধ করেই চলেন। কয়টা নারী নির্যাতিত হলে আপনি বলবেন নারীরা নির্যাতিত? এমন কোন দিন কি পাওয়া যায় যেদিন তাহলে আরিফ গ্রেফতার হল কেন? আমাদের সরকার এই অনাগ্রসর মোল্লদের কথায় জিম্মি করা মানুষের মাথার নিরাপত্তা দেয় না কেন? মোল্লরা শুধু অনাগ্রসর হলে দেশে মোল্লারা এত কিছু করতে পরতো না। ধর্মের বুজুর্গ নেতার/অগ্রসর মোল্লারা ঐ অনাগ্রসর মোল্লাদের পথে আনতে কোন ফতোয়া দেয় না কেন?
সুশান্ত আপনাকে ধন্যবাদ। শেয়ার করার জন্য।
নাসরিন সুলতানা অগাষ্ট ৩০, ২০০৮ ৪:৫২ পূর্বাহ্ণ
দুঃখিত আগের কমেন্টটার সংশোধন করা হল। ভুল করে ওখানে অন্য একটা কমেন্টের কিছুটা চলে এসেছিল।
তাহলে আরিফ গ্রেফতার হল কেন? আমাদের সরকার এই অনাগ্রসর মোল্লদের কথায় জিম্মি করা মানুষের মাথার নিরাপত্তা দেয় না কেন? মোল্লরা শুধু অনাগ্রসর হলে দেশে মোল্লারা এত কিছু করতে পারে কি করে? ধর্মের বুজুর্গ নেতার/অগ্রসর মোল্লারা ঐ অনাগ্রসর মোল্লাদের পথে আনতে কোন ফতোয়া দেয় না কেন?
সুশান্ত আপনাকে ধন্যবাদ। শেয়ার করার জন্য।
মলিকিউল অগাষ্ট ৩০, ২০০৮ ১০:০৪ পূর্বাহ্ণ
আফু, অনগ্রসর মানে কি শুধু অল্প শিখ্খিত?
অনগ্রসর মানে হইলো চিন্তা-চেতনায় যারা অগ্রসর না, আধুনিক না।
যদি মানসিকতাই চেন্জ না হইলো তাইলে বুজুর্গ হইলেই কি?
এইখানে আমার কমেন্ট বুঝতে ভুল করছেন।
আশিক ২৯ অগাষ্ট ২০০৮ ৭:০০ অপরাহ্ণ
আরিফ হচ্ছে নোংরা রাজনীতির বলির পাঁঠা।আর কিছুই না । এই কৌতুক যে নিছক একটি কৌতুক সেটা মোল্লা পার্টি ভালভাবেই জানত এবং তাদেরই এক ম্যগাজিনে এধরনেরই একটা কৌতুক অনেক আগেই ছাপা হয়েছিলো ।
এফ এম কে ২৯ অগাষ্ট ২০০৮ ৭:৪১ অপরাহ্ণ
বিষাক্ত মানুষ ৩০ অগাষ্ট ২০০৮ ২:১২ পূর্বাহ্ণ
সুশান্ত দা … ধন্যবাদ আপনারে ।