প্রথম পাতা » আলোচনা, দেশ, নির্বাচন ২০০৮, ব্লগরব্লগর, রাজনীতি

নির্বাচন ২০০৮:কী হতে যাচ্ছে ফলাফল,, পর্ব-এক(ঢাকা বিভাগ)

লিখেছেন: স্বপ্নবাজ

সোমবার, ১ ডিসেম্বর ২০০৮ – ৪:৩৭ অপরাহ্ণ৩৫ টি মন্তব্য

মনোনয়ন পত্র জমা দানের তারিখ শেষ হওয়ার মধ্য দিয়ে পুরপুরি শুরু হল নির্বাচনি আমেজ।আগামী দিন গুলো তে বাংলাদশের মানুষ কে সেই সিদ্ধান্ত নিতে হবে যা নেয়ার জন্য তারা দীর্ঘ সাত বছর ধরে অপেক্ষা করছে।সাথে সাথে সবার কাছে গুরুত্বপুর্ন হয়ে উঠছে একটি প্রশ্ন কী হতে যাচ্ছে ২০০৮ সালের নিরবাচনের ফলাফল ? এই লেখায় মুলত চেষ্টা করা হয়েছে সেই প্রশ্ন টির উত্তর খোজার। ধারাবাহিক ভাবে বিস্লেষন করার চেষ্টা করা হবে সারাদেশে কী হতে যাচ্ছে আসন্ন নির্বাচনের ফলাফল তা জানার। এটি মুলত করা হবে আগের বার অনুষ্ঠিত নির্বাচন গুলোর ফলাফল এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি বিচার করে। আজকে এই ধারাবাহিক এর প্রথম পর্ব । প্রথম পর্বে আলোচনা করা হবে জাতীয় নির্বাচনে সব চাইতে গুরুত্তপুর্ন এবং সংসদে ৩০০ টি আসনের মধ্যে সবচাইতে বেশি আসন যে বিভাগে সেই ঢাকা বিভাগের । ঢাকা বিভাগে জাতীয় সংসদের ৩০০ টি আসনের মধ্যে ৯৪ টি অবস্থিত।সংসদীয় আসনের সংখ্যা বলে দেয় ক্ষমতায় যেতে হলে রাজনৈতিক দল গুলোর কাছে ঢাকা বিভাগের গুরুত্ত কতখানি।সর্বশেষ ২০০১ সালের নির্বাচনে বি এন পি এই বিভাগে ৫৬ টি আসন এ জয় লাভ করে আর আওয়ামি লীগ জয় লাভ করে ৩১ আসনে , ২০০১ সালের নির্বাচনে আওয়ামি লীগ জয় লাভ করা ৬২ টি আসনের মধ্যে ৩১ টি ঢাকা বিভাগের।মুলত ঢাকা জ়েলা অর্থাৎ ঢাকা শহর ও এর চার পাশের আসন গুলর ফলাফল নির্ধারন করে ঢাকা বিভাগের মোট আসনে কে এগিয়ে থাকবে তা। ঢাকা বিভাগে বরাবর বি এন পি ভাল ফলাফল করে থাকে অন্য দিকে আওয়ামী লীগ ২০০১ সালের মহা বিপর্যয়ের মধ্যে ও তাদের মোট আসনের অর্ধেক লাভ করে ঢাকা বিভাগ থেকে। গাজীপুর, নারায়নগঞ্জ এর মত জিলা গুলকে আওয়ামী লীগ এর ঘাটি হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। ঢাকা শহরের বেশির ভাগ বি এন পি মন্ত্রি এম পি দূর্নিতির দায়ে জ়েলে । তাদের প্রতি জনগনের আস্থা আগের মত নেই। অন্য দিকে আসন বেরে যাওয়ায় ও তারা যোগ্য প্রার্থি দিতে পারেনি, বরং নানা কারনে বিতর্কিত ব্যক্তি ও তাদের স্বজন দের মনোনয়ন তাদের ভাল ফলাফলে বড় বাধা হিসাবে কাজ করবে। এই অবস্থায় তাদের এই জ়েলাতে শীর্ষ স্থান ধরে রাখা কষ্টকর হবে। অন্যদিকে ভাল প্রার্থি , ভাল সাংগঠনিক অবস্থা এবং দূর্নিতিবাজ দের বিরুদ্ধে অবস্থান আওয়ামী লীগ কে ভাল ফল এনে দিবে বলে আশা করে আওয়ামী লীগ । সব মিলিয়ে গত বারের ৫৬ টি আসনের সাথে এইবার আরো কম পক্ষে ১৫ টি আসন যোগ করা আওয়ামী লীগ এর জন্য কঠিন হবে না।ঢাকা শহর এর পাশা পাশি গাজীপুর,টাংগাইল, মানিকগঞ্জ,ময়মনসিংহ ,মুন্সিগঞ্জ,জামালপুর ,কিশোরগঞ্জ,নরসিংদি এই সব জ়েলা তে গত বারের চেয়ে ভাল ফলাফল করার সম্ভাবনা আছে ।সে ক্ষেত্রে আসন সংখ্যা আর ও বৃদ্ধি পাবে।অন্যদিকে বি এন পি এর পক্ষে তাদের আগের ফলাফল ধরে রাখা কষ্টকর হবে। তাদের তারকা নেতা নাজমুল হুদা, আমান উল্লাহ আমান,মির্জা আব্বাস, ফালু,শাহজাহান সিরাজ ,পিন্টু ,সালাউদ্দিন এর আসন গুলো হারাতে পারে। নতুন করে আসন বিন্যাস হওয়ার ফল ও তাদের বিপক্ষে যাবে। ঢাকা বিভাগের ৯৪ টি আসনে যারাই ভাল করবে ক্ষমতায় যাওয়ার দৌড়ে তারাই আগিয়ে থাকবে এটা বলা যায়।আর সে হিসাবে এখনি অনেক খানি এগিয়ে আছে আওয়ামী লীগ। তাদের এবারকার ফলাফল প্রত্যাশ্যা কেও ছাড়িয়ে যেতে পারে। শুধু ঢাকার ২০ টি আসন দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেবে।

VN:F [1.0.8_357]
রেটিং: 0.0/5 (0 ভোট)
বুকমার্ক:
  • Facebook
  • Google
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
  • YahooMyWeb
৩৫ টি মন্তব্য | ১৬৮ বার পঠিত | |

ট্যাগঃ


  • bengal_gypsi
    bengal_gypsi ১ ডিসেম্বর ২০০৮ ৫:০০ অপরাহ্ণ

    people vote for BNP or awami league and very rarely for individual candidates.
    Most of the MPs of dhaka were no body before they were nominated

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • হাসান রায়হান
    হাসান রায়হান ১ ডিসেম্বর ২০০৮ ৫:০৩ অপরাহ্ণ

    ঢাকা বিভাগে বিএনপি কয়টা আসন পাবে বলে আপনে মনে করেন?

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    স্বপ্নবাজ

    স্বপ্নবাজ ডিসেম্বর ১st, ২০০৮ ৫:২০ অপরাহ্ণ

    @হাসান রায়হান, পড়ে দেখেন আশা করি উত্তর পাবেন।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • আবুল হাসনাত
    আবুল হাসনাত ১ ডিসেম্বর ২০০৮ ৬:০৯ অপরাহ্ণ

    বিএনপি -১৪৮
    জামাত-১১
    বিজেপি-১
    আওয়ামীলীগ-১০৩
    জাপা-৭
    বিধারা-১
    এলডিপি-৩
    অন্যান্য -২৬ :)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    মলিকিউল

    মলিকিউল ডিসেম্বর ১st, ২০০৮ ৬:২৬ অপরাহ্ণ

    @আবুল হাসনাত,
    হাসনাত ভাই! এইটা কি দিলেন?

    আসনওয়ারী হিসাব করছেন, নাকি এ্যাভারেজ এ এমন হবে?

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    আবুল হাসনাত

    আবুল হাসনাত ডিসেম্বর ১st, ২০০৮ ৬:৩৮ অপরাহ্ণ

    @মলিকিউল,জ্বি এভারেজে ।
    ঢাকা সহ সমগ্র বাংলাদেশের কল্পিত রেজাল্ট :)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    বাউল

    বাউল ডিসেম্বর ১st, ২০০৮ ৬:৪৬ অপরাহ্ণ

    @আবুল হাসনাত, আওয়ামীলীগের ১০৩ একটু বেশী হয়ে গেলো না?

    VN:F [1.0.8_357]
    মলিকিউল

    মলিকিউল ডিসেম্বর ১st, ২০০৮ ৭:৩৩ অপরাহ্ণ

    @baul
    আপনে পারেনও মিতা! >:)

    VN:F [1.0.8_357]
    তুহিন

    তুহিন ডিসেম্বর ১st, ২০০৮ ১০:৫২ অপরাহ্ণ

    @আবুল হাসনাত,ভাই এইডা কি খোয়াবে পাইছেন?দেশির কথায় ঠিক আওয়ামী লীগের টা সপ্নে একটু বেশি আর জামাতির ডা একটু কম দেইখা ফালাইছেন।

    VN:F [1.0.8_357]
    জয় বাংলা

    জয় বাংলা ডিসেম্বর ১st, ২০০৮ ৮:৫৯ অপরাহ্ণ

    @আবুল হাসনাত, বিএনপি -১৪৮!!! :-O হাসনাত আপনি কোন দুনিয়ায় বাস করেন? কল্পনার জগৎ ছেড়ে বাস্তবতার আলোকে কথা বলুন।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • ইফ্‌তেখার মোহাম্মদ
    ইফ্‌তেখার মোহাম্মদ ১ ডিসেম্বর ২০০৮ ৬:৫৯ অপরাহ্ণ

    আমার প্রেডিকশন,

    আওয়ামী লীগ তথা মহাজোট ২১২ টা

    আওয়ামী লীগ ১৮২, জাপা ২১, এল ডি পি ৩, অন্যান্য ৬

    বিএনপি তথা ৪ দলীয় জোট ৬৬ টি

    বিএনপি ৫৬ টা, জামাত ৭, বিজেপি ১, ইসলমী ঐক্য জোট ২ টা।

    যুক্তফ্রন্ট (কামাল, কাদের, কোরাঈশী)
    ৬-৮ টা

    অন্যান্য দল ও স্বতন্ত্র:

    ১২-১৪ টা

    না ভোট:
    ২ টা

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    মলিকিউল

    মলিকিউল ডিসেম্বর ১st, ২০০৮ ৭:০৯ অপরাহ্ণ

    @ইফ্‌তেখার মোহাম্মদ,
    আপনারটাও কি জাষ্ট প্রেডিকশন নাকি আসনওয়ারী স্পেকুলেশন?

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    ইফ্‌তেখার মোহাম্মদ

    ইফ্‌তেখার মোহাম্মদ ডিসেম্বর ১st, ২০০৮ ৭:২৪ অপরাহ্ণ

    @মলিকিউল, আসন ওয়ারী স্পেকুলেশন আছে। তবে এখানে পূর্ব শর্ত হলো, ২২ তারিখের পর অযথা আর্মির নির্যাতন না করা, ভোটারদের উপস্থিতি ৭০-৮০% হওয়া। সংখ্যা লঘু সম্প্রদায়ের ভোট নিশ্চিৎ করা। জাল ভোট ও কেন্দ্র দখল রোধ। সর্বোপরি প্রতিটি ভোটের শেষ সময় পর্যন্ত তাদের ভোট গননা করে ফল প্রকাশ নিশ্চিৎ করা।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    মলিকিউল

    মলিকিউল ডিসেম্বর ১st, ২০০৮ ৭:৫৫ অপরাহ্ণ

    @ইফ্‌তেখার মোহাম্মদ,
    কিন্তু এত গুলো ফ্যাক্টর কি একসাথে পজিটিভ হবে।
    ১। আর্মির নির্যাতনটা হয়তো হবে না। আর্মি গ্যান্জামে যাবে না।
    ২। ভোটারদের উপস্থিতি কি এত হবে? সন্দেহ হয়!
    ৩। সংখ্যা লঘু সম্প্রদায়ের ভোট নিশ্চিৎ করাটা এলাকাভিত্তিক ইস্যু।
    ৪। জাল ভোট ও কেন্দ্র দখল রোধঃ এটা কমবে আগের চেয়ে।
    ৫। সর্বোপরি প্রতিটি ভোটের শেষ সময় পর্যন্ত তাদের ভোট গননা করে ফল প্রকাশ নিশ্চিৎ করাঃ ক্লিয়ার না কি বলতে চাইলেন।

    VN:F [1.0.8_357]
    ইফ্‌তেখার মোহাম্মদ

    ইফ্‌তেখার মোহাম্মদ ডিসেম্বর ১st, ২০০৮ ৯:০৪ অপরাহ্ণ

    @মলিকিউল,

    ৫। গত ২০০১ এর নির্বাচনের আমাদের ৪ জন জেনারেল ২০ কোটি টাকায় আই এস আই এর কাছে বিক্রি হয়েছিলো বলে শুনা যায়, এর মধ্যে এস এস এফ এর চিফও ছিলো, ৭০-৮০ টি সিটে ফলাফল পাল্টে দেয়া হয়েছিলো। হাজী সেলিম সহ অনেকেই বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করার পরও ফলাফল পাল্টে দেয়া হয়েছিলো। সাবের হোসেন থেকে শুরু করে ঢাকার সব আসনে আওয়ামী লীগ প্রার্থিরা এগিয়ে থাকলেও রাতারাতি ফল পাল্টে পরদিন দুপুরে প্রকাশ করা হয় ঢাকার ফলাফল। ভোট গননার রাতে সব জায়গা হতে আওয়ামী লীগের লোকদের বের করে দেয়া হয়, নির্বাচনের ৭ দিন আগে হতে সামরিক বাহিনীর লোকেরা বিভিন্ন জায়গায় পটেনশিয়াল আওয়ামী লীগ নেতা কর্মীদের তুলে নিয়ে যায়।

    তাই বলছি, জনগনকে সাথে নিয়ে চট্টগ্রাম ও বরিশালের মত ফলাফল চুরি রোধ করতে হবে। ভোট দিয়েই দায়িত্ব শেষ হবে না, এইবার তা রক্ষাও করতে হবে। বরিশালে মেয়র নির্বাচনে সান্টু ২২ কোটি টাকা খরচ করেছিলো, আওয়ামী লীগের লোকদের এলিট ফোর্স দিয়ে ভোটের দিনও নির্যাতন করা হয়েছে। একাধিক বার ফলাফল পরিবর্তনের চেষ্টা করা হয়েছে। চট্টগ্রামে ৯ জন মন্ত্রী মেয়র মহিউদ্দিনকে হারাতে হেন কাজ নাই করেন নাই। প্রায় পাচ লক্ষ লোক রাতভর পাহারা দিয়ে ফলাফল নিয়ে এসেছিলো, এইবার প্রতি আসনেই তাই করতে হবে, প্রত্যেক ইউনিয়নে ভোট রক্ষা কমিটি করে, লোকজনের ভোট পাহারা দিতে হবে।

    VN:F [1.0.8_357]
    আবুল হাসনাত

    আবুল হাসনাত ডিসেম্বর ১st, ২০০৮ ৭:২৬ অপরাহ্ণ

    @মলিকিউল দা, ইফতি ভাইয়েরটা কোনো দলের প্রতি
    মাত্রাতিরিক্ত আবেগের বহি:প্রকাশ নয়কি?????? অবিশ্বাস্য :)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    এফ এম কে

    এফ এম কে ডিসেম্বর ১st, ২০০৮ ৮:৩০ অপরাহ্ণ

    @ইফ্‌তেখার মোহাম্মদ, ঠিকই আছে। (Y)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    শাওন

    শাওন ডিসেম্বর ১st, ২০০৮ ৯:৩৬ অপরাহ্ণ

    @ইফ্‌তেখার মোহাম্মদ, ফলাফল আপনার স্পেকুলেশন অনুযায়ী হোক এটাই আশাকরি। কিন্তু আশংকা হলো সরকারী হস্তক্ষেপ হলে ফলাফল সুশান্তর স্পেকুলেশন অনুযায়ীও হতে পারে।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    তুহিন

    তুহিন ডিসেম্বর ১st, ২০০৮ ১০:৫৮ অপরাহ্ণ

    @ইফ্‌তেখার মোহাম্মদ, ভাই তাই যেন হয়,তবে ঐ চুদনা গুলোর সপ্নের সাথে পাল্লা দেওয়ার কোন যুক্তি আছে আমি মনে করি না।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    সৌরভ

    সৌরভ ডিসেম্বর ১st, ২০০৮ ১১:০০ অপরাহ্ণ

    @ইফ্‌তেখার মোহাম্মদ,

    না ভোট ২ টা

    ………..আপনি কি বুঝাতে চেয়েছেন যে ২টি আসনে কোন প্রার্থি বিজয়ী হবেনা?

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    ইফ্‌তেখার মোহাম্মদ

    ইফ্‌তেখার মোহাম্মদ ডিসেম্বর ১st, ২০০৮ ১১:০৩ অপরাহ্ণ

    @সৌরভ, না ভোটের মানে কি তাই দাড়ায় না?

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • আবুল হাসনাত
    আবুল হাসনাত ১ ডিসেম্বর ২০০৮ ৭:০৩ অপরাহ্ণ

    @বাউলকে
    হেরপরও দেখবেন হাসিনাপারা নাখোশ !

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • বিডি_আইডল
    বিডি_আইডল ১ ডিসেম্বর ২০০৮ ৭:৩৩ অপরাহ্ণ

    বাইনচুদি আলাপ
    আওয়ামিলিগের চামচামি ছাড়া কিছুই না

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • সুশান্ত
    সুশান্ত ১ ডিসেম্বর ২০০৮ ৮:২২ অপরাহ্ণ

    আমার একটা হিসেব আছে।

    জামাত ২৫ টা
    বিএনপি ১০০ টা
    ইস্লামী জোট ২ টা
    —-
    আওয়ামিলীগ ১৪০ টা
    জাপা ১০ টা
    বাম-জোট ৫ টা
    —-
    যুক্তফ্রন্ট (কামাল, কাদের, কোরাঈশী) ৫ টা
    অন্যান্য দল ও স্বতন্ত্র: ১৩ টা

    যোগফলে ৩০০ আসলো নাকি!

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    সৌরভ

    সৌরভ ডিসেম্বর ১st, ২০০৮ ১১:০২ অপরাহ্ণ

    @সুশান্ত, প্রেডিকশন রিজনবল মনে হচ্ছে……

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    ইফ্‌তেখার মোহাম্মদ

    ইফ্‌তেখার মোহাম্মদ ডিসেম্বর ২nd, ২০০৮ ১২:৫৪ পূর্বাহ্ণ

    @সৌরভ, এটা আর্মিদের দেয়া প্রস্তাবনা।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • এফ এম কে
    এফ এম কে ১ ডিসেম্বর ২০০৮ ৮:৩৩ অপরাহ্ণ

    ঢাকা বিভাগ এ মহাজোট ৯৪ আসন এর ভেতর মিনিমাম ৭৪টা আসন পাবে।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    জয় বাংলা

    জয় বাংলা ডিসেম্বর ১st, ২০০৮ ৯:০২ অপরাহ্ণ

    @এফ এম কে, ইনশাল্লাহ্ :)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    এফ এম কে

    এফ এম কে ডিসেম্বর ১st, ২০০৮ ৯:৩০ অপরাহ্ণ

    @জয় বাংলা, :)

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • স্বপ্নবাজ
    স্বপ্নবাজ (লেখক) ১ ডিসেম্বর ২০০৮ ১১:০০ অপরাহ্ণ

    সবাইকে ধন্যবাদ মন্তব্য করার জন্য তবে ভেবেছিলাম ধারাবাহিক ভাবে প্রত্যেক বিভাগের চিত্র তুলে ধরার চেষ্টা করব এখন তো দেখি সবাই আগে ভাগেই পুর ফলাফল বলে দিচ্ছেন।ভাল হয় যদি যেই বিভাগের সম্পরকে লেখা সেই বিভাগ সম্পর্কে মন্তব্য করলে
    ধন্যবাদ

    VN:F [1.0.8_357]

    [জবাব]

  • somoy10
    somoy10 ১ ডিসেম্বর ২০০৮ ১১:৫৩ অপরাহ্ণ

    কিশোরগঞ্জে (১,২,৩,৫,৬) ৫ টা আওয়ামী লীগ, বিএনপি (৪) ১ টা
    নেত্রকোনা (১,২,৫) ৩ টা আওয়ামী লীগ, বিএনপি (২) ১ টা
    ময়মনসিংহ (১,৩,৪,৭,৮,৯,১০,১১) ৮টা আওয়ামী লীগ, বিএনপি (২,৫,৬) ৩ টা
    শেরপুর (১,২,৩) ৩ টা আওয়ামী লীগ, বিএনপি (০) ০টা
    টাংগাইল (১,৪,৫,৭) ৪ টা আওয়ামী লীগ, বিএনপি (২,৩,৬) ৩ টা
    গাজীপুর (২,৩,৪,৫) ৪ টা আওয়ামী লীগ, বিএনপি (১) ১ টা
    নরসিংদী (৩/৪,৫) ২ টা আওয়ামী লীগ, বিএনপি (১,২) ২ টা

    এগুলো আমার ধারণা,একান্ত আমার বিশ্লেষণ (সম্পূর্ণ জনমত ভিত্তি করে নেয়া),
    তবে কেউ দ্বিমত পোষন করলে সাথে আপনার যুক্তিও তোলে ধরবেন (দয়া করে) ।

    ধন্যবাদ।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    স্বপ্নবাজ

    স্বপ্নবাজ ডিসেম্বর ২nd, ২০০৮ ১২:০৮ পূর্বাহ্ণ

    @somoy10, অন্য যে কোন বারের চাইতে এইবার টাংগাইলে আওয়ামী লীগ এর আসন বাড়বে সে ক্ষেত্রে আসন ৬ টা হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    somoy10

    somoy10 ডিসেম্বর ২nd, ২০০৮ ১২:৩৮ পূর্বাহ্ণ

    @স্বপ্নবাজ,স্পেসিফিকালি বলেন কোন কোন আসনে জয়ের সম্ভাবনা আছে ।
    হতে পারে ৬ টি,কিন্তু কাদের সিদ্দিকীর একটা প্রভাব দু’টি আসনে পড়তে পারে।

    VN:F [1.0.8_357]

    [জবাব]

    ইফ্‌তেখার মোহাম্মদ

    ইফ্‌তেখার মোহাম্মদ ডিসেম্বর ২nd, ২০০৮ ১২:৫৮ পূর্বাহ্ণ

    @somoy10, সব যোগ বিয়োগ শেষ করে একটা পোস্ট দিয়েন অপেক্ষায় রইলাম।

    VN:F [1.0.8_357]
  • এফ এম কে
    এফ এম কে ২ ডিসেম্বর ২০০৮ ৩:৩৪ পূর্বাহ্ণ

    !

    VN:F [1.0.8_357]

    [জবাব]

ট্র্যাকব্যাকঃ

মন্তব্য করুন!

এই পোস্টের কমেন্ট ফিড সাবস্ক্রাইব করুন!

লগ ইন করতে চান?

আপনার মন্তব্য বা আপনার সাইটের ট্র্যাকব্যাক যোগ করুন। ভালো, সুন্দর, টপিক কেন্দ্রিক মন্তব্য করুন। স্প্যাম না করার অনুরোধ রইলো।

Ekushey Inline virtual Bangla keyboard
------------(মাউস ক্লিক করে বাংলা লিখুন)------------