প্রথম পাতা » নির্বাচিত

নতুন সাজে আমারব্লগ (আপডেটেড)

লিখেছেন: ওয়েবমাস্টার

মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০০৮ – ৪:০৫ পূর্বাহ্ণ১৮৬ টি মন্তব্য

আমারব্লগ এ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

১. থিম পরিবর্তন করা হয়েছে।

২. নিজ ব্লগ দেখার ব্যবস্থা (আমার মেনু তে) করা হয়েছে।

৩. নেভিগ্যাশন প্যানেল যোগ করা হয়েছে।

৪. কমেন্ট নাম্বারিং এর ব্যবস্থা হয়েছে।

৫. ছোট একটি টুলবার দেয়া হয়েছে কমেণ্ট ফরম্যাটিং করার জন্য। সেখানে ইউটিউবের লিঙ্ক দেয়ারও ব্যবস্থা করা হয়েছে। ইউটিউব এর বাটনে ক্লিক করলে দেখবেন “httpv://www.youtube.com/watch?v=” সেখানে বোল্ড করা অংশটুকু কপি করে বসিয়ে দিন (http://www.youtube.com/watch?v=9-2Xx74syXI)। ছবি দেয়ার জন্য ছবি তে ক্লিক করে লিঙ্ক দিয়ে দিন। সহজে লিঙ্ক দেয়ার জন্য লিঙ্ক এ ক্লিক করুন।

৬. একটি পোস্ট কতবার পঠিত হয়েছে, সেই সুবিধাও যোগ করা হয়েছে।

৭. আগে ফ্রন্ট পেইজে ফরম্যাটিং দেখা যেত না, এখন থেকে দেখা যাবে। ফলে কবিতা ভেঙ্গে যাবে না আগের মত।

৮. এখন থেকে কম্পিউটারে বাংলা ফন্ট না থাকলেও সমস্যা হবে না আমারব্লগ দেখতে।

৯. কমেন্টে পোস্টের টাইটেলে ক্লিক করলে পোস্টের শুরুতে নিয়ে যাবে। >> তে বা টাইমে ক্লিক করলে লাস্ট কমেন্টে নিয়ে যাবে। আর কমেন্টারের নামে ক্লিক করলে ঐ কমেন্টারের ব্লগে নিয়ে যাবে।

১০. এডিট করুন বাটন দেয়া হয়েছে প্রতি পোস্টের নীচে। ফলে এডিটিং এখন অনেক সহজ হবে।

১১. ট্র্যাকব্যাকগুলো কমেন্টের শেষে থাকবে একসাথে।

১২. লগইন স্ক্রিনের উন্নতি সাধন করা হয়েছে।

১৩. ফন্ট সমস্যার সমাধান করা হয়েছে।

১৪. পোস্ট প্রিন্ট ও ইমেইল ফাংশন অ্যাড করা হয়েছে। ফলে সহজে পেইজ প্রিন্ট বা ইমেইল করতে পারবেন।

১৫. মেম্বারলিস্ট দেয়া হয়েছে উপরে।

১৬. পরিসংখ্যান সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। ফলে এই সাইটের হিট সহ সব ইনফো সবাই দেখতে পারবেন।

১৭. যে কোন পোস্টের কমেন্টের আপডেইট জানার জন্য ইমেইল সাবসস্ক্রিপশন যোগ করা হয়েছে সব পোস্টে। যে কেউ তার সাবস্ক্রাইবারদের ইমেইল অ্যাড্রেস দেখতে পারবেন ও ম্যানেজ সাবস্ক্রিপশন থেকে কোন পোস্টের সাবস্ক্রিপশন রিমুভও করতে পারবেন।

১৮. প্রথম পাতায় হতে কোন পোস্ট সরাতে চাইলে বা কোন পোস্ট প্রথম পাতায় দিতে না চাইলে এডিটে গিয়ে অ্যাড কাস্টম ফিল্ডে ফিয়ে চাবির ঘরে stealth-publish আর মানের ঘরে 1 লিখে দিলেই হবে।

এখন থেকে ফিচার পোস্টে দৈনিক একটি পোস্ট স্টিকি করা হবে। এছাড়া ডানে নির্বাচিত কলামে তিনটি নির্বাচিত পোস্ট সব সময়ে থাকবে। ধারাবাহিক লেখা অনেকেই লিখছেন, তাদের সুবিধার জন্য লাস্ট ধারাবাহিক পোস্টটিও স্টিকি থাকবে ডানের সাইডবারে। তার নীচে অপশন রয়েছে সবগুলো ধারাবাহিক লেখাগুলো একাসাথে পড়ার।

ফন্ট সাইজ সহ কিছু সমস্যা রয়ে গেছে। এগুলো শীঘ্রই ঠিক করে দেয়া হবে।

এরপর প্রায়োরিটি হচ্ছে প্রোফাইল পেইজ যোগ করা।

টেকনিক্যাল অনেক সমস্যা থাকা সত্ত্বেও আপনাদের নিয়মিত অংশগ্রহণকে স্বাগত জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করি।

ধন্যবাদ সবাইকে।

বাই দি ওয়ে, কেউ যদি ফন্টে সমস্যা দেখেন তাইলে ব্রাঊসারের ফন্ট সেটিং চেক করুন। মজিলা তে নিচের মতো করে BNG অথবা Siyam Rupali অথবা Sulayman Lipi সেট করুন।

যদি ফন্ট সাইজ উলটাপালটা দেখায় তাহলে ফন্ট ফিক্সার দিয়ে ফন্ট চেঞ্জ করে নিন সোলায়মানলিপি বা সিয়ামরুপালিতে। তাহলে নেটে যে কোন কিছুতে বাংলা সবসময়ে ভালো দেখবেন। ফন্ট ফিক্সার ডাউনলোড এর লিঙ্ক টিউটোরিয়ালে দেখুন

বুকমার্ক:
  • Facebook
  • Google
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
  • YahooMyWeb

৬ votes, average: 5 out of 5৬ votes, average: 5 out of 5৬ votes, average: 5 out of 5৬ votes, average: 5 out of 5৬ votes, average: 5 out of 5 ( ভোট, গড়: 5/5)
লগ ইন করুন রেটিং এর জন্য!
Loading ... Loading ...

ট্যাগঃ , ,


  • সুশান্ত
    সুশান্ত ২ সেপ্টেম্বর ২০০৮ ৪:১২ পূর্বাহ্ণ

    ঠিক আছে ওস্তাদ।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৪:১৪ পূর্বাহ্ণ

    :-P

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৪:১৫ পূর্বাহ্ণ

    বুক মার্ক ফ্রণ্ট পেইজে দুইটা দেখায় , একটু দেইখেন।

    তনয় হোসনেয়ারা

    Tonoy husneara সেপ্টেম্বর ২nd, ২০০৮ ২:৫০ অপরাহ্ণ

    ওস্তাদতো দেখি নিজেই

  • মুন
    মুন ২ সেপ্টেম্বর ২০০৮ ৫:২৭ পূর্বাহ্ণ

    সুন্দর থিম। :-)

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৭:২২ পূর্বাহ্ণ

    (H) (Y)

  • মলিকিউল
    মলিকিউল ২ সেপ্টেম্বর ২০০৮ ৬:২৫ পূর্বাহ্ণ

    সকালে ব্লগে ঢুকেই দেখি কেমন অচেনা লাগে। পরিবর্তন গুলো ভালোই লাগছে। তবে টুলবার গুলোর কালার টা কি চেন্জ করা যায়? কালো দেখতে ভালো লাগে না। লাল সবুজের কম্বিনেশন করলে কেমন হয়? এটা স্রেফ আমার মতামত।
    ধারাবাহিক শুধু কি একটাই হাইলাইট করা হবে? আর ধারাবাহিক এর তুলনায় সাম্প্রতিক মন্তব্যের ফন্ট সাইজ ছোট হওয়ায় কেমন অগোছালো লাগে।

    পরিবর্তন হোক। পরিবর্তনে নতুন কিছু আসুক। (Y) (Y)

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৭:১৬ পূর্বাহ্ণ

    সাইডবারের কালার চেঞ্জ করা হবে।

    ধারাবাহিক শুধু লাস্টেরটা দেখানো হবে। তবে “More Articles” এ ক্লিক করে বাকিগুলোও পড়তে পারবেন।

    ফন্ট সাইজ চেক করছি। শীঘ্রই বড় করা হবে।

    থ্যাঙ্কস কমেন্টের জন্য। :-)

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৭:২২ পূর্বাহ্ণ

    চেঞ্জ করা হয়েছে সাইজ। :-)

    মলিকিউল

    মলিকিউল সেপ্টেম্বর ২nd, ২০০৮ ১১:৩৭ পূর্বাহ্ণ

    থ্যাংক্যু।

  • গেদু চাচা
    গেদু চাচা ২ সেপ্টেম্বর ২০০৮ ৭:৩৩ পূর্বাহ্ণ

    মনটা খারাপ হয়ে গেলো। চারিদিকে আধার নেমেছে কেনো? ডানে বামে উপরে নিচে করেছেন ভালো ছিলো কিন্তু কালারের এই অবস্থা কেনো? আমি কিছু খুজে পাচ্ছিনা। তাছাড়া কোন লেখা বড় আবার কোনটা একেবারে ছোট যা পড়তে খুব কষ্ট হচ্ছে আমার। যদি এটাই আপনাদের ফাইনাল পরিবর্তন না হয়ে থাকে I mean this site is under construction হয়ে থাকে তবে কাজ করেন সমস্যা নাই।

    কিন্তু এটাই ফাইনাল পরিবর্তন হয়ে থাকলে খাইছে মোরে। আমার ভালো লাগছে না। কালো রং টা আমি এক দম সহ্য করতে পারি না। তাছাড়া সব কিছু মিলিয়ে সাইট টা কেমন যেনো হিবিজিবি অবস্থায় আছে। সেটা আপ গেট আপ একটু ঠিক করেন প্লিজ।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৭:৩৭ পূর্বাহ্ণ

    থিম বসানো শেষ। এখন কালার সহ সাইজগুলো ওকে করা হচ্ছে। একদিনের মাথায় সব ঠিক হয়ে যাবে।

    আরো কোন ইচ্ছে থাকলে জানাতে পারেন, যথাসম্বব রাখার ট্রাই করবো।

    গেদু চাচা

    গেদু চাচা সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৮:৩৬ পূর্বাহ্ণ

    ইতোমধ্যে বলেফেলেছি তার পরও একটু স্পেসিফাই করে বলি।
    ১। সাইটে গাঢ় কালো কালার রাখবেন না।পারলে কালো রং টাই রাখবেন না। আগে কিন্তু ভালোই ছিলো। সিম্পল ছিলো।
    ২। সব লেখার ফন্ট সাইজে একটু সমতা আনুন। কোন লেখা বড় আবার কোনটা একেবারে ছোট যা পড়তে খুব কষ্ট হচ্ছে আমার।
    ৩।সাইট টা কেমন যেনো হিবিজিবি অবস্থায় আছে। সেটা আপ গেট আপ একটু ঠিক করেন প্লিজ।
    ৪। ধারাবাহিকের কেবল প্রথমটা রাখলেই বোধহয় চলে কারণ যিনি প্রথমটা পড়বেন তিনি ঐ খান থেকেই পরেরটাও পেতে পারেন।
    ৫। সাম-ইনে দেখেছি এত হিবিজিবি যে লেখা খুজে পাওয়াই কষ্টকর। আশা করি এখানে এমন হবে না।
    ৬। আগে যেমনটা ছিলো পোস্টকেই মুলত ফোকাস করবেন, যেনো একজন পাঠক স্বাচ্ছন্দে পড়তে পারেন। এখন পোস্ট খোজে পা্ওয়া যায় না।
    ৭। সাম্প্রতিক মন্তব্যের কলামটা আরেকটু বড় করুন,আর বোল্ড করার দরকার আছে বলে মনে হয় না।
    ৮। নট নাও, সব রেজিস্টার্ড ব্লগারের একটা তালিকা সাইটের কোন এক জায়গায় রেখে দিবেন ( রেজি: লিস্ট)
    ৯। এই যে এখন আমি মন্তব্য লিখছি এখানে পোস্টের অংশ যতটা জায়গা নিয়েছে, কমেন্টের জায়গা কিন্তু সেই অনুপাতে কম। কমেন্ট বক্সের হাইট বেড়েছে কিন্তু উইড্থ কমেছে।
    ১০।বাউল যেমনটা বলেছেন,’যারা অনলাইনে আছেন তাদের নামের উপর ক্লীক করলে, প্রোফাইল ওপেন হবে এমন ব্যবস্থা করা যায়।

    অনেক কথা বলে ফেললাম কারণ আমার ব্লগ আমার ঠিকানা হয়েগেছে এত দিনে। আমি যে খানে আছি বাংলায় কথা বলবো দুরে থাক, ইংরেজীতেও দুটো কথা বলার মানুষ আমি পাইনা। তাই ব্লগটা এই কয় দিন আমাকে বেশ সংগ দিয়েছে।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৮:৫২ পূর্বাহ্ণ

    ১. কালো অ্যাভয়েড করা হচ্ছে। এখন কোন কালো রঙ নেই, চোখে পড়লে জানাইয়েন।

    ২. সাইডবারে একটু ছোট রাখা হচ্ছে। আর মেটা ইনফো যেমন কে লিখেছে পোস্ট ইত্যাদি ছোট রাখা হয়েছে। ঐগুলোও আরো একটু বড় করা হবে।

    ৩. আচ্ছা।

    ৫. ফ্রন্ট পেইজ খুব সিম্পলই রাখা হবে। সাইডবার থেকে আরো কমানো হবে জিনিসপত্র।

    ৬. একমত। পোস্টই ফোকাসড থাকবে সবসময়ে।

    ৭. আচ্ছা।

    ৮. হু, মেম্বার লিস্ট দেয়া হবে কিছুদিনের মাঝেই।

    ৯. নোট করে রাখলাম।

    ১০. এইটা সময় লাগবে বেশ কিছুদিন। :(

    অনেক ধন্যবাদ জানানোর জন্য। (Y)

  • বাউল
    বাউল ২ সেপ্টেম্বর ২০০৮ ৭:৩৭ পূর্বাহ্ণ

    পছন্দ হয়নাই! (N)

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৭:৩৮ পূর্বাহ্ণ

    পুরাটাই? :-(

    বাউল

    বাউল সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৭:৫০ পূর্বাহ্ণ

    না পুরোটাই না। ফিচার পোষ্টটা দিছেন কালোর মইধ্যে, কেমন জানি শোক শোক ভাব! সাম্প্রতিক মন্তব্যর সাইজ বেশী ছোট হয় গেছে। যারা অনলাইন আছেন তাদের নামের উপর ক্লীক করলে, প্রোফাইল ওপেন হবে এমন ব্যবস্থা করা যায়?

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৭:৫৭ পূর্বাহ্ণ

    থ্যাঙ্কস আপনাকে। ফিচার পোস্টের কালার চেঞ্জ করতেছি। :)

    সাম্প্রতিক মন্তব্যও আরো বড় করছি এখন।

    অনলাইন ইউজারের নামের উপরে ক্লিক করে প্রোফাইলে যাওয়ার সিস্টেমটা এখনো করা যায় নাই। যেই প্লাগইন ব্যবহার করা হইছে এইটার জন্য, সেখানে এইরকম কোন সিস্টেম নাই, এইটা কাস্টম মেইডের ব্যবস্থা করা হয়েছে। সময় লাগবে কিছুদিন। :(

    বাউল

    বাউল সেপ্টেম্বর ২nd, ২০০৮ ১:০৪ অপরাহ্ণ

    থ্যাঙ্ক্যু, এবার ভালোই লাগছে। ব্লগের হেডিং এর কালার অন্য দেওয়া যায়? নেভী ব্লু হলে ভালো হতো মনে হয়। হেডিং কালো, মেইন স্টোরিও কালো, খবরের কাগজের মত দেখায়।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:১৫ অপরাহ্ণ

    চেঞ্জ করা হইছে এখন।

    বাউল

    বাউল সেপ্টেম্বর ৩rd, ২০০৮ ১০:৪১ পূর্বাহ্ণ

    (F) (F) (F) এখন ভালো লাগছে! থ্যাঙ্ক্যু!

  • আফলাতুন
    আফলাতুন ২ সেপ্টেম্বর ২০০৮ ৮:৩৬ পূর্বাহ্ণ

    > ফন্ট ঠিক করেন।
    >নতুন কিছু ইমো যোগ করেন
    > কালার আগের টাই ভাল লাগতো , আমি ধরে নিয়েছিলাম অই কালার আমার ব্লগের রিপ্রেজেনন্টেটিভ।
    > ২০ টার স্থলে ১৫ টা মন্তব্য প্রদর্শন করা হোক
    > এ সপ্তাহের গল্প , কবিতা এর সংখ্যা ৫ এ আনেন।

    থিম কি সকল ইউজারের কথা মাথায় রেখে ঠিক করা ? আমি না হয় ১৭” মনিটর ব্যবহার করি অনেকে ১৫” ব্যাবহার করেন তাদের স্বাভাবিক ভাবেই পেজ ডিসপ্লেতে সমস্যা হতে পারে।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৮:৪৭ পূর্বাহ্ণ

    ফন্ট সাইজে সমতা আনা হবে শীঘ্রই।

    কালার মানে কি হেডারের কালারের কথা বলছেন? ঐটাও আসবে।

    মন্তব্য কমানো হবে।

    নেক্সটবার থেকে ঐগুলাও কমিয়া ৫ বা আরো কমে নিয়ে আসা হবে।

    থিমে সমস্যা হবার কথা না কারো। সমস্যা জানালে ব্যবস্থা আশা করি নিতে পারবো।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৮:৫২ পূর্বাহ্ণ

    ইমো দেয়া হবে।

    আফলাতুন

    আফলাতুন সেপ্টেম্বর ২nd, ২০০৮ ১১:৩৭ পূর্বাহ্ণ

    যে সব ইমো অতি আবশ্যক দরকার
    Yahoo এর Rolling on floor laughing , suck, big grin, clown, yawn, big hug

    দেশি ইমো
    লাথি , জুতা , রামদা , বাশ ,

    যে ইমো গুলা সরান দরকার ( ব্যাবহার হয়না বললেই চলে )
    ক্যামেরা, চিঠি , ফ্লিম, কিস,

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:১৪ অপরাহ্ণ

    আচ্ছা। :-)

  • গেদু চাচা
    গেদু চাচা ২ সেপ্টেম্বর ২০০৮ ৮:৪৭ পূর্বাহ্ণ

    আরেকটা কথা বলতে ভুলে গেছি , সাইটের নির্বাছিত কলাম এর লিস্টিটা এত ছোট হয়ে গেছে যে লেখা বুঝাই যায় না। তাছাড়া বোল্ড করায় একটা বর্ণ আরেকটা বর্ণের উপর কেমন যেনো অভারলেপ করে ফেলেছে।

    লেখক এর নামেরও তো দেখি একই অবস্থা।

    তাড়াহুড়ার দরকার নাই। আপনারা তো আমাদের জন্যই কাজ করেন, সো আস্টে আস্তে করেন সমস্যা নাই।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৮:৫৪ পূর্বাহ্ণ

    হু, এক সপ্তাহের মধ্যে সব সাইজ করে ফেলা হবে।

    আসলে নেভিগেশন প্যানেলের কারনেই থিম চেঞ্জ করতে বাধ্য হয়েছি। এখন খুব সহজে পরের পেইজে যেতে পারবেন।

    সবাই না চাইলে আগের থিম ফিরিয়ে আনা যাবে অবশ্য।

    গেদু চাচা

    গেদু চাচা সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৮:৫৯ পূর্বাহ্ণ

    ধন্যবাদ ওয়েবমাস্টার।

    থিম সিম্পলই ভালো লাগে।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৮:৫৯ পূর্বাহ্ণ

    আমারো। (Y)

  • রেডিআন্ট
    রেডিআন্ট ২ সেপ্টেম্বর ২০০৮ ৯:১২ পূর্বাহ্ণ

    আমার কাছে পূর্বের সবকিছুই ভাল লাগতো। কেমন যেন মনের সাথে মিলে গেছিল। বর্তমানে কিছু সিষ্টেম ভাল লাগে তবে কেমন যেন এলোমেলো হিজিবিজি অবস্থায়।।।

    গেদু চাচা

    গেদু চাচা সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৯:২৩ পূর্বাহ্ণ

    রেডিয়ান্ট ঠিক বলেছেন। আগের গুলো রেখে কিছু যোগ করা যেতে পারে।

    রেডিআন্ট

    রেডিআন্ট সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৯:৩৭ পূর্বাহ্ণ

    ধন্যবাদ গেদু চাচা ,,,, আমার মনের সাথে আপনার মনের যথেষ্ট নয় সম্পুর্ন মিল আছে।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:১৪ অপরাহ্ণ

    এখনো হিজিবিজি? :-(

  • অনিশ্চিত
    অনিশ্চিত ২ সেপ্টেম্বর ২০০৮ ৯:১৪ পূর্বাহ্ণ

    ফন্ট তো ঝাপসা দেখাইতেছে। সামহোয়্যার বা সচলায়তনে ফন্ট যেইভাবে স্পষ্ট দেখায়, এইখানে সেইরকম দেখাইতেছে না। এইটা ঠিক করুন প্লিজ।

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ২nd, ২০০৮ ১২:৫০ অপরাহ্ণ

    ব্রাঊসারে সিয়াম রুপালী এড করেন, তাইলে তো সমস্যা হবে না। কোন ব্রাউসারে আছেন? দুই ব্রাঊসারে চেক করে দেখুন।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:১৪ অপরাহ্ণ

    চেঞ্জ করা হয়েছে সবকিছু।

  • মলিকিউল
    মলিকিউল ২ সেপ্টেম্বর ২০০৮ ৯:১৯ পূর্বাহ্ণ

    হেডারের কালার পরিবর্তন করা হোক।

    লাথি, থুতুর ইমো দেয়া হোক।

    তবে সিম্পল থিম ভালো লাগে।

    গেদু চাচা

    গেদু চাচা সেপ্টেম্বর ২nd, ২০০৮ ১০:১৪ পূর্বাহ্ণ

    ভাইস্তা আমার একটা জুতা দরকার। আমি জুটাইতে ভালবাসি। তাই জুতারও একটা ইমো থাকলে আমার জন্য ভালো হয়।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:১৩ অপরাহ্ণ

    ইমো দেয়া হবে আরো। :-)

  • গেদু চাচা
    গেদু চাচা ২ সেপ্টেম্বর ২০০৮ ৯:৩২ পূর্বাহ্ণ

    ট্র‍্যাক বেক টা কি এখন কমেন্টের মাঝখানে চলে আসে? আগে তো সব কমেন্টের নিচে থাকতো।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:১৩ অপরাহ্ণ

    হু, মাঝে আস্তেছে। ঠিক করা হবে।

  • গৌতম
    গৌতম ২ সেপ্টেম্বর ২০০৮ ৯:৪১ পূর্বাহ্ণ

    কালো না দিয়ে ছাই রঙের ফন্ট দিয়েছেন কেন?

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:১৩ অপরাহ্ণ

    চেঞ্জ করা হয়েছে। ধন্যবাদ জানানোর জন্য।

  • রেডিআন্ট
    রেডিআন্ট ২ সেপ্টেম্বর ২০০৮ ৯:৪৮ পূর্বাহ্ণ

    অচিরে ই পরিবর্তন করা হোক …….. আমার ভাললাগেনা এই থিম।।।।।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:১২ অপরাহ্ণ

    ;-( ;-(

  • আবুল হাসনাত
    আবুল হাসনাত ২ সেপ্টেম্বর ২০০৮ ১০:৫০ পূর্বাহ্ণ

    হঠাৎ কালো ব্যাজ ধারন কার শোকে ? :-)
    শোকের না শান্তির প্রতিচ্ছবি হোক আমার ব্লগ । (Y)

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:১২ অপরাহ্ণ

    চেঞ্জ হবে। এখন অনেক চেঞ্জ হয়েছে। :-)

  • গেদু চাচা
    গেদু চাচা ২ সেপ্টেম্বর ২০০৮ ১১:০২ পূর্বাহ্ণ

    কালারের ব্যাপারে আমার মত হচ্ছে কালো তো অবশ্যই না তা ছাড়া যে কোন কালারই গাঢ় না দিয়ে হালকা দেয়া হোক।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:১২ অপরাহ্ণ

    ওকে।

  • নিরক্ষর
    নিরক্ষর ২ সেপ্টেম্বর ২০০৮ ১১:৩৪ পূর্বাহ্ণ

    অপেরা ব্রাউজারে হোম পেজের কিছু লেখা উল্টাপুল্টা দেখাচ্ছে কেন? এইটা ঠিক করেন। থিম চেন্জ ভাল হইছে।

  • মুকুল
    মুকুল ২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪২ অপরাহ্ণ

    কালার স্কীম আগেরটাই ভালো ছিলো। কালো ভালো লাগছে না। আগের কালারটাই আনা হোক।

    ফ্রন্টপেজে ফন্ট সাইজ এলোমেলো। সবগুলো ফন্ট সাইজ সমান করা হোক।

    ন্যাভিগেশন প্যানেলর জন্য বিশেষ ধন্যবাদ। (Y)

    রক্তাক্ত যোদ্ধা

    রক্তাক্ত যোদ্ধা সেপ্টেম্বর ৫, ২০০৮ ১১:৫৬ অপরাহ্ণ

    পুরোপুরি একমত……………….আগের কালার স্কীম টা জোশ ছিল……………one of the bests i’ve ever seen

  • বিবর্তনবাদী
    বিবর্তন ২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৪ অপরাহ্ণ

    এমনিই একসময় এই ব্লগ আরো সুন্দর হবে। পরবর্তিতে গ্রাফিক্স অর্থাৎ রঙ চঙের দিকে একটু খেয়াল কইরেন। নিজের লেখা আকর্ষণীয় সাইটে দেখতে সবারই ভাল লাগবে।

  • মুকুল
    মুকুল ২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫০ অপরাহ্ণ

    পোস্ট ম্যানেজ অপশনে সবার পোস্ট দেখা যায়। এতে করে অন্যের পোস্টের ভীড়ে নিজের কোন পোস্ট এডিট করার জন্য খুঁজে বের করা অনেক কষ্টসাধ্য। তাই আমার প্রস্তাব হলো,
    পোস্ট ম্যানেজ অপশনে শুধু নিজের পোস্টগুলোই দেখানোর ব্যাবস্থা হোক।

    তানভীর

    তানভীর সেপ্টেম্বর ২nd, ২০০৮ ১২:৫৯ অপরাহ্ণ

    পোস্ট ম্যানেজ অপশনে শুধু নিজের পোস্টগুলোই দেখানোর ব্যাবস্থা হোক। সহ্মত।

    To WEBMASTER:
    কিন্তু ovro keyboard দিয়ে ovro phonetic এ লিখতে গিয়ে দেখি, লিখার সময় আ - কার, এ কার পরে দেখাচ্ছে। ্যদিও পোস্টে ঠিক দেখাচ্ছে। কারন কি ।আগে এরকম ছিলনা।

    তানভীর

    তানভীর সেপ্টেম্বর ২nd, ২০০৮ ১:০০ অপরাহ্ণ

    সহ্মত > সহমত

    ইহাব

    ইহাব সেপ্টেম্বর ৪, ২০০৮ ১২:০৭ অপরাহ্ণ

    এটা আপনার কম্পু এর সমস্যা । আমার ঠিক আসছে

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ২nd, ২০০৮ ১:০০ অপরাহ্ণ

    এক্টা ইজী ওয়ে আছে। পোস্ট মেনেজে পেনেলে আপনার আইডি এর উপর ক্লিক করুন। তখন সব পোস্ট এক সাথে চলে আসবে আপনার। আরো ইজ়ী হয়ে আছে সার্চ এ আপনার আইডী দিয়ে ওর ই-মেইল দিয়ে সার্চ মারলে ও সব এক সাথে আসবে আপনার পোস্ট।

  • বিবর্তনবাদী
    বিবর্তন ২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫৪ অপরাহ্ণ

    একটা সাজেশন। প্রযুক্তি ট্যাবের পরিবর্তে বিজ্ঞান ট্যাব থাকলে ভাল হত। বিজ্ঞান ট্যাবের ভেতর প্রযুক্তি, আলোচনা, তথ্যপ্রযুক্তি; জীববিজ্ঞান প্রভৃতি থাকলে সুন্দর হয়।

    একটু ভেবে দেখতে পারেন।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:১২ অপরাহ্ণ

    করা হচ্ছে।। (Y)

    বিবর্তনবাদী

    বিবর্তন সেপ্টেম্বর ৩rd, ২০০৮ ১:১২ পূর্বাহ্ণ

    ধন্যবাদ। এইব্লগটারে আপন আপন লাগতেছে। আসলেই এটা এখন আমারব্লগে পরিনত হচ্ছে।

    রক্তাক্ত যোদ্ধা

    রক্তাক্ত যোদ্ধা সেপ্টেম্বর ৫, ২০০৮ ১১:৫৮ অপরাহ্ণ

    একমত………………….আসলেই আমারব্লগ মনে হয়………………..সামইনে দেখেছে মনে হচ্ছে………এখানে স্বাগতম (F)

  • মুকুল
    মুকুল ২ সেপ্টেম্বর ২০০৮ ১২:৫৫ অপরাহ্ণ

    ফ্রন্ট পেজে পোস্টের শিরোনামের ফন্ট ছোট হয়ে গেছে। এটা বড় করা হোক।

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ২nd, ২০০৮ ১২:৫৮ অপরাহ্ণ

    আমার এখানে ঠিক দেখাচ্ছে। ব্রাউসারের সিয়াম রুপালী ফন্ট সেট করুন।

    মুকুল

    মুকুল সেপ্টেম্বর ২nd, ২০০৮ ১:০৫ অপরাহ্ণ

    সুশান্ত দা, আমার কাছে সোলাইমানলিপিই ভালো লাগে। শিরোনামের ফন্ট ছোট। এটা বড় করা দরকার। ফন্ট সমস্যা না।

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ২nd, ২০০৮ ১:০৬ অপরাহ্ণ

    একটা স্ক্রিন শট ছাড়েন তো , আমার কাছে ও একটু ছোট লাগে। ফিক্স করা যাইবো, অসুবিধা নাই।

    মুকুল

    মুকুল সেপ্টেম্বর ২nd, ২০০৮ ১:১৫ অপরাহ্ণ

    স্ক্রীণশট ফাইল আপলোড করতে পারছি না। এরর দেখাচ্ছে।

    Unable to create directory /var/www/vhosts/amarblog.com/httpdocs/wp-content/uploads/2008/09. Is its parent directory writable by the server?

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৪:১২ অপরাহ্ণ

    আবার এই সমস্যা!
    চিন্তার কিছু নাই, ব্যবস্থা নেওয়ার জন্য বলতেছি।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:১১ অপরাহ্ণ

    সল্ভড।

    রক্তাক্ত যোদ্ধা

    রক্তাক্ত যোদ্ধা সেপ্টেম্বর ৫, ২০০৮ ১১:৫৯ অপরাহ্ণ

    আমার কাছে “লিখন” ফন্ট টা সবচেয়ে ভাল লাগে…………

  • সুশান্ত
    সুশান্ত ২ সেপ্টেম্বর ২০০৮ ১:০৪ অপরাহ্ণ

    মাস্টর ঘুমে আছে, সবার প্রশ্নের উত্তর পাওয়া যাবে। যার যার মতামত জানানোর অনুরোধ রইলো (O)

    ধিকিধিকি সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৮:২৪ অপরাহ্ণ

    পাইছি বিকল্প মাস্টার।

  • স্বাধীনতা তুমি
    স্বাধীনতা তুমি ২ সেপ্টেম্বর ২০০৮ ১:২৪ অপরাহ্ণ

    @ওয়েবমাস্টার

    ১। ফেস কালার পছন্দ হয় নাই।
    ২। সাইডবাবের লেখার সাইজ এতই ছোট পড়া যায় না।
    ৩। পোস্ট বা মন্তব্য লেখার সময় লেখার যে সাইজ হয় তাও ঠিক মত পড়া যায় না, ফলে ভুল শুদ্ধ বুঝা যায় না। পোস্ট বা মন্তব্য পোস্ট করার পরে দেখা যায় অনেক বানান ভুল থেকে যায়। অতএব পোস্ট বা মন্তব্য লেখার সময় রৈখার ফ্রন্ট ষাইজ বড় করা হোক। বর্তমানে আগের চেয়ে সামান্য বড় হয়েছে, তবে এটা যথেষ্ট নয়। আরও একটু বড় করা হোক। ব্লগে আমরা পড়তে এবং লিখতে আসি, কিন্তু সেই জায়গাটাতে যদি আমরে কমফোর্ট ফিল না করি তাহলে কি আগ্রহ পাওয়া যায়? আশাকরি এই দিকটা বিশেষ ভাবে লক্ষ্য রাখবেন। এই বিষয়ে সাম এব সচলকে ফলো করতে পারেন।
    ৪। লেখার ফ্রন্ট বিজয় শ্রুতনি হলে ভাল হয়।
    ৫। সাইডবাবে উপস্থিত সদস্যদের নামটিকে একটিভ করুন তাহলে সেখানে ক্লিক করে যেন সদস্যের প্রফাইলে য্‌োয়া যায়।
    ৬। চেঞ্জ যখন হলো তবে সদস্য প্রফাইল কেন নয়? সেখানে সাইডবারে সদস্যদের নিজেস্য পোস্ট আর্কাইভ, মন্তব্য আর্কাইভ, ভিজিটর আর্কাভ সহ আরও কিছু অপশন যোগ করা যায় তাহলে খুব ভাল হয়।
    ৭। সদস্য প্রফাইলে সদস্য পরিচিতির কিছু অপশন থাকলে ভাল হয়, যেমন: বয়স, পুরুষ/মহিলা আইকন, শহর, দেশ, মোট পোস্ট সংখ্যা, মোট মন্তব্য সংখ্যা ইত্যাদি।
    ৮। পোস্টকে বারবার যেন ফ্রন্ট পেজে নেয়া যায় তার অপশন রাখা যেতে পারে।

    এছাড়াও আরও নতুন কিছু সংযোগ করা যেতে পারে বলে আমি মেন করি। তবে এই মুহুর্তে লেখার ফ্রন্ট সাইজকে বড় করার চেষ্টা করুন যেন পড়তে এবং লিখতে আমাদের সুবিধা হয়। একটি কথা আবারএ বলছি, “আমরা ব্লগে আসি পড়তে এবং লিখতে, অতএব এই দুটো বিষয়কে আগে প্রধান্য দেয়ার চেষ্টা করুন আগে।” ধন্যবাদ।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:১১ অপরাহ্ণ

    উপরে ফন্ট ফিক্সার ডাউনলোড এর লিঙ্ক দেয়া আছে ও টিউটোরিয়ালের লিঙ্ক দেয়া আছে। পোস্ট লেখার সময়ের ফন্টের সমস্যা আর হবে না তাইলে।

    প্রোফাইলসহ বাকিগুলো আসবে তবে সময় লাগবে।

    বিজয় এর জিনিস ইউনিকোড সাপোর্টেড না মনে হয়।

    আফলাতুন

    আফলাতুন সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৮:১২ অপরাহ্ণ

    ছাতুর ৪ ৭ ৮ প্রস্তাবনার সাথে দ্বিমত করছি । ৪ ইউনিকোড না হবার জন্য । ৭ নারী-পুরুষের / বয়স বৈষম্য হতে পারে বলে । ৮ কোন লেখা বার বার ফ্রন্ট পেজে যাওয়া মানে ফ্লাডিং এর সম্ভাবনা ।

  • বিবর্তনবাদী
    বিবর্তন ২ সেপ্টেম্বর ২০০৮ ১:৪৮ অপরাহ্ণ

    সরাসরি যেকোন পেইজ হতে নিজের ব্লগে যাবার ব্যবস্থা এখনও হল না। ব্যাপারটা কি খুব কঠিন কিছু??

    প্লিজ এই ব্যাপারটা একটু দেখুন। আর ব্লগে একটু রংচং থাকা উচিত। একদম সাদামাটা ভাল লাগে না।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:১০ অপরাহ্ণ

    এইটা আর প্রোফাইলটা এখন প্রায়োরিটি।

    কালার দিলে তো অনেকে পছন্দ করবে না। :(

    বিবর্তনবাদী

    বিবর্তন সেপ্টেম্বর ৩rd, ২০০৮ ১:১৩ পূর্বাহ্ণ

    (Y)

    ইহাব

    ইহাব সেপ্টেম্বর ৪, ২০০৮ ১২:১৪ অপরাহ্ণ

    বিবর্তন

    সরাসরি যেকোন পেইজ হতে নিজের ব্লগে যাবার ব্যবস্থা এখনও হল না। ব্যাপারটা কি খুব কঠিন কিছু??

    আপনার এভাটার এ কি ছাগলের ছবি মানিয়েছে না বললেই নয়।

    amarblog.com/ram-chagol-habla

    or

    amarblog.com/kabab

    এই একটি লাইন লেখেই আপনি নিজের ব্লগ দেখতে পারার কথা।

    এখনকার ব্রাউযার গুলতে “বুকমার্ক” বলে একটি ফিচার আছে। চেস্টা করে দেখুন, আপনিও পারবেন বুকমার্ক করতে !

  • সুশান্ত
    সুশান্ত ২ সেপ্টেম্বর ২০০৮ ৪:১৪ অপরাহ্ণ

    মাস্টর, অফিসের পিসি তে দেখলাম, ফ্রন্ট পেইজের পোস্টের হেডিং এর ফন্ট ছোট। আর্কাইভ পেইজেও হেডিং ছোট দেখায়।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:০৯ অপরাহ্ণ

    চেঞ্জ করা হইছে।

  • মাহবুব মোর্শেদ
    মাহবুব মোর্শেদ ২ সেপ্টেম্বর ২০০৮ ৫:১৬ অপরাহ্ণ

    ভাল হইছে। কোন ফন্ট ইউজ করছেন?

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৬:০৯ অপরাহ্ণ

    এখনো কোন ফিক্সড ফন্ট ইউজ করা হয় নাই।

  • জেনারেল
    জেনারেল ২ সেপ্টেম্বর ২০০৮ ৭:৩৬ অপরাহ্ণ

    ভাল লাগেছ

  • নকীব
    নকীব ২ সেপ্টেম্বর ২০০৮ ৯:৪৩ অপরাহ্ণ

    ফ্রন্ট েছট েদখায়……যুক্তবরনন আসতােস না

    নকীব

    নকীব সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৯:৪৫ অপরাহ্ণ

    লেখার সময় দেখায় না কিন্তু পোষ্ট হইলে দেখায়………….

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ২nd, ২০০৮ ৯:৪৯ অপরাহ্ণ

    যদি ফন্ট সাইজ উলটাপালটা দেখায় তাহলে ফন্ট ফিক্সার দিয়ে ফন্ট চেঞ্জ করে নিন সোলায়মানলিপি বা সিয়ামরুপালিতে। তাহলে নেটে যে কোন কিছুতে বাংলা সবসময়ে ভালো দেখবেন। ফন্ট ফিক্সার ডাউনলোড এর লিঙ্ক http://www.vistaarc.com/downloads/font-fixer/ । টিউটোরিয়ালে দেখুন http://amarblog.com/classroom#s1changedefault

  • হিডেন স্ট্রিট
    হিডেন স্ট্রিট ২ সেপ্টেম্বর ২০০৮ ১১:১২ অপরাহ্ণ

    ওরে রে, সাইট তো কঠিন থেকে কঠিন তম হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় (Y)

    ইহাব

    ইহাব সেপ্টেম্বর ৪, ২০০৮ ১২:১৬ অপরাহ্ণ

    মোল্লা মানুষ !

  • সুশান্ত
    সুশান্ত ৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:১৫ পূর্বাহ্ণ

    কাস্টম ইমেজ কাজ করে না মনে হয় ।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ৩rd, ২০০৮ ১২:২৫ পূর্বাহ্ণ

    হু। :-(

    সুশান্ত

    সুশান্ত সেপ্টেম্বর ৩rd, ২০০৮ ১২:২৯ পূর্বাহ্ণ

    বসু দা পোস্টে ট্রাই মারছিলাম :-(

  • Ranadipam Basu (রণদীপম বসু)
    Ranadipam Basu (রণদীপম বসু) ৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:৩১ পূর্বাহ্ণ

    মন্তব্যো যত প্রস্তাব আইছে, সবগুলার সাথে আমি হাত তুইলা রাখছি । তয় নিজের ব্লগে ঢুকার রাস্তাটা এখনো পাইতেছি না। আর অনলাইনে যারা আছে,তাদেরকে লিংক করা দরকার । আর এখন মন্তব্য লেখতে গিয়া এইটা কোন্ ফণ্ট ভাসতেছে বুঝতে পারতেছি না।খাইস্টা খাইস্টা মনে হইতেছে ।
    তয় থিম খারাপ লাগতেছে না । ডানপাশে সাম্প্রতিক মন্তব্যের ফণ্ট আরেকটু বড় করা দরকার।ঐ এলাকার সবগুলার ফণ্টই বাড়ানো দরকার মনে হইতেছে।

    আসল কথা হইতেছে, বৈচিত্র্য মন্দ লাগছে না। অভিনন্দন।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ৩rd, ২০০৮ ১২:৩৫ পূর্বাহ্ণ

    http://amarblog.com/classroom#s1changedefault

    এইটা ফলো করে ফন্ট ফিক্সার দিয়ে সিয়ামরুপালি বা সোলায়মানলিপি সিলেক্ট করে নিন। সমস্যা হবে না আশা করি কোন।

  • বিষাক্ত মানুষ
    বিষাক্ত মানুষ ৩ সেপ্টেম্বর ২০০৮ ১২:৪৩ পূর্বাহ্ণ

    (Y)

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ৩rd, ২০০৮ ২:১০ পূর্বাহ্ণ

    :-)

  • রাহা
    রাহা ৩ সেপ্টেম্বর ২০০৮ ১:৫৮ পূর্বাহ্ণ

    মাস্টর বেশি হিজিবিজি হইয়া গেল না ??

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ৩rd, ২০০৮ ২:১০ পূর্বাহ্ণ

    কোনটা কোনটা, স্পেসিফিক্যালি বললে কাজ করার সময়ে মাথায় রাখা যাবে।

  • আরাশি
    আরাশি ৩ সেপ্টেম্বর ২০০৮ ২:০৬ পূর্বাহ্ণ

    নতুন সংযোজন গুলা ভালো লেগেছে । বেশ ভালো ।
    তবে রঙ্গের বিষয়টি ভেবে দেখার অনুরোধ রইলো ।
    আর ফন্ট কি আরেকটু বড় করা যায় । ছোডু ছোডু ফন্ট দেখতে চশমা লাগে (H)

    ধন্যবাদ ভালো কিছু উপহার দেবার ক্রমশ প্রয়াসের জন্য ।

    আরাশি

    আরাশি সেপ্টেম্বর ৩rd, ২০০৮ ২:০৭ পূর্বাহ্ণ

    আমার কমেন্ট নাম্বার ১ দেখাচ্ছে । এর মানে কি ?

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার সেপ্টেম্বর ৩rd, ২০০৮ ২:০৯ পূর্বাহ্ণ

    কই! আমি তো ৩৪ নাম্বার দেখি।