প্রথম পাতা » নির্বাচিত, মানবতা

শাশ্বত সত্যকে বাঁচাতে চাই আমরা

লিখেছেন: টুটুল

সোমবার, ২ জুন ২০০৮ – ৩:৪১ পূর্বাহ্ন৫৭ টি মন্তব্য

শাশ্বত সত্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রথম বর্ষের ছাত্র। ১৯৯৮ সালে পায়ের ব্যাথা থেকে তার অসুস্থতার শুরু। দেশে অনেক চিকিৎসার পরও সুস্থতার কোন লক্ষণ না দেখা গেলে ১৯৯৯ সালে তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা তাকে তিনমাস পরপর কলকাতায় নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দেন। এভাবে ২০০১ সাল পর্যন্ত কলকাতা যাওয়া আসা করতে হয় শাশ্বতকে নিয়ে হয়। মাত্র ৬ মাস পড়াশুনা করে অসুস্থ শাশ্বত সেবছর ৩.৫ জিপিএ পেয়ে এসএসসি পাশ করে। ২০০৩ সালে তার এইচএসসি পাশ করার কথা থাকলেও শাশ্বত তা পারেনি। তখন অসুস্থ হয়ে সে বিছানাগত। সেসময় তার নতুন রোগ দেখা দেয় পেটে। কোন কিছুই খেতে পারতোনা শাশ্বত। শুধু যেটুকু বার্লি খেতো তা খাবার ৫ মিনিটের মধ্যে বমি হয়ে বেরিয়ে আসতো। তাই আবার কলকাতা যেতে হয় তাকে। ডাক্তাররা জানান, তার ক্রনিক ডিওডেনাম আলসার হয়েছে তার। ভেলর হাসপাতালের চিকিৎসকরা শনাক্ত করেন তার গলব্লাডারে স্টোন হয়েছে। সেই সঙ্গে হাড়ের সমস্যা তো রয়েছেই।
২০০৪ সালে শাশ্বতকে আবার নিয়ে যাওয়া ভেলরে। ডাক্তাররা জানান যে, তার Ankilosing spondylitis রোগ হয়েছে যা Seronegative rheunatoid arthritis এবং Seronegative spondilo arthopedy রোগের আরও ভয়ংকর রূপ। এ সময় ডাক্তাররা মত প্রকাশ করেন যে, বাম পায়ের হিট জয়েন্ট বা অস্থিসন্ধি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং প্রত্যেকটি জয়েন্ট আস্তে আস্তে নষ্টের দিকে এগোচ্ছে। যদি না তাকে ৪টি বিশেষ ইনজেকশন অতিসত্ত্বর না দেয়া হয় তাহলে তার দেহের অন্যান্য হাড়ের জয়েন্টও নষ্ট হয়ে যাবে। এই ৪টি বিশেষ ইনজেকশন তাকে নিতে হবে ১ সপ্তাহ পর পর ৪ সপ্তাহে চারটি। ডাক্তাররা বলে দিয়েছেন প্রত্যেকটি ইনজেকশনের দাম ইন্ডিয়ান ২ লাখ রূপি যা বাংলাদেশী টাকার ৪ লাখ টাকা। মোট দরকার ১৬ লাখ টাকা। ডাক্তাররা আরোও বলেন এ রোগের কারণ অজানা এবং আরোও বলেন ধারণা করা হয় যে, HLA ও B-27 নামক এন্টিবডি তার শরীরে তৈরী হয় যা শরীরের ভেতর থেকে উৎপন্ন হয়ে প্রতিটি হাড়ের জয়েন্টে আক্রমণ করে। প্রতিটি হাড়ের জয়েন্টে থাকে Synovial gell। এই এন্টিবড়ি সেই Synovial gell কে শুকিয়ে দেয় বা নষ্ট করে দেয়। Synovial gell এর কাজ হলো হাড়ের জয়েন্টগুলো যাতে সহজে নড়াচড়া করতে পারে। সেজন্য এটি দুই জয়েন্টের মাঝখানে থাকে। এক্ষেত্রে ডাক্তারের কথিত ইনজেকশনগুলো HLA ও B-27 কর্তৃক Synovial gell কে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাবে। ডাক্তার বলেন যে, হিপ জয়েন্ট বা অসি’সন্ধি নষ্ট হয়ে গেলে সেটি পরিবর্তন করা যাবে কিন’ হাতের হাতের আঙ্গুলের জয়েন্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে তা আর পরিবর্তন করা যাবে না। ইনজেকশগুলো নিলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই তার সবকিছু রক্ষা পাবে।
কিন্তু প্রায় দু’বছর যাবৎ তার চিকিৎসা বন্ধ রয়েছে। তার বাম পা ও মেরুদন্ড বেঁকে গিয়েছে। সে একটি স্ক্রাচ্‌ নিয়ে চলাচল করে যা ডাক্তার কর্তৃক একেবারেই নিষিদ্ধ। কিন্তু তার পড়াশুনার প্রতি প্রবল ইচ্ছা ও আগ্রহের কারণে অসহ্য যন্ত্রণার মধ্যেও মাত্র আড়াই মাস পড়াশুনা করেই ২০০৭ সালে ৩.১০ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়। চলতি শিক্ষাবর্ষে (২০০৭-২০০৮ শিক্ষাবর্ষ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়।
স্কুল শিক্ষক বাবার পক্ষে শাশ্বতের জন্য ১৬ লাখ টাকা জোগানো সম্ভব নয়। কিন্তু মাত্র ১৬ লাখ টাকার জন্য আমরা গণযোগাযোগ ও সাংবাদিকতা পরিবার মেধাবী শাশ্বত সত্যকে হারাতে চাইনা। ওর জন্য আমরা মাঠে নেমেছি। আসুন না, আমাদের সঙ্গে হাত বাড়িয়ে শাশ্বত সত্য’র চিকিৎসার টাকাটা জোগাড় করে ফেলি। কী পারবো না আমরা?

=============================================

শাশ্বত সত্যকে বাঁচাতে চাই আমরা এই আহ্বানে সারা দিতে গিয়ে আমরা যে উদ্যোগ গ্রহণ করি …

একটা ফাউণ্ডেশন করার আগ্রহ আমাদের অনেক দিনের। তারই ধারাবাহিকতায় আমরা কয়েকজন উদ্যোগি হয়েছি আপনাদের সুবিধার জন্য… আমাদের উদ্যোগের পাশাপাশি… আপনাদের জড়িয়ে আগাতে চাইছি। অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন.. কোথায় পৌছাবেন আপনাদের সহযোগীতার ছোয়া। আগামী জুন ১২, ২০০৮ এর মধ্যে আপনাদের কাছ থেকে সংগৃহীত তহবিল শ্বাশ্বত’র হাতে পৌছানো হবে। কিভাবে আপনারা সংযুক্ত হবেন?

আমারা যা করতে চাই:
১. ঢাকার বিভিন্ন জায়গায় বসবাসরত ব্লগারদের ঠিকানা আপনাদের সুবিধার জন্য তুলে দেয়া। যাতে দ্রুত কমিউনিকেট করতে পারেন।

মিরপুর: ব্লগার নেমেসিস : +৮৮০১৭২০৩৮৬৫৬৬ ও

মিরপুর, তেঁজগাও শি/এ, নিকেতন ব্লগার মিলটন : +৮৮০১৭১৩৩৬১৭৮৬
উত্তরা: ব্লগার ক্যামেরাম্যান : +৮৮০১৯১২০৪৩৫৩০
বনানী+গুলশান: ব্লগার কালপুরুষ দা : +৮৮০১৭১১৮১৩৩২৬

শ্যামলী+ধানমন্ডি: টুটুল (আমি) : +৮৮০১৭১৩০৪৫৪৯১
মেসবাহ য়াযাদ : মোবাইল : ০১৭১৩০৯১৯৭১। মোসবাহ ভাই এর সাথেও যোগাযোগ করতে পারেন।

২. দেশের বাইরে থেকে কেউ এগিয়ে আসতে চাইলে। ঢাকার একটা ব্যাংক একাউন্ট নম্বর সুইফট কোড সহ প্রদান। যেখানে আপনার টাকা জমা হবে। এবং ব্লগে যদি আপনি বলে যান এমাউন্টটা তাহলে একাউন্ট চেক করে স্বীকারোক্তি তথ্য প্রদান।
একাউন্ট নম্বর:
ক. Name of Account : MD SHAFIQUL ISLAM CHOWDHURY
Bank Account Number : 01-2525712-01
SWIFT Number : SCBLBDDX
Name of Bank and Address : Standard Chartered Bank
Name of Branch : Dhanmondi Branch
Address : House No 37. Road No. 2, Dhanmondi R/A, Dhaka-1205, Bangladesh
Fax : 880-2-9560377

খ. কেউ যদি ওয়েস্টার্ণ ইউনিয়নের (WESTERN UNION) মাধ্যমে টাকা পাঠাতে চান:
Account Name: Md. Shafiqul Islam Chowdhury
Savings Account Number: 5077
UTTORA BANK LTD.
Shyamoli Brnach; Dhaka

৩. সকল তহবিল একত্রিত করে কোন একদিন নিজ নিজ খরচে (কেউ যদি যেতে ইচ্ছুক থাকে) শাশ্বত’র হাতে তুলে দেয়া।

যারা নিজ খরচে যারা রাজশাহী যেতে ইচ্ছুক (১২শে জুন রাতে আমরা রাজশাহী রওনা দিব) :
১. মেসবাহ য়াযাদ
২. নেমেসিস
৩ আমি..
৪. যদি আরো কেউ যেতে চায় (নিজ খরচে)

যারা মেইল করতে চান: tutul@amrabondhu.com

বুকমার্ক:
  • Facebook
  • Google
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
  • YahooMyWeb

৫ votes, average: 5 out of 5৫ votes, average: 5 out of 5৫ votes, average: 5 out of 5৫ votes, average: 5 out of 5৫ votes, average: 5 out of 5 ( ভোট, গড়: 5/5)
লগ ইন করুন রেটিং এর জন্য!
Loading ... Loading ...

ট্যাগঃ


  • ক্যাচাল
    ক্যাচাল ২ জুন ২০০৮ ৫:১৬ পূর্বাহ্ন

    আমার কাছে মনে হচ্ছে সবকিছু বিক্ষিপ্তভাবে হচ্ছে। আমরা চাইলে সামওয়ার, সচলায়তন ও আমারব্লগ মিলে যৌথপ্রয়াস নিতে পারি।

    টুটুল

    টুটুল জুন ২nd, ২০০৮ ৫:২৭ পূর্বাহ্ন

    সেটা তো আরো ভাল প্রস্তাব।

    আপাতত আমার ব্লগ এবং সামহোয়ারইন জয়েন্টলি করতে আমার ভাল লাগবে।

    আমার ব্লগ এর ব্লগার বন্ধুদের সহযোগীতা চাচ্ছি

    ক্যাচাল

    ক্যাচাল জুন ২nd, ২০০৮ ৫:৩১ পূর্বাহ্ন

    সচলায়তন ও বেশি জরুরী। সবাইকে এক করার ব্যবস্থা করেন।

    টুটুল

    টুটুল জুন ২nd, ২০০৮ ৫:৪৭ পূর্বাহ্ন

    বস… তাইলে দয়া কৈরা সচল এর দায়িত্বটা তাহলে আপনি নেন.. একটা ছেলে অন্তত বাচুক..

    সব কিছুর উপরে মানবতা

    ডেভেলপার

    ওয়েবমাস্টার জুন ২nd, ২০০৮ ৫:৫১ পূর্বাহ্ন

    সবাই চাইলে আমারব্লগ অনলাইন পে-মেন্ট সিস্টেম চালু করতে আগ্রহী আছে। আপনার তিন ব্লগ পাড়া কে এক করেন।

    টুটুল

    টুটুল জুন ২nd, ২০০৮ ৬:০৮ পূর্বাহ্ন

    সুখের সংবাদ ধন্যবাদ বস…
    আমি সামহোয়ার এবং আমার ব্লগ এর দায়িত্ব নিতে পারি :)

  • রাশেদ
    রাশেদ ২ জুন ২০০৮ ৮:০৬ পূর্বাহ্ন

    অনলাইন পেমেন্ট লিঙ্ক দিয়ে দিন। তাহলে বিদেশে যারা আছি তাদের জন্য সুবিধা।

  • টুটুল
    টুটুল (লেখক) ৩ জুন ২০০৮ ৩:২০ পূর্বাহ্ন

    বস.. অনলাইন পেমেন্টের ব্যাপারে কি কিছু করা গেল?

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার জুন ৩rd, ২০০৮ ৩:২৪ পূর্বাহ্ন

    কোন ডিসিসন এ তো আসা গেলো না। আমরা তো সেট-আপ করতে রেডি আছি।

  • টুটুল
    টুটুল (লেখক) ৩ জুন ২০০৮ ৩:৩২ পূর্বাহ্ন

    ব্লগার রাশেদ, মানুষ আর জ্বীনের বাদশা এব্যাপারে জানতে চেয়েছিল… রাশেদ এর ওপিনিয়ন কাম্য..

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার জুন ৩rd, ২০০৮ ৩:৪২ পূর্বাহ্ন

    আলোচনা না করে হুট করে শুরু করলে তো শেষ করা যাবে না। তাছাড়া পরে এটা নিয়ে কেঊ প্রশ্ন করলে তো মান-ইজ্জতের টেলাটেলি।

    আমি অল্রেডী ব্যাঙ্ক ও পে-প্যাল এই দুইটা লিঙ্কড করে রেখেছি। শপিং কার্ট ও বানানো আছে। আপ্নারা সবাই আওয়াজ দিলে লিঙ্ক বসিয়ে দেবো।

  • মানুষ ৩ জুন ২০০৮ ৪:০২ পূর্বাহ্ন

    অনলাইন পেমেন্টের সিস্টেম চালু হলে বাইরে যারা আছি সবার জন্য সুবিধা হয়। এ ব্যাপারে কি কোন উদ্যোগ নেয়া হয়েছে?

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার জুন ৩rd, ২০০৮ ৪:১২ পূর্বাহ্ন

    আপনার পাসোয়ার্ড ও গেছে নাকি? গেলে ই-মেইল টা দেন। পাস পাঠাচ্ছি।

  • টুটুল
    টুটুল (লেখক) ৩ জুন ২০০৮ ৪:০৬ পূর্বাহ্ন

    মানুষ ও জানতে চাচ্ছিল .. মানুষের লগইন পাসওয়ার্ড কাজ করতেছে না

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার জুন ৩rd, ২০০৮ ৪:২১ পূর্বাহ্ন

    আপাতত পে-প্যাল এ যারা পাঠাতে চায় তাদেরকে amarblogcharity@gmail.com এখানে পাঠাতে বলেন। শপিং কার্ট এড করার সিস্টেম করতেছি।

  • রাশেদ
    রাশেদ ৩ জুন ২০০৮ ৬:০৩ পূর্বাহ্ন

    আমার মতে অনলাইন সিস্টেম দিলে সুবিধা বিদেশে যারা থাকি তাদের জন্য। বাকি ইউজাররা কই?

  • ওয়েবমাস্টার
    ওয়েবমাস্টার ৩ জুন ২০০৮ ৬:১০ পূর্বাহ্ন

    পুরা ১৫ টা কমেন্ট! আমি একটা দিলাম। 8)

  • টুটুল
    টুটুল (লেখক) ৩ জুন ২০০৮ ৮:০৮ পূর্বাহ্ন

    আজ মঙ্গলবার সকালে শাশ্বত সত্য’র সঙ্গে আমাদের কথা হয়েছে। ১৩ তারিখ ওর ভারতে যাবার কথা ছিলো। কিন্তু সেখানে চিকিৎসকের সাক্ষাত পাবার বিষয়ের ওপর নির্ভর করে বাবার সঙ্গে শাশ্বত আগামী ৯ জুন দর্শনা হয়ে ভারতে যাবে বলে জানিয়েছে। সেখানে চিকিৎসকরা ওর বডি চেকআপ করে চিকিৎসার পরবর্তী ধাপ অর্থাৎ ইন্জেকশন দেয়া শুরু করতে পারেন বলে শাশ্বত জানিয়েছে। নাটোর চিনিকলের পাশে অবস্থিত ওর বাড়ি থেকে নাটোরের আবদুলপুর রেল স্টেশন থেকে ও ট্রেনে চেপে প্রথমে দর্শনা যাবে। সেখান থেকে স্ট্রেচারে করে ওকে সীমান্ত পার করা হবে। এরপর ভারত সীমানায় ঢুকে বাসে চড়ে ওকে নিয়ে যাওয়া হবে ভ্যালোরে।

    রাশেদ

    রাশেদ জুন ৩rd, ২০০৮ ৮:১০ পূর্বাহ্ন

    থ্যাঙ্কস আপডেইটের জন্য।

    কারো কোন সাজেশন আস্তেছে না কেন অনলাইন পেমেন্টের ব্যাপারে। আজব!

  • টুটুল
    টুটুল (লেখক) ৩ জুন ২০০৮ ৮:১০ পূর্বাহ্ন১০

    বস… পোস্টে ফটুক লাগানো যায়? লিংক এর ফটুকটা দেইখেন :(…কষ্ট লাগে :(

  • রাশেদ
    রাশেদ ৩ জুন ২০০৮ ৮:১২ পূর্বাহ্ন১১

    স্বাশত

  • রাশেদ
    রাশেদ ৩ জুন ২০০৮ ৮:১৬ পূর্বাহ্ন১২

    সূত্রঃ

    img src=full link

    পুরাটা অ্যাঙ্গেল ব্র্যাকেটে।

  • ওয়েবমাস্টার
    ওয়েবমাস্টার ৩ জুন ২০০৮ ৮:১৮ পূর্বাহ্ন১৩

    পোস্টে ও আমি দিছি।

    রাশেদ

    রাশেদ জুন ৩rd, ২০০৮ ৮:২০ পূর্বাহ্ন

    ফ্রন্টে আইনা দেন ফটুক।

  • ওয়েবমাস্টার
    ওয়েবমাস্টার ৩ জুন ২০০৮ ৮:২২ পূর্বাহ্ন১৪

    ট্রাই করতেছি।

  • nemesis ৪ জুন ২০০৮ ২:৩৫ পূর্বাহ্ন১৫

    আছি সব খানে সব যায়গাতে ।

    মানবতার সেবাতে আপ্নারাও এগিয়ে আসুন সবাই ।

  • শমশের
    শমশের ৪ জুন ২০০৮ ৪:৫৩ পূর্বাহ্ন১৬

    শ্বাশতর লাইগা পে পালে কয়টাকা উঠলো, সম্ভব হইলে ক্যারা দিলো সেইখানে ট্রান্সপারেন্সি থাকন দর্কার৷ নাইলে প্রশ্ন উঠবো শ্বাশতর নাম দিয়া টেকা পয়সা আমারবল্গের ভান্ডারে জমানি হইতাছে কি না৷ পাব্লিকের ট্রাস্ট নষ্ট করা যাইবো না

    রাশেদ

    রাশেদ জুন ৪, ২০০৮ ৪:৫৭ পূর্বাহ্ন

    হ। নিয়মিত জানাতে হবে।

    কে দিলো সেইটা মনে হয় না জানানোই ভালো। অনেকেই নাম জানাতে চাইবে না।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার জুন ৪, ২০০৮ ৪:৫৯ পূর্বাহ্ন

    এইমাত্র সিস্টেম এড করা হলো। প্রতিদন জিএমটি জিরো হাওয়ার এ আপডেট দেব।

  • শমশের
    শমশের ৪ জুন ২০০৮ ৫:০০ পূর্বাহ্ন১৭

    যে নাম জানাইতে চায় না তারটা এনোনিমাছ থাক্তে পারে৷ কারন আমি দিলাম ৫ টেকা, শাশত পাইলো ১ টেকা আর আমারবল্গ ৪ টাকা দিয়া পিকনিক কর্লো তাইলে ত হইবো না৷ পিকনিকের ঘটনাটা বানায়া কইতাছি না৷ একবার এক্টা মোটামুটি নামকরা দেশি চেরিটি এইকাম করছিলো৷ টেকা তুইলা হেভি আমোদ ফুর্তি কইরা ১০% গরিবগো বিলায়া দিছে

    রাশেদ

    রাশেদ জুন ৪, ২০০৮ ৫:০২ পূর্বাহ্ন

    বুঝুম কেম্নে কে নাম জানাইতে চায় না?

  • সুশান্ত
    সুশান্ত ৪ জুন ২০০৮ ৫:২১ পূর্বাহ্ন১৮

    এই সাইটের ডান সাইটের প্যানেলে ডোনেসন বাটন দেখা যাচ্ছে। সবাইকে এগিয়ে আসার আহবান জানাই।

    টুটুল

    টুটুল জুন ৪, ২০০৮ ১২:১০ অপরাহ্ন

    বস.. অনেক ধন্যবাদ আপনাকে

    ভাল থাকবেন

  • রাশেদ
    রাশেদ ৪ জুন ২০০৮ ৬:২০ পূর্বাহ্ন১৯

    অনলাইন পেমেন্ট চালু হইছে। আর চাইলে উপরে চ্যারেটি ট্যাবে ক্লিক করে কোডটা আপনাদের সাইটেও বসিয়ে নিতে পারবেন।

  • রাহা
    রাহা ৪ জুন ২০০৮ ১০:১২ পূর্বাহ্ন২০

    আমি থাকি শাহবাগ, আমি কার সাথে যোগাযোগ করব ?? কার জন্য সুবিধা হয় ??

    টুটুল

    টুটুল জুন ৪, ২০০৮ ১২:১২ অপরাহ্ন

    বস .. আমি তো আপনারে খুইজা হযরান :(
    কৌশিকদার কাছ থেকে সেল নম্বর নিছিলাম… কিন্তু সেল বন্ধ ছিল..
    যাক.. আমি টুটুল/প্রত্যু … কিংকর্তব্যতে একদিন যাওয়া হবে এর মধ্যে
    নতুন কোন সেল অর আগেরটা ওপেন থাকলে ফোনামুনে

    ধন্যবাদ.. ভাল থাকবেন

  • ডাক্তার আইজুদ্দিন
    ডাক্তার আইজুদ্দিন ৪ জুন ২০০৮ ২:৫৪ অপরাহ্ন২১

    জাগো বাহে কোনটে সবাই

    টুটুল

    টুটুল জুন ৪, ২০০৮ ৩:৪৭ অপরাহ্ন

    এইতো গুরু চৈলা আইছে… আর কোন ভাবনা নাই :) … এইবার বস প্রবাসীগো লৈয়া একটা ঘুটা দেন তো …

    স্বাগতম আইজুদ্দিন বস

  • সুমন ৪ জুন ২০০৮ ৬:৩১ অপরাহ্ন২২

    আমাদের পারতেই হবে (F)

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার জুন ৪, ২০০৮ ৬:৩৩ অপরাহ্ন

    আপনার ডোনেসন রিসিভড হইছে। অনেক ধন্যবাদ। আমরা প্রতিদিন আপডেট করবো, কে কতো দিল।

    টুটুল

    টুটুল জুন ৪, ২০০৮ ১০:৫৯ অপরাহ্ন

    বস
    সামেহায়ারইনব্লগ এও একটা আপেডট কপি দেয়া যায়?

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার জুন ৪, ২০০৮ ১১:০৭ অপরাহ্ন

    ও, ইউকে টাইম রাত ১১.৫৯ ঘন্টায় দুই জায়গাতেই আপডেট দেব।

  • ওয়েবমাস্টার
    ওয়েবমাস্টার ৫ জুন ২০০৮ ৪:২৩ পূর্বাহ্ন২৩

    অনলাইনে এখন পর্যন্ত পাঁচজন ডোনেট করেছেন। তারা হলেনঃ

    mainul -$10.00 USD
    FAHMIDA -$30.00 USD
    Arifur -$10.00 USD
    Mahbub-$100.00 USD
    Sharif -$10.00 USD

    টুটুল

    টুটুল জুন ৫, ২০০৮ ১১:০১ পূর্বাহ্ন

    বস.. অনেক অনেক ধন্যবাদ…

    ভাল থাকেন

  • ওয়েবমাস্টার
    ওয়েবমাস্টার ৫ জুন ২০০৮ ১১:৪২ পূর্বাহ্ন২৪

    S. Manik এইমাত্র ২৫ ডলার দিয়েছেন।
    এখন থেকে পেমেন্ট একসেপ্ট করার সাথে সাথে জানানোর চেষ্টা করবো।

    টুটুল

    টুটুল জুন ৫, ২০০৮ ১২:০১ অপরাহ্ন

    thnx boss.. (L)
    আশা করি শ্বাশ্বতর জন্য কিছু করতে পারব .. ইনশাল্লাহ …
    আপনাকে কষ্ট দেয়ার জন্য কষ্টিত ;)

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার জুন ৫, ২০০৮ ১২:০৫ অপরাহ্ন

    এক কাজ করেন, নতুন একটা পোস্ট দেনঃ লাইভ ফান্ড রাইজিং শিরোনাম এ। বিদেশে তো অনেক ব্লগার থাকে। রেস্পন্স এতো কম কেন? আমরা এক সপ্তাহ টানা লাইভ কালেক্সন করি চলেন।

    একরামুল হক শামীম

    একরামুল হক শামীম জুন ৫, ২০০৮ ১:২১ অপরাহ্ন

    এইটা ভালো উদ্যেগ হবে।

    টুটুল

    টুটুল জুন ৫, ২০০৮ ১:২৭ অপরাহ্ন

    বস.. একটা পোস্ট লিখলিছিলাম… ইন্টারনেট স্লো থাকায় ফায়ারফক্স সরাসরি ক্লোজ করে দেয়াতে পুরো পোস্টটাই হাওয়া… মেজাজ পুরা বিলা হৈয়া আছে :-(

    দেখি আজ হাফ অফিস .. বিকেলে বাসায় গিয়ে আবার চেষ্টা করবো 

  • ওয়েবমাস্টার
    ওয়েবমাস্টার ৫ জুন ২০০৮ ১:২৯ অপরাহ্ন২৫

    আমারব্লগ এ তো অটো সেইভ হয়। কোথায় লিখতেছিলেন?

  • ওয়েবমাস্টার
    ওয়েবমাস্টার ৫ জুন ২০০৮ ১:৪০ অপরাহ্ন২৬

    I. Akbar এর ৫০ ডলার এক্সেপ্ট করা হলো , ধন্যবাদ।

  • ওয়েবমাস্টার
    ওয়েবমাস্টার ২৬ জুন ২০০৮ ১০:৫৯ অপরাহ্ন২৭

    আমি তো একাঊন্ট আপডেট অফ করে দিয়েছিলাম, আজকে সাইন ইন করে দেখি আরো দুজন ডোনেট করছেন । Biplob Debnath ৫০ ডলার ও Subrata Saha ২৫ ডলার। দু’জন কেই অনেক ধন্যবাদ।

    রাশেদ

    রাশেদ জুন ২৬, ২০০৮ ১১:০৫ অপরাহ্ন

    (Y)

  • ওয়েবমাস্টার
    ওয়েবমাস্টার ২৭ জুন ২০০৮ ৪:৫৫ পূর্বাহ্ন২৮

    MS দিয়েছেন ৫ ডলার, উনাকে ধন্যবাদ।

  • নেমেসিস ২৭ জুন ২০০৮ ৫:০৩ পূর্বাহ্ন২৯

    অফ করেন নাই এখনো ??

  • ওয়েবমাস্টার
    ওয়েবমাস্টার ২৭ জুন ২০০৮ ৫:০৪ পূর্বাহ্ন৩০

    অফার এর পর ৮০ ডলার আইছে, ভালো লক্ষন।

  • নেমেসিস ২৭ জুন ২০০৮ ৫:১৫ পূর্বাহ্ন৩১

    ঠিকাসে । চলুক (Y)

ট্র্যাকব্যাকঃ

মন্তব্য করুন!

এই পোস্টের কমেন্ট ফিড সাবস্ক্রাইব করুন!

আপনাকে অবশ্যই লগইন করতে হবে মন্তব্য করার জন্য!