প্রথম পাতা » গণমাধ্যম, নির্বাচিত, বিতর্ক

‘মত প্রকাশের স্বাধীনতা’: ব্লগ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি

লিখেছেন: ইনসিডেন্টাল ব্লগার

রবিবার, ৩ অগাষ্ট ২০০৮ – ৭:২৫ অপরাহ্ণ১০১ টি মন্তব্য

এই পোস্টটা আমি হয়তো কোনদিনই লিখতাম না। নিতান্ত বাধ্য হয়ে ‘আমার ব্লগ’ এর প্রতি ভালো লাগা থেকে, দায়িত্ববোধ থেকেই লিখছি। কোন ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে দেখলে খারাপ লাগে, তাই লিখছি।

আমার ব্লগের মত প্রকাশের প্রতি কমিটমেন্টটা প্রশংসনীয়। তবে শুরু থেকেই মনে হয়েছে বিষয়টা নিয়ে একটু যেন বাড়াবাড়িই করছিল কর্তৃপক্ষ। গত কয়েকদিনের ঘটনাবলীতে এখন মনে হচ্ছে কোথাও যেন ভুল হচ্ছে আমাদের সবার। একজন সেদিন বললো “আমার ব্লগে মতপ্রকাশের স্বাধীনতার বদহজম হয়েছে”। কথাটা উড়িয়ে দেয়ার মত না। তাই পরিবেশ আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই কর্তৃপক্ষের এখন ভাবা দরকার - কি ধরণের ব্লগ তারা তৈরী করতে চান এখানে, কিংবা কি ধরণের লেখক-মন্তব্যকারীদের আকর্ষণ করতে চান তাঁরা এখানে।

যতদূর বুঝি, ‘মত প্রকাশের স্বাধীনতা’ - মানুষের এই মৌলিক অধিকারটুকু পৃথিবীর কোথাও কখনো absolute না, absolute ছিলনা। আমার ব্লগ কর্তৃপক্ষ যদি মনে করে থাকেন এটা একটা uncontrollable absolute right, তাহলে বলতে হবে আপনারা আর আমরা একই গ্রহের বাসিন্দা না। আমি জানি না আপনারা free speech এর বিজাতীয় এই ধারণা এবং এর প্রয়োগ কোথা থেকে পেয়েছেন, তবে এ বিষয় নিয়ে আমার আপনার চেয়েও বহু জ্ঞানীগুনীজনেরা কয়েক যুগ আগেই কিছু guideline তৈরী করে দিয়েছেন। কিংবা বলতে পারেন, তৈরী করতে বাধ্য হয়েছিলেন। এটা ভুললে চলবে না—liberty বা স্বাধীনতা মানে ‘যা খুশী করার license না’—অনেক বড় বড় মানুষ এসব বিষয়ে হাজার হাজার পৃষ্ঠা লিখে গেছেন, আমি আর কি লিখবো। বিশ্বাস না হয় তো আপাতত নিচের এই বেসিক দু’টো রেফারেন্সে একটু চোখ বুলিয়ে নেবেন।

বাংলাদেশ সংবিধানের চিন্তা ও বিবেকের স্বাধীনতা বিষয়ে অনুচ্ছেদ ৩৯(২) টা একটু ভালোভাবে পড়ে নেবেন প্লীজ, যেখানে বলা হয়েছে:

Article 39

(1) Freedom or thought and conscience is guaranteed.

(2) Subject to any reasonable restrictions imposed by law in the interests of the security of the State, friendly relations with foreign states, public order, decency or morality, or in relation to contempt of court, defamation or incitement to an offence-

a) the right of every citizen of freedom of speech and expression; and

b) freedom of the press, are guaranteed.

নিজেদের সংবিধানের উপর যদি ভরসা করতে না পারেন, তাহলে জাতিসংঘের International Covenant on Civil and Political Rights (1966) এর অনুচ্ছেদ ১৯ এর গাইডলাইনটাও একটু পড়ে নিতে পারেন চট করে:

Article 19

1. Everyone shall have the right to hold opinions without interference.

2. Everyone shall have the right to freedom of expression; this right shall include freedom to seek, receive and impart information and ideas of all kinds, regardless of frontiers, either orally, in writing or in print, in the form of art, or through any other media of his choice.

3. The exercise of the rights provided for in paragraph 2 of this article carries with it special duties and responsibilities. It may therefore be subject to certain restrictions, but these shall only be such as are provided by law and are necessary:

(a) For respect of the rights or reputations of others;
(b ) For the protection of national security or of public order , or of public health or morals.

মডারেশন করতে চাননা বা অন্য সাইটগুলোর মত করে মডারেশন করতে চাননা, খুব ভালো কথা। কিন্তু প্রয়োজনের তাগিদে আপনাদের কোন না কোন মডারেশন নীতিমালা তো চাই, যাতে প্রয়োজনের সময় পরিস্থিতি সামাল দিতে পারেন। “মুক্তচিন্তার” অজুহাতে সে বিষয় এড়ানোটা অনেকটা দায়িত্ব এড়ানোর মত মনে হচ্ছে আমাদের অনেকের কাছে।

অনেকদিন আগে এই বিষয়ে আমার ব্লগে একটা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টটার কিছু অংশ আবারো তুলে ধরতে বাধ্য হচ্ছি:

ব্লগিং এর মত একটা সৃজনশীল কর্মকান্ডের জন্য মুক্তস্বাধীন পরিবেশ যেমন দরকার, তেমন দরকার স্বাস্থ্যকর এবং পরিচ্ছন্ন পরিবেশের । Clean environment বলতে আমি অবশ্যই sanitary environment বোঝাতে চাচ্ছিনা, যেমনটা থাকে হাসপাতালে। আমরা কেউ চাইনা ‘আমার ব্লগ’ থেকে ডেটল কিংবা ডিসিনফেকট্যান্ট এর গন্ধ বের হোক। সেটা হলে এই ব্লগের সাথে আর পাঁচটা ইনসিকিউরড বাংলা ব্লগ সাইটের কোনো পার্থক্য থাকেনা। কিন্তু এই সাইট যেন যথেচ্ছাচার এবং খিস্তিখেউড়ের স্বর্গভূমি না হয়ে যায়, সেই ভারসাম্যও তো রক্ষা করা প্রয়োজন। তা না করতে পারলে শুধু তারাই শেষমেষ টিকে থাকবে এই ব্লগে, যারা সমান তালে খিস্তি খেউড় চালিয়ে যেতে পারে। অন্যদের তখন মানে মানে কেটে পড়তে হবে। সত্যি, ‘আমার ব্লগে’ আমরা কি শুধু তাদের নিয়েই থাকতে চাই ? ভুল বুঝবেন না, মাঝে মাঝে খিস্তি করতে আমাদের সবারই একটু আধটু ইচ্ছে করে, (যা দিনকাল পড়েছে এই সব মঈন-ফাকরুদ্দিনদের বদৌলতে) ! কিন্তু সবসময় কি আর এসব ভাল লাগে? মনে পড়ে, উদ্যোক্তারা প্রথমদিককার এক পোস্টে লেখকদের কাছ থেকে বিষয়বৈচিত্রপূর্ণ পোস্টের আশাবাদ ব্যাক্ত করেছেন। কিন্তু ‘আমার ব্লগের’ পরিবেশ একবার নষ্ট হয়ে গেলে, আমাদের ভয়, সেই অমিত সম্ভাবনাই ক্ষতিগ্রস্ত হবে সবার আগে।

ব্লগারদের সৃজনশীলতা এবং শক্তি যদি bully কিংবা মানবতাবিরোধীদের সাথে খুচরো ঝগড়াঝাটিতেই ব্যয় করতে হয়, তাহলে অন্যান্য আরো বেশী উৎপাদনশীল কাজ তারা করবে কখন ? অতীতে অন্যান্য গ্রুপগুলোতে এমনটি হয়েছে, এখানেও যে সে ইতিহাসের পুনরাবৃত্তি হবেনা, সেকথা হলফ করে বলবার মনে হয় কোন সুযোগ নেই। কেউ কেউ হয়তো এসব ঝগড়াঝাটি কনফ্রন্টেশনে এক ধরণের আনন্দ বা kick পান, কিন্তু বেশীর ভাগের কাছেই এসব stressful এবং শক্তি ও সময়ের অপচয়—যার আসলেই কোনো প্রয়োজন নেই, এবং যা খুব সহজেই নিরোধ করা যায়। একটা উদাহরণ দেবার লোভ সামলাতে পারছিনা—বুদ্ধিমান কোন মানুষ কি সেই মাঠে rugby খেলতে চাইবেন, যে মাঠে কোন রেফারি নেই, অথবা থাকলেও যিনি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে তিনি কোন অবস্থাতেই নাক গলাবেন না, এমনকি খেলোয়াড়রা একজন আরেকজনের হাড়গোড় ভেঙ্গে ফেললেও না ?

একধরণের ভারসাম্য চাই সবকিছুর মধ্যে। কিছু নীতি যেমন দরকার (উদাহরণঃ মানবাধিকার, সমতা, ন্যায়বিচার, সাম্প্রদায়িকতা বিরোধ, মানবতার নীতি), তেমনি দরকার কিছু মূলনীতি বা পলিসি (যেমনঃ দুষ্টের দমন, শিষ্টের বিকাশ, গঠনমূলক বিতর্ক, পরিচ্ছন্ন পরিবেশ), সেরকমই প্রয়োজন হাতের পাঁচ হিসেবে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা যা দরকারের সময় প্রয়োগ করা যেতে পারে অবস্থার প্রতিকারে। সেই নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করার ক্ষেত্রেও প্রয়োজন ভারসাম্যের। পান থেকে চুন খসলেই ‘গেল গেল সব গেল’ চিৎকারসহ মডারেটরদের লম্ফঝম্প যেমন কাম্য না, তেমনি চোখের সামনে পরিবেশ দূষণমূলক অন্যায় দেখেও না দেখার ভাণ করে যাওয়া, এবং অন্যায়ের প্রতিকার না করার ধনুর্ভঙ্গ পণ করে হাত গুটিয়ে বসে থাকাও কোন কাজের কথা না। দু’টোই সমান ক্ষতিকর। কারণ এর যে কোন একটাও যদি চলতে থাকে বাধাহীনভাবে—তাহলে একদিন হয়তো আমরা অবাক হয়ে লক্ষ্য করবো—যাদের জন্য এই ব্লগ, তারাই আর কেউ নেই আশেপাশে, নিরবে সরে গেছেন, চলে গেছেন অন্য কোথাও। নিশ্চয়ই আমরা কেউ তা চাইনা।

সুতরাং, ব্লগ কর্তৃপক্ষের কাছে আবেদন ‌- আমার ব্লগের মডারেশন পলিসিকে নিচের অনুচ্ছেদের আলোকে বিবেচনা করে সে অনুযায়ী বিস্তারিত নীতিমালা এবং পদক্ষেপ নিলে কেমন হয়?:

কোন নীতি নেই, তার মানে এ তল্লাট নীতিহীন স্বেচ্ছাচারীতার জন্য নয়। আমরা নীতিতে বিশ্বাসী, চিন্তাহীন নিয়ন্ত্রণে নয়। আমাদের নীতি—মত প্রকাশের পক্ষে দাঁড়াবার, চিন্তাকে নিয়ন্ত্রণ না করার। নীতি সমতার, মানবতার, মানবাধিকারের। নীতি—একের নীতি অন্যের ওপর চাপিয়ে না দেবার; প্রত্যেককে যার যার মত বাড়তে দেবার। নীতি শান্তিপ্রিয়তার। আমরা শান্তিপ্রিয়; তবে চিরন্তন শ্মশানের শান্তির প্রতিজ্ঞা নিয়ে কেউ আসিনি এখানে। প্রয়োজনে আমরা গর্জে উঠতে জানি, ইতিহাস সাক্ষী। এখানে ততটুকুই নিয়ন্ত্রণ, যতটুকু হলে বাঁধ দেয়া নদী হয়ে ওঠে শক্তির আধার; যতটুকু হলে আগুন কিংবা গতিময়তা হয়ে ওঠে দরকারি হাতিয়ার।

ভেবে দেখবেন প্লীজ।

উপরের আলোচনায় আমার যদি conceptual কোন ভুল থাকে, যুক্তি দিয়ে দেখাবেন দয়া করে। খিস্তিখেউড় কমেন্ট বিনা নোটিশে কেটে দেয়া হবে।

[পুনঃ প্রকাশ - মুক্তাঙ্গন: নির্মাণ ব্লগ ]

বুকমার্ক:
  • Facebook
  • Google
  • Digg
  • Technorati
  • del.icio.us
  • Live
  • YahooMyWeb

৭ votes, average: 4.86 out of 5৭ votes, average: 4.86 out of 5৭ votes, average: 4.86 out of 5৭ votes, average: 4.86 out of 5৭ votes, average: 4.86 out of 5 ( ভোট, গড়: 4.86/5)
লগ ইন করুন রেটিং এর জন্য!
Loading ... Loading ...

ট্যাগঃ


  • আরিফুর রহমান
    আরিফুর রহমান ৩ অগাষ্ট ২০০৮ ৭:২৭ অপরাহ্ণ

    অসাধারন বক্তব্য! সাথে আছি। (Y)

  • মুকুল
    মুকুল ৩ অগাষ্ট ২০০৮ ৭:৩৭ অপরাহ্ণ

    আপনার লেখায় যুক্তি আছে। ভেবে দেখা উচিৎ। (Y)

    একটা কাজ করা যেতে পারে। খসড়া একটি নীতিমালা তৈরি করে সবার আলোচনার জন্য উন্মুক্ত করা যেতে পারে। সবার মতামতের ভিত্তিতে হয়তো দারুণ কিছু পাওয়া যেতে পারে। (I)

    ইনসিডেন্টাল ব্লগার

    ইনসিডেন্টাল ব্লগার অগাষ্ট ৩rd, ২০০৮ ৭:৪০ অপরাহ্ণ

    ভালো প্রস্তাব। ওয়েবমাস্টার কি বলেন?

    প্রজন্ম৭১ অগাষ্ট ৩rd, ২০০৮ ৭:৪১ অপরাহ্ণ

    ঐ খসরার কিচু অতিব গুরুত্বপূর্ণ Clauses:
    ১) আর যাই হোক রাজাকারদের দৌরানি থেইক্যা আমরা বাচবার চাই। ওদের উচ্চ বুদ্ধির কাছে আজ আমরা ধর্ষিত। ;-(
    ২) আমরা চ্যাতনাধারিদের গাল্লি হচ্ছে গিয়া বঙ্গবন্ধুর স্বপন তাই হেইডার অধিকার Amarblog দিবেনাত তার বাপে দিব। (H)

    ইনসিডেন্টাল ব্লগার

    ইনসিডেন্টাল ব্লগার অগাষ্ট ৩rd, ২০০৮ ৭:৪৭ অপরাহ্ণ

    @প্রজন্ম ৭১:
    আপনি আমাদের provoke করে আলোচনাটা পন্ড করতে চাইছেন। কোন লাভ নেই।

    প্রজন্ম৭১ অগাষ্ট ৩rd, ২০০৮ ৭:৫২ অপরাহ্ণ

    provoke না মিঞা আপনাদের মনের কতা কইতাসি। নইলে গাল্লাগালি নোংরামো Amarblog এ অনেক আগের থেকেই আসিল। কিন্তু যেই মুহুর্তে আফনারা নিচেরাই নিজেদের Medicine এর Treatment পাইতাসেন ওমনি আপনারা কান্দন লাগসেন। তয় শেষমেশ কি রাজাকারগ মতন গালি ছাড়া disco করতে চান। :-O তাহলে আফনাগো চ্যাতনা যাবে কৈ? (H)
    আমার লাভ বহুত আগেই হইসে। আবাল ত তাই চক্ষে দেহেন নাই। (H)

    ইনসিডেন্টাল ব্লগার

    ইনসিডেন্টাল ব্লগার অগাষ্ট ৩rd, ২০০৮ ৮:০০ অপরাহ্ণ

    কি সব পাগলের মত medicine , treatment ইত্যাদি প্রলাপ বকছেন ! ভুলে যাচ্ছেন কেন আপনি এখানে এখনো টিকে আছেন শুধু মুক্তচিন্তার সৎ আদর্শের কিছু মানুষ (যারা এই ব্লগ তৈরী করেছেন) আপনার কথা বলার অধিকারকে রক্ষা করতে অঙ্গিকার করেছেন বলেই। নাহলে আপনি কবেই ban হয়ে যেতেন। সেটা আশা করি বোঝার চেষ্টা করবেন। চেষ্টা করতে তো কোন দোষ নেই। চেষ্টা করে গেলে একদিন হয়তো আপনারও হবে। :)

    প্রজন্ম৭১ অগাষ্ট ৩rd, ২০০৮ ৮:০৬ অপরাহ্ণ

    শোন আবাল। মুক্ত চিন্তা আর সূস্থ্য পরিবেশ থাকলে তোরা কখনই টিকতে পারিশ না। এইটা তোরাই স্বিকার করিশ। এখন গালিগালাজ বিহীন blogging এর ভন্ডামি করে কি তোরা আসলেই নিজের পায়ে নিজে কুড়াল মারবি। কখনই না। তাই ভোদাইগিরি রাখ। তুই যে কত মন থেকে এই দাবী করতাসিশ তা সবাই জানে।

    ইনসিডেন্টাল ব্লগার

    ইনসিডেন্টাল ব্লগার অগাষ্ট ৩rd, ২০০৮ ৮:০৮ অপরাহ্ণ

    বেচারা! আপনি মাথায় ঠান্ডা পানি ঢালেন ভাই। এত উত্তেজিত হওয়ার কিছু নাই। লাভ নাই ভাই। আপনার এই provocation game আমরা ধরে ফেলেছি। :)

  • নরকের প্রহরী
    নরকের প্রহরী ৩ অগাষ্ট ২০০৮ ৭:৪২ অপরাহ্ণ

    সময়োচিত এবং যৌক্তিক একটি লেখা। যে অবস্হা যাচ্ছে, ব্লগ পড়ার আগ্রহ হারিয়ে ফেলছি। কিছু নিক বোধ হয় আমার ব্লগকে নো-মডারেশন নীতি থেকে সরিয়ে নেবার পণ করেছে…সেটা যদি হয় তাহলে ব্লগার হিসাবে আমাদের সবারই সে দায় নিতে হবে।

    আরিফুর রহমান

    আরিফুর রহমান অগাষ্ট ৩rd, ২০০৮ ৭:৪৯ অপরাহ্ণ

    ঠিক সেটাই ওদের মোক্ষ! যাতে ব্লগে ঢুকেই এইসব নোংরা রাজাকারী দেখে মননশীল ব্লগার দুরে সরে যায়! ব্লগে রাজাকারীর নিকাশ চাই!

  • ইনসিডেন্টাল ব্লগার
    ইনসিডেন্টাল ব্লগার (লেখক) ৩ অগাষ্ট ২০০৮ ৭:৫২ অপরাহ্ণ

    ব্লগার ভাইবোনদের প্রতি আহ্বান। আসুন আমরা চেষ্টা করি কারো provocation এ সাড়া না দেবার। পরিবেশ যারা নষ্ট করতে চাচ্ছে, তারা খুবই ধূর্ত মানলাম। আমরাও কিন্তু বোকা না। আসুন প্রমাণ করি আমাদের সংযম দিয়ে। এটা এখন আদর্শের লড়াই।

  • মুকুল
    মুকুল ৩ অগাষ্ট ২০০৮ ৮:০৪ অপরাহ্ণ

    ওয়েবমাস্টার সাহেব, আলোচনার সুবিধার্থে এই পোস্টটি স্টিকি করার দাবি করছি। (I)

    নরকের প্রহরী

    নরকের প্রহরী অগাষ্ট ৩rd, ২০০৮ ৮:০৫ অপরাহ্ণ

    একমত।

  • আফলাতুন
    আফলাতুন ৩ অগাষ্ট ২০০৮ ৮:১০ অপরাহ্ণ

    @ওয়েব মাস্টার
    আমার ব্লগের নো মডারেশন এর পক্ষে থেকেই আমি নিচের কাজ গুলোকে চিন্তায় নেয়ার জন্য আবেদন করছি
    > প্রতিদিন করা কমেন্টের সংখ্যা নির্দিষ্ট করে দেয়া ।
    > কমেন্টের বর্ণ/শব্দ সংখ্যা নির্দিষ্ট করে দেয়া ।

    এতে আমি মনে করি সাপও মরবে লাঠিও ভাংবে না।

  • আরিফুর রহমান
    আরিফুর রহমান ৩ অগাষ্ট ২০০৮ ৮:২৩ অপরাহ্ণ

    বাঙলার দাদা, সামোয়ারে ঝাড়ি খাইতে কেমন লাগ্ছিলো? (H)

    আফলাতুন

    আফলাতুন অগাষ্ট ৩rd, ২০০৮ ৮:২৮ অপরাহ্ণ

    তোমারে চেত্নাবেবসায়ী কয়লে তোমার যেমন লাগে । ;-)

    আরিফুর রহমান

    আরিফুর রহমান অগাষ্ট ৩rd, ২০০৮ ৮:৩২ অপরাহ্ণ

    আপ্লাতুন, তোমারে বলি নাই, বেজন্মা৭১ রে বলছি! সে বুজছে!

    আফলাতুন

    আফলাতুন অগাষ্ট ৩rd, ২০০৮ ৮:৩৭ অপরাহ্ণ

    hmm…. tik hay.

  • ইমতিয়ার
    ইমতিয়ার ৩ অগাষ্ট ২০০৮ ১০:৪০ অপরাহ্ণ

    সময়োপযোগী পোস্ট। তবে আমার মনে হয়, এখনই নীতিমালা প্রণয়ণের দিক পা না বাড়িয়ে আপাতত এমন সব প্রযুক্তিগত পদক্ষেপ-এর কথা চিন্তা করা দরকার, যে-সব পদক্ষেপ ব্লগারদের দায়িত্বশীল করে তুলবে।
    যেমন, যিনি পোস্ট বা মন্তব্য করছেন তার নামের পাশে তিনি যে দেশ থেকে পোস্ট বা মন্তব্য করছেন সেই দেশের পতাকার মনোগ্রাম অটোমেটিক্যালি আপলোডের ব্যবস্থা করা যেতে পারে।

  • ইনসিডেন্টাল ব্লগার
    ইনসিডেন্টাল ব্লগার (লেখক) ৪ অগাষ্ট ২০০৮ ১:১৩ পূর্বাহ্ণ

    এই বিষয়ে অন্য এক পোস্টে করা এই মন্তব্য/প্রত্যুত্তরটিও প্রাসঙ্গিক:

    http://amarblog.com/shomsher/3765#comment-34798

    বঙ্গবন্ধুর বিশেষ ক্ষমতা আইন থিকা শুরু কইরা জননিরাপত্তা আইন, সন্ত্রাস দমন আইন, দ্রুত বিচার আইন এরম কতকিছুই তো বাস্তব জগতে হইছে। এখন আপ্নেরাই বলেন এগুলার অপপ্রয়োগ কি হয় নাই? বিশেষ ক্ষমতা আইনের ভালো করার ক্ষমতা থিকা খারাপ করার ক্ষমতাই কি বেশি না? কারন শেষ বিচারে আইন যতই ভালো শুনাক, এইটার মালিক যে প্রয়োগ করতাছে সে। বিচারক যদি ভালো না হয়, ভালো আইন, শুদ্ধ আইন কইরা লাব নাই।

    >>আপনার কিছু কথায় যুক্তি আছে। তবে আপনার basic premise টাই একটু problematic মনে হচ্ছে আমার কাছে। আইনের অপপ্রয়োগের কথা কে অস্বীকার করে? সমস্যা হল, আপনার যুক্তিটা যদি ঠিক বুঝে থাকি তাহলে সেটা অনেকটা এরকম মনে হল: “যেহেতু আইন এর অপপ্রয়োগের সম্ভাবনা রয়েছে, সেহেতু কোন আইন না থাকাই শ্রেয়”। আপনিই বলুন সেটা কেমন যুক্তি?


    আর বেন কর্লে নতুন নিকে আইতে কতক্ষন।

    >>Ban করবেন না কি করবেন সে তো আপনাদের ব্যপার। এসব তো স্ট্রাটেজীর প্রশ্ন। আমার তো মনে হচ্ছে আমার ব্লগের strategy হচ্ছে কোন strategy না থাকা। এটা দায়িত্বজ্ঞানহীনতা ছাড়া আর কিছু না, আমার মতে। আপনার target হওয়া উচিত কিভাবে blog টা এগিয়ে যাবে, কিভাবে একে আলোচনা সমালোচনার একটা সুন্দর space এ পরিণত করা যাবে। অবশ্য সেটা প্রাসঙ্গিক হবে যদি ‘আমার ব্লগের’ আসলেই কোন সুনির্দিষ্ট mission বা vision থেকে থাকে ব্লগের ব্যপারে। কি জানি ভাই, লক্ষ উদ্দেশ্য ছাড়া কিছু দেখলেই সেটাকে কেন জানি শ্রদ্ধা করতে পারিনা; তাকে বড় বেশী সময় কাটানোর অলস সুবিধাবাদ মনে হয়!

    আর সেরম নিরপেক্ষ বিচারকের জন্য যতটা মেচুরিটি দর্কার সেইটা ব্লগের ২০-২৫ বছর বয়েসি পোলাপানের কাছে আশা না করাই উচিত।

    >>আপনি ২0‌-২৫ বছরের ছেলেমেয়েদের ব্যপারে যাই মনে করেন না কেন, আমি অন্তত তাদের বিচারবুদ্ধিকে এতো under estimate করিনা। আমাদের দেশ যে সব ছেলেরা যুদ্ধ করে স্বাধীন করছে, তাদের বেশীর ভাগই ছিল এই age group কিংবা তারও নিচে। এরশাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে ও অংশগ্রহণ করেছে তারাও বেশীর ভাগই এই age group এর কিংবা আরো কমবয়সী ছিল। আপনার ভাষায় তথাকথিত matured মানুষদের দিয়ে এই দেশে কবে কতগুলো সত্যিকারের বড় কাজ হয়েছে, তাও বিবেচনা করার মত। আর কবে কোথায় বলা আছে যে বয়স বাড়লেই ভালো বিচারক তৈরী হয়? প্রাক্তন প্রধান বিচারপতি জে আর মোদাচ্ছির এর কথা কি এর মধ্যেই ভুলে গেলেন? আমাদের এত matured সব সুশীলরা গত দেড় বছর ধরে যে সব gross errors of judgement দেখাচ্ছেন, তাও কি এর মধ্যেই ভুলে গেলেন?

    জামাত এবং পাকিচাটা মতবাদ বাংলাদেশের রিয়েলিটি। ৫% ভোটার যারা জামাতরে ভোট দেয় তারা এইটা বিশ্বাস করে, আল্লায় বিশ্বাস করার মতই। এছাড়া দেশের যে ৪০% লোক বিএনপিরে ভোট দেয়, তাগো না হইলেও অর্ধেক জামাতের দোষরে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে, অথবা জামাতরে পছন্দই করে। সুতরাং দেশের ২৫%-৩০% লোকরে আপ্নে বেন করবেনন কিভাবে?

    >>আপনার লেখা পড়ে একটু চিন্তিত হলাম। মৌলবাদীরা আমাদের ‘রিয়েলিটি’ বলে এখন তাদের ব্যপারে ঠিক কি suggest করেন আপনি? liberalism খুব ভালো, আপনার মত করে আপনি practice করেন। কিন্তু কি কারণে আপনি ভাবছেন যে এধরণের liberalism চর্চা করার মত পরিবেশ আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখনো তৈরী হয়েছে? কিংবা এখনই তার শ্রেষ্ঠ সময়? [ভুলবেন না আমাদের ইতিহাস আর মুক্তিযুদ্ধ আজ on the line, যখন এই ব্লগে আমরা মহানন্দে গলাবাজি করছি!].। অনেক দিন মনে হয় বিদেশে আছেন। আমিও আছি। তাই আমিও মাঝে মাঝে সবকিছু পশ্চিমের liberal চশমা দিয়ে দেখে ফেলি, আপনার মত। সে সব সময় দেশে থাকা আমার মা ভাই বোন বন্ধুরা আমাকে দাবড়ানি দিয়ে বাস্তবতায় নামিয়ে আনে। ভাগ্যিস ওরা ছিল। ব্যক্তিগত ও সাংগঠনিক পর্যায়ে আমি জামাত শিবির রাজাকারদের উপেক্ষা করার পক্ষে তো নই-ই; বরং এদের বিরুদ্ধে সকল স্তরে সকল মাধ্যমে আন্দোলন প্রচার চালিয়ে যাওয়ার পক্ষে আমি। এতদিন অন্তত আমার সীমিত ক্ষমতায় তাই করে যাওয়ার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি।

    কিন্তু ‘আমার ব্লগ’এ আমি এখনো জামাত শিবির নিয়ে চিন্তিত না। এদেরকে threat মনে করিনা; সুতরাং জামাত শিবির কি করবে বা করতে পারে তা নিয়ে i am still not bothered। আমি বেশী চিন্তিত আমাদের নিজেদেরকে নিয়ে। আমার ব্লগের লক্ষ্য উদ্দেশ্য পরিবেশ নিয়ে এর কর্তৃপক্ষের আচরণ নিয়ে। কারণ এই সব নিয়ন্ত্রণহীন যথেচ্ছাচারের পরিবেশে আজকাল লগ ইন করলেই ভাষার ব্যবহার আর গালাগালি দেখে গা রি রি করে উঠে। আপনার করেনা? দেখুন, ব্লগ হচ্ছে অনেকটা ড্রয়িংরুমের মত, যেখানে সবাই আসে, বসে, আড্ডা দেয়, তর্ক করে। আপনার বাড়ীর ড্রয়িং রুমে দেবেন কাউকে (আক্তারুজ্জামান ইলিয়াসের ভাষায়) ছর ছর করে মূত্রত্যাগ বা মলত্যাগ করতে স্বাধীন আচরণের নামে?

    আমার একজন প্রাক্তন শিক্ষক এবং কয়েকজন ছোট ভাইবোনের কাছে “আমার ব্লগ” এর লিন্কটা পাঠিয়েছিলাম এই ব্লগের শুরুর দিকে। অনেক আশা ভরসা ছিল এই প্লাটফর্মটার ব্যপারে, তাই আমার সীমিত সাধ্যে যতটুকু পেরেছি, চেয়েছি সাহায্য করতে। কারণ এই ব্লগের উদ্যোক্তাদের কয়েকজনকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, পছন্দ করতাম, চেয়েছি যতটা পারি সাহায্য করতে। আপনার কোন ধারণা নেই লিন্ক পাঠিয়ে আমি নিজেই আমার পরিচিতদের কাছে কতটা লজ্জায় পড়ে গেছি। এখন আপনি যাই বলুন না কেন!

  • রায়হান রশিদ
    রায়হান রশিদ ৪ অগাষ্ট ২০০৮ ৩:২২ পূর্বাহ্ণ

    “আমাদের কোন নীতি নাই”, “আমাদের কোন মডারেশন নাই” “কন্ঠরোধের হুইসেল বাজানো দারোয়ান নাই” কথাগুলো শুনতে বেশ চটকদার। এডভারটাইজ করার জন্য ভালো, tagline হিসেবে চমৎকার। কিন্তু বাস্তবতার বিচারে এসব মনে হয়না খুব একটা পরিণত চিন্তাভাবনা। এটা যদি “আমার ব্লগ” কর্তৃপক্ষের দিক থেকে কোনো ambitious sociological experiment হয়ে থাকে, তাহলে আরো কয়েকদিন দেখতে রাজী আছি। যদি না হয়, তাহলে দ্রুত কৌশল পাল্টানো দরকার বলে মনে করি। মনে রাখবেন, মানুষ সামাজিক জীব। এবং ব্লগও সমাজের একটা অংশ। কোন্ সমাজটা unregulated ? নিয়মনীতিহীন? একটা উদাহরণ দিতে পারেন কেউ?

    অন্য ব্লগের স্বৈরাচারী মডারেশন দেখে দেখে এতই যদি বিতশ্রদ্ধ হয়ে গিয়ে থাকেন কেউ কেউ, তাহলে “আমারব্লগে” ঠিক ঠিকভাবে মডারেশন করে (দৃষ্টান্ত স্থাপন করে) সবাইকে দেখিয়ে দিননা কিভাবে ন্যায়সঙ্গতভাবে মডারেশন করা যায়! যেখানেই দশ ধরণের মানুষ একত্র হবে, সেখানেই ঘাত প্রতিঘাত সংঘাত হবে। এবং তা regulate করার জন্য প্রয়োজন হবে নিয়ম নীতিমালা। এটাই কি হয়ে আসেনি মানুষের ইতিহাস জুড়ে? সুতরাং, মডারেশন এবং নিয়মাবলী ব্লগ সমাজের একটি অপরিহার্য বাস্তবতা। Ideal world হলে এটা ছাড়াই চলতো। কিন্তু আমরা কি ideal world এ বসবাস করি? মডারেশন আমিও পছন্দ করিনা, যেমন ছেলেবেলায় পছন্দ করতাম না স্কুলে যাওয়া কিংবা মাস্টারমশায়দের হম্বিতম্বি। কিন্তু এটা বাস্তবতা, এর থেকে খুব বেশীদিন মুখ ফিরিয়ে থাকতে পারবেন বলে মনে হয়না, যদি সত্যিই এই ব্লগের কোন ভবিষ্যত বলে কিছু থেকে থাকে। তাই সিদ্ধান্ত যদি কিছু নিতেই হয়, সময় থাকতে থাকতে তা নেয়া উচিত। পরে অনেক বেশী দেরী হয়ে যাবে, সেটাই ভয়।

    আরিফুর রহমান

    আরিফুর রহমান অগাষ্ট ৪, ২০০৮ ৩:২৯ পূর্বাহ্ণ

    (Y)

  • রাশেদ
    রাশেদ ৪ অগাষ্ট ২০০৮ ৩:৫০ পূর্বাহ্ণ

    বিভ্রান্ত অবস্থায় আছি। :-S

  • নূহান
    নূহান ৪ অগাষ্ট ২০০৮ ৪:০৫ পূর্বাহ্ণ

    (Y) (Y) (Y)

  • baghro
    baghro ৪ অগাষ্ট ২০০৮ ৬:১৩ পূর্বাহ্ণ

    এতো ডাকঢোল পিটিয়ে “আমার ব্লগে আমি লিখবো, যা ইচ্ছে তাই লিখবো” ঘোষনা দিয়ে এখন মডারেশনের কথা বললে অন্য ব্লগের সাথে আমার ব্লগের পার্থক্য কোথায় থাকল? প্রকারান্তরে এটা তো আরেকটা সামহোয়্যারইনে রূপান্তরিত হতে যাচ্ছে! খালি সামহোয়ারইন মোল্লা ঘেঁষা আর আমার ব্লগ আওয়ামী ঘেঁষা।

    রাশেদ

    রাশেদ অগাষ্ট ৪, ২০০৮ ৬:১৮ পূর্বাহ্ণ

    হা হা! জটিল কমেন্ট! ঐ ক্যাচালের পর অনেকদিন পর আসলেন!

    save-the-blog অগাষ্ট ৪, ২০০৮ ৬:২৭ পূর্বাহ্ণ

    ব্যঘ্র কি মুখস্থ মারতেছেন? এখানে প্রো-আওয়ামি কোন লেখা তো চোখে পড়ে নাই, বরংচ বিএনপি ঘেষা বলা যেতে পারে।

    সুজল বাঙ্গালী

    সুজল বাঙ্গালী অগাষ্ট ৪, ২০০৮ ৮:৪৮ পূর্বাহ্ণ

    ব্যাঘ্র মহাশয় কি ঘেঁষা?

    প্রজন্ম৭১ অগাষ্ট ৪, ২০০৮ ৮:৫০ পূর্বাহ্ণ

    কি আর? তোদের মত ভারতীয় পুটকি ঘেষা (H) (H)

    সুজল বাঙ্গালী

    সুজল বাঙ্গালী অগাষ্ট ৪, ২০০৮ ৮:৫৪ পূর্বাহ্ণ

    তুই সবসময় চেইতা থাকোস ক্যান?

    প্রজন্ম৭১ অগাষ্ট ৪, ২০০৮ ৮:৫৯ পূর্বাহ্ণ

    কারণ তুই যে ২৪ ঘন্টা ভারতিয় পুটকি চাটশ। (H)
    আমি দেখসি কেউ ভদ্রভাবে যুক্তি দিয়া কতা কইলে তোরা প্যান্ট খুলোস। তাই আমি ঐ ভুল না কইরা তোদের মুখের উপর প্যান্ট খুইলা তোদের ভাষায় কতা কইতাসি। ভদ্র কতাত বুঝব মাসুষ অথবা রাজাকারেরা। তোরা না। (H)

    সুজল বাঙ্গালী

    সুজল বাঙ্গালী অগাষ্ট ৪, ২০০৮ ৯:০৩ পূর্বাহ্ণ

    আগেতো মানুষ হ, তারপর নাহয়, রাজাকার হ।

    প্রজন্ম৭১ অগাষ্ট ৪, ২০০৮ ৯:০৫ পূর্বাহ্ণ

    তইলে তোদের সাথে Comm করব ক্যামবা?? মানুষের ভাষা বুঝতার্বিনা। (H)

  • অচলায়তন
    অচলায়তন ৪ অগাষ্ট ২০০৮ ৬:২৪ পূর্বাহ্ণ

    সামহোয়ারইন মোল্লা ঘেঁষা আর আমার ব্লগ আওয়ামী ঘেঁষা।(Y)

  • ব্লুজ
    ব্লুজ ৪ অগাষ্ট ২০০৮ ৮:১৪ পূর্বাহ্ণ

    আপনার কথায় যুক্তি আছে। (Y) আমিও প্রথম দিকে নীতিমালার পক্ষে ছিলাম তবে এখন আমার অভিমত হচ্ছে আরো কিছুদিন অপেক্ষা করার। আমার মনে হয় যারা অসাধু উদ্দেশ্য নিয়ে লেগে আছেন তারা একসময় নেতিয়ে পড়বেন তবে এর জন্য প্রয়োজন বাঁশ দেয়ার সাথে সাথে সহিষনুতা। দেখা যাক এদিকটা অর্জিত হয় কিনা। তারপর না হয় চিন্তা করা যাবে।

  • মুকুল
    মুকুল ৪ অগাষ্ট ২০০৮ ৯:৪৪ পূর্বাহ্ণ

    তবে আগে সাইটের টেকনিক্যাল উন্নতিটা দরকার। নীতিমালা এখনই করার দরকার দেখি না। আমরা সবাই যদি ভালো ভালো লেখা দিই, তাহলে দুই একটা আবর্জনা ভেসে যাবে। এখন সবাই কম লিখছে বলে জামাতি দুইএকটা কুত্তার ঘেউঘেউ বেশি চোখে পড়ছে। সবাইকে সিরিয়াসলি লেখালিখির অনুরোধ জানাচ্ছি।

    প্রজন্ম৭১ অগাষ্ট ৪, ২০০৮ ৯:৪৯ পূর্বাহ্ণ

    :-D :-D নিজের ঢোল পুটকিতে রাইখা নিজেই বাজাইতাসে। তোদের quality লেখা যেন কোনডা :-S
    ও হ্যা (I) গাল্লি dictionary, এক লুচ্চা অথবা লুচ্চির শুড়শুড়ি, মিথ্যা প্যাচাল, একে আরেক জনের পুটকিতে ত্যাল মালিশ………….. স্বপন দ্যাখ হালারা। তোদের মত লুইচ্চাগো আর ভোদাইগ থেইক্যা কি বারাইব। (H)

  • নীড় সন্ধানী
    hrrh69 ৪ অগাষ্ট ২০০৮ ১১:৪১ পূর্বাহ্ণ

    এটা নতুন কিছু না, পৃথিবীতে বাংলাদেশীরাই একমাত্র জাতি যারা নিজের ভালো বোঝে না। আর কোনো দেশের মানুষ পাবেন না, যারা নিজেদের মধ্যে এভাবে খিস্তি-খেউর বিনিময় করে। তাও এরকম একটা ফোরামে। এই নোংরা মানুষগুলোই দেশের রাজনীতির জগতে খেলছে। এই নোংরা খেলার জন্যই এরা গনতনতর চায়। ধিক তোমাদের।

    এই নোংরা মানুষগুলো্ই সমাজে ভালো পোষাকে ঘুরে বেড়ায় নির্লজ্জভাবে। ধিক তোমাদের বিবেককে। ধিক!

  • আফলাতুন
    আফলাতুন ৪ অগাষ্ট ২০০৮ ১২:৩১ অপরাহ্ণ

    আরিফ, প্রজন্ম৭১ , বিএনপি এ নিক গুলার number of comment, number of post করা হোক। যা সবার জন্য প্রযজ্য হতে পারে । এটা মডারেশন করা হবে বলে মনে হ্য় না।

  • বিএনপি
    বিএনপি ৪ অগাষ্ট ২০০৮ ১:১০ অপরাহ্ণ

    জনাব আফলাতুন সাহেব, একটা চিরায়ত বাংলা কথার বাস্তব প্রমান দিলেন আপনি। গায়ে মানেনা আপনি মোড়ল। আরিফ ধর্ম বিরোধী লেখা লিখছে, একজন মুসলমান হিসাবে আমার কাছে অপমানজনক মনে হয়েছে, আমি তাকে অপমান করতে চেষ্টা করছি, তাকে সামনে পেলে দুগালে দুইটা থাপ্পর মারতাম। না পাওয়াতে, অন্যভাবে শোধ নিয়েছি। প্রকাশ্য পোস্টে আমি যে আরিফের মত ধারাবাহিকভাবে ব্লগ নষ্ট করার মতো পোস্ট দিয়েছি, তাকি আপনি বলতে পারবেন? আমি বিএনপির ব্যপারে কিছু পোস্ট করি এ জন্য কি আপনার গা জ্বলে? তাহলে প্রকাশ্যে বলুন, যে বিএনপির বিষয়ে কোন পোস্ট না দিতে। সাহস করে কথা বলুন, ধরি মাছ না ছুই পানির মতো কথা বলবেননা প্লিজ।

    আরিফ এর মতো একটা পাগলের সাথে কিভাবে আমাকে একই কাতারে ফেললেন আপনি, তার একটা ব্যাখ্যা চাই আপনার কাছে।

  • bangladeshi_naki_bangali
    bangladeshi_naki_bangali ৪ অগাষ্ট ২০০৮ ১:১১ অপরাহ্ণ

    amar gmail er uporer webclips a amarblog er address ta pailam.
    kokhono e vabini bangla te jiboner prothom j blog ta dekhbo ta erokom joghonno hobe.amader goodluck world we sob manus bangla porte janena.ta nahole tara amader sommondhe khub kharap dharona peto(kono valo dahrona ache kina amar sondeho).
    projonmo71 k amar mote o serokom kharap mone hoitese na jotokhani apnara chillaitesen.apnara ki nijera dhowa tulsi pata naki?se ki kono vul kotha likhse?amader to jatigoto problem j amra amader nijer dosh sikar korina.abar keu chokhe angul dia dosh dekhai dile amra take ulta galagal kori.
    eikhane to jotosob faltu pechal parar dol joma hoise.bokkho bondona,sisno bondona eisob jodi hoi sadhin motamot prokas taile seita ki proman kore?moderation chara world a kono site ache?
    amra jekhane e jaina keno amader eita proman korte e hobe j amra bangladesh er manus,amader ultapalta kaj korte e hobe.ken bhai?amra valo kisu korte pari na?aj jodi eikhane sob kisu valo thakto taile projonmo71 er moto public ra comment korar chance peto?
    amader sovab e eita j amra michil meeting korte valobasi but asol kajer somoi thonthon.r jara oi michil meeting parena tara eikhane joma hoise blogging er gusti uddhar korte.eikhane jara eto pechal partesi(with me) tara real life serokom kotokhani korar try kori?amra jatigoto vondo.ei blog ta r o ek bar seita e proman kortese.

    (sorry,amar pc te bijoy ba onno kono bangla typing software nai r ami bangla type korte o parina :-( )

  • বিএনপি
    বিএনপি ৪ অগাষ্ট ২০০৮ ১:৪১ অপরাহ্ণ

    @@ bangladeshi_naki_bangali
    আপনার কিছু কিছু কথা খুবই সত্যি। ব্লগে কিছু লোক আছে যারা কোন নতুন ব্লগার পেলে তাদের শ্রেণীভূক্ত করে। তারা মনে করে ব্লগটা তাদের নিজের, তারা যাকে যে ভাবে বলবে সেভাবেই চলতে হবে। এটা আরেকটা বড় সমস্যা।

    আপনার বাংলা লেখার সমস্যা সমাধানে, নীচের ঠিকানায় যান, বিজয় ব্যবহার করে বাংলায় লিখুন, প্রথম বক্স ব্যবহার করে। তারপর কপি পেস্ট করুন ব্লগে।

  • ইনসিডেন্টাল ব্লগার
    ইনসিডেন্টাল ব্লগার (লেখক) ৪ অগাষ্ট ২০০৮ ১:৫৯ অপরাহ্ণ

    একটা বিতর্কের মাঝখানে ওয়েবমাস্টার কোন ব্যাখ্যা ছাড়াই পোস্টটা স্টিকি থেকে নামিয়ে ফেললেন, এটা কি স্বেচ্ছাচারিতা না? নিজের পোস্ট বলে বলছিনা, এটা তো একটা সামষ্টিক ইস্যু যেখানে আমার ব্লগের মৌলিক কিছু ব্যপার নিয়ে আলোচনা চলছিল। তাও যদি আরো গুরুত্বপূর্ণ কিংবা তাৎপর্যপূর্ণ কোন আলোচনাকে স্থান দেয়ার জন্য পোস্টটা নামাতেন, বুঝতাম। এসব দেখে সন্দেহ হয় যেন কারো চোখ রাঙানি খেয়ে অন্য কাউকে খুশী করার জন্য এটা করলেন!

    “কন্ঠরোধের হুইসল বাজানো দারোয়ান নেই” বলা খুব সহজ। আসলেই কি ‘দারোয়ান’ নেই এখানে? কালকে আইজুদ্দিন নামে এখানকার এক ‘প্রভাবশালী’ ব্লগার যে ভাষায় ওয়েবমাস্টারকে শাসালেন তাই দেখে একথা মনে হল আরকি: (“অথরিটিরে বাইরে রাখেন। আর মাষ্টরে যদি মাথা ঢোকায় হে মাথারে ঘোলা মাখাইয়া শেইভ কইরা দিমু। সোজা হিসাব”)। ভালোই মাস্তানী শুরু হয়েছে আমার ব্লগে। চালিয়ে যান। এভাবে বেশীদিন আর চালাতে হবে না। বাকী ব্লগাররা এখনো কিছু বলছে না বলে ভাববেন না এখানকার পরিবেশের ব্যপারে তারা খুব সন্তুষ্ট।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার অগাষ্ট ৪, ২০০৮ ২:০৭ অপরাহ্ণ

    যে কোন স্টিকি পোস্ট ২৪ ঘন্টার বেশি না রাখাই ভালো। কোন পোস্ট স্টিকিতে দেওয়া না দেওয়া নির্ভর করে কন্টেন্ট এর উপর। এখানে কে লিখছে সেটা বড় কথা নয়।

    স্টিকি উঠাতে আজ পর্যন্ত কোন পোস্টে কোন ওয়েব মাস্টারকে কৈফিয়ত দিতে দেখেনি। আপনি সম্ভবত ভুল চিন্তা করছেন।

    ওয়েবমাস্টার

    ওয়েবমাস্টার অগাষ্ট ৪, ২০০৮ ২:১৩ অপরাহ্ণ

    ঠিক আছে, এই পোস্ট আরো ৬ ঘন্টার জন্য পুন্রায় স্টিকি করে দেওয়া হলো।

  • ইনসিডেন্টাল ব্লগার
    ইনসিডেন্টাল ব্লগার (লেখক) ৪ অগাষ্ট ২০০৮ ২:২৫ অপরাহ্ণ

    @ওয়েবমাস্টার:

    বিষয়টা কে পোস্ট লিখেছে না লিখেছে তার না, কিংবা কত ঘন্টা গিয়েছে তারও না। প্রশ্ন হল, আপনারা কি আসলেই চান এই বিষয়ের debate কে encourage করতে? কনটেন্ট এর যুক্তি দেখালেন। বোঝাই যাচ্ছে এই আলোচনার “কনটেন্ট”-কে আপনি যথেষ্ট গুরুত্বের মনে করেন না।

    আরেকটি কথা, ভেবেছিলাম আপনাদের কোন নিয়ম নীতি নেই। তাহলে এই ২৪ ঘন্টার নিয়মটা/পলিসিটা কোথা থেকে আসলো বলতে পারেন? আগেও লক্ষ্য করেছি ব্লগারদের মতামত অগ্রাহ্য করে ওয়েবমাস্টার খেয়ালখুশীমত (সম্ভবত মুষ্টিমেয় কয়েকজনের বুদ্ধিতে) সিদ্ধান্ত নিয়েছেন। এ মূহুর্তে “মাল্টিপল বনাম সিঙ্গেল প্লাটফর্ম” এর ব্যপারটা মনে পড়ছে। ব্লগারদের সবার কাছে মতামত চাইলেন তারা কোন্ ধরনের প্লাটফর্ম চায়। সিংহভাগ ব্লগার মতামত দিল “মাল্টিপল প্লাটফর্মের” পক্ষে। তারপরও আপনারা “সিঙ্গেল” প্লাটফর্ম যে করলেন সবার মতামত অগ্রাহ্য করে তার জন্য কি কখনো কোন ব্যাখ্যা দিয়েছেন এখানকার ব্লগারদের কাছে? যেমন: কোন কারিগরি সীমাবদ্ধতার ব্যপার থাকতে পারে, বললে কি আমরা বুঝতাম না? সৌজন্য বলেও তো একটা ব্যপার আছে; নাকি তাতেও আপনাদের তথাকথিত “মতপ্রকাশের স্বাধীনতা” ব্যাহত হয়?

    যখন সবার কাছ থেকে মতামত চাইবেন তখন সে মতামতকে শ্রদ্ধা করার মত মানসিকতাও থাকা চাই। সেটাই প্রকৃত গণতান্ত্রিক সংস্কৃতি। সেটা যদি না করতে পারেন, তাহলে এই সব “হুইসেল” “কন্ঠরোধ” “দারোয়ান” “গ্রো আপ ম্যান” - সব তখন ফাঁকা বুলি হয়ে যাবে; সুবিধামত নিজের গা বাঁচানোর বুলি হয়ে যাবে। ভেবে দেখবেন ব্যপারটা।

  • সুশান্ত
    সুশান্ত ৪ অগাষ্ট ২০০৮ ২:২৯ অপরাহ্ণ

    ইনসিডেন্টাল ব্লগার ভাই,

    আপনি কি দয়া করে অন্তত পাঁচটি কার্যকর পন্থা উল্লেখ করবেন যা দিয়ে এই ব্লগ কে সুন্দর রাখা যায়?

    ইনসিডেন্টাল ব্লগার

    ইনসিডেন্টাল ব্লগার অগাষ্ট ৪, ২০০৮ ২:৩২ অপরাহ্ণ

    গুণে গুণে পাঁচটা বলতে পারবো না ভাই। তবে, এবিষয়ে তো কিছু কথা আগেই একবার বলেছি। আবারো বলছি তাহলে:

    “একধরণের ভারসাম্য চাই সবকিছুর মধ্যে। কিছু নীতি যেমন দরকার (উদাহরণঃ মানবাধিকার, সমতা, ন্যায়বিচার, সাম্প্রদায়িকতা বিরোধ, মানবতার নীতি), তেমনি দরকার কিছু মূলনীতি বা পলিসি (যেমনঃ দুষ্টের দমন, শিষ্টের বিকাশ, গঠনমূলক বিতর্ক, পরিচ্ছন্ন পরিবেশ), সেরকমই প্রয়োজন হাতের পাঁচ হিসেবে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা যা দরকারের সময় প্রয়োগ করা যেতে পারে অবস্থার প্রতিকারে। সেই নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগ করার ক্ষেত্রেও প্রয়োজন ভারসাম্যের। পান থেকে চুন খসলেই ‘গেল গেল সব গেল’ চিৎকারসহ মডারেটরদের লম্ফঝম্প যেমন কাম্য না, তেমনি চোখের সামনে পরিবেশ দূষণমূলক অন্যায় দেখেও না দেখার ভাণ করে যাওয়া, এবং অন্যায়ের প্রতিকার না করার ধনুর্ভঙ্গ পণ করে হাত গুটিয়ে বসে থাকাও কোন কাজের কথা না। দু’টোই সমান ক্ষতিকর।”

    আশা করি আপনার প্রশ্নের উত্তর কিছুটা হলেও দিতে পেরেছি।

    সুশান্ত

    সুশান্ত অগাষ্ট ৪, ২০০৮ ২:৩৬ অপরাহ্ণ

    আমাকে আপনি তাইলে বলেন এই মুহুর্তে যে পোস্ট আছে প্রথম পাতায় সেইগুলার মধ্যে কি কোন ডিলেট করার মতো পোস্ট আছে?

    ইনসিডেন্টাল ব্লগার

    ইনসিডেন্টাল ব্লগার অগাষ্ট ৪, ২০০৮ ২:৪৮ অপরাহ্ণ

    আর নিয়মনীতি শব্দটা place করার যদি এতই অসুবিধা ‌- তাতে যদি কারো কারো এতটাই গাত্রদাহ হয় (জানিনা তারা কোন্ গ্রহে বাস করেন) - তাহলে এভাবেই ব্যপারটা place করুন না?

    “কোন নীতি নেই, তার মানে এ তল্লাট নীতিহীন স্বেচ্ছাচারীতার জন্য নয়। আমরা নীতিতে বিশ্বাসী, চিন্তাহীন নিয়ন্ত্রণে নয়। আমাদের নীতি—মত প্রকাশের পক্ষে দাঁড়াবার, চিন্তাকে নিয়ন্ত্রণ না করার। নীতি সমতার, মানবতার, মানবাধিকারের। নীতি—একের নীতি অন্যের ওপর চাপিয়ে না দেবার; প্রত্যেককে যার যার মত বাড়তে দেবার। নীতি শান্তিপ্রিয়তার। আমরা শান্তিপ্রিয়; তবে চিরন্তন শ্মশানের শান্তির প্রতিজ্ঞা নিয়ে কেউ আসিনি এখানে। প্রয়োজনে আমরা গর্জে উঠতে জানি, ইতিহাস সাক্ষী। এখানে ততটুকুই নিয়ন্ত্রণ, যতটুকু হলে বাঁধ দেয়া নদী হয়ে ওঠে শক্তির আধার; যতটুকু হলে আগুন কিংবা গতিময়তা হয়ে ওঠে দরকারি হাতিয়ার।”

    এতে আপনাদের অবস্থানও পরিস্কার হয়; আর হাতে প্রয়োজনীয় হাতিয়ারটাও থাকে সময়মত ব্যবহার করার জন্য। ভাই, কোন লড়াই (যেমন মুক্তিযুদ্ধ) কি কখনো হাতিয়ার ছাড়া হতে পারে? ওয়েবমাস্টারকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখে, খালি হাতে বাকী ব্লগারদের শুধুমাত্র গালিগালাজ খিস্তিখেউড় সম্বল করে ব্লগের ময়দানে নামিয়ে দেয়াটাকি কি কোন বিচক্ষণ সিদ্ধান্ত?

    তাছাড়া গালিগালাজ, অপসংস্কৃতি, বা অশ্লীলতাকে একই জিনিস দিয়ে counter করার যে উচ্চাভিলাষ কিছু কিছু ব্লগার পোষণ করছেন দেখলাম, তাও খুব একটা সঠিক সিদ্ধান্ত বলে মনে হচ্ছেনা। মৌলবাদকে প্রতিহত করতে হবে মুক্তচিন্তা আর প্রগতিশীল চিন্তার শানানো অস্ত্র দিয়ে; কিছু অর্বাচীন ব্লগারের খিস্তি খেউড় দিয়ে নয়। অসংস্কৃতদের সাথে লড়তে গিয়ে আপনিও যদি সমান তালে নিজেকে তাদের কাতারে নামিয়ে আনেন, তাহলে আপনার আর তাদের মধ্যে কি কোন পার্থক্য থাকে আর? কুকুর আপনার পায়ে কামড় দিলে আপনিও কি কুকুরের পায়ে জোরেশোরে আরেকটা কামড় বসিয়ে দেবেন? সেটাই কি ‘আমার ব্লগ’ এর পলিসি?

  • বিএনপি
    বিএনপি ৪ অগাষ্ট ২০০৮ ২:৪০ অপরাহ্ণ

    ইনসিডেন্টাল, আপনার কথা ঠিক। ওয়েবমাস্টার মাঝে মাঝে নিজে নিজেই কিছু কাজ করে। একদিন দেখছি আমার মন্তব্য অনবরত ডিলিট হচ্ছিলো। আর আপনি যে বলেছেন যে, ওয়েবমাস্টার কারো বুদ্ধি শুনে কাজ করে, সেটাও আমি মনে করি ঠিক। এমন কি ওয়েবমাস্টার যে ব্লগারদের গোপন তথ্য ফাস করে সেটাও আমার অনুমান। যেমন ধরুন, আরিফুর রহমান বলছে যে, বিএনপি আর কেহেরমান নাকি এক লোক! আরিফুর এই তথ্য কোথায় পেল? সে নিশ্চিতভাবেই, ব্লগের টেকনিক্যাল মানুষদের সহযোগিতায় ব্লগারের আইপি কালেক্ট করে এরকম মন্তব্য করে। আমি যখন আরিফুরকে চ্যালেঞ্জ করলাম এবং ওয়েবমাস্টার এর মতামত নেয়ার কথা বললাম তখন সে চুপ করে গেল। এমনকি ওয়েবমাস্টার এ বিষয়ে কোন মন্তব্য করলোনা।

    কি আর বলবো, কিছুই বলবার নাই। চলুক যেভাবে চলার। আমারব্লগকে পছন্দ করি, তাই শুধু আমারব্লগেই বেশি ঘোরাফিরা করি। তাই এই ব্লগের মন্দ কিছু দেখলে খারাপ লাগে। যারা নাকি অন্য ব্লগের পালিত সন্তান, তারা এই ব্লগে এসে ঝামেলা পাকাবে, ব্লগের পরিবেশ নষ্ট করবে আর আমার ব্লগের বিশাল বিশাল ওয়েবমাস্টার-রা চেয়ে চেয়ে দেখবেন। সেলুকাস!

    সুশান্ত

    সুশান্ত অগাষ্ট ৪, ২০০৮ ২:৪৭ অপরাহ্ণ

    আপনি তো কেহেরমান না। তাই না?
    তাহলে তো বুঝা যায় ওয়েবমাস্টার রা ভুল তথ্য পাচার করে :-D

    বিএনপি

    বিএনপি অগাষ্ট ৪, ২০০৮ ২:৫৫ অপরাহ্ণ

    @@ স